১০:০১ পি.এম
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটের ট্রাক টার্মিনালের পাশে অবস্থিত একটি ড্রেন থেকে পুলিশ একটি পরিত্যক্ত শটগান উদ্ধার করেছে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, উদ্ধার হওয়া শটগানটি ২০২৪ সালের গণ-আন্দোলনের সময় কোন একটি থানার কাছ থেকে লুট হওয়া অস্ত্রের অংশ হতে পারে।
আরও পড়ুন: সিসিক প্রশাসকের সঙ্গে এমপি মালেকের বৈঠক: ৬ ওয়ার্ডে ৩৪২ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম শটগান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাটুরিয়া ট্রাক টার্মিনালের পাশে ড্রেন থেকে শটগানটি উদ্ধার করা হয়েছে।
এ ধরনের শটগান সাধারণত পুলিশ সদস্যদের দ্বারা ব্যবহৃত হয়। তবে উদ্ধার হওয়া অস্ত্রটি পুলিশের ব্যবহৃত কিনা, তা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ২০২৪ সালের গণ-আন্দোলনের সময় পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্র হতে পারে।
তিনি আরও জানান, শটগান উদ্ধারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এই ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরের সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুন, তিন শ্রমিক আহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন