০৬:১৬ পি.এম
বিশ্বকাপকে কেন্দ্র করে যখন ফুটবল বিশ্লেষকরা ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স কিংবা স্পেন নিয়ে হিসাব-নিকাশে ব্যস্ত, ঠিক সেই সময়ে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি প্রচলিত সমীকরণে বড়সড় ধাক্কা দিয়েছেন। তিনি বিশ্বাস করেন যে, ২০২৬ ফুটবল বিশ্বকাপে মরক্কো ইতিহাস গড়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে শিরোপা জিতবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর আয়োজিত বিশেষ বিশ্বকাপ প্রেডিকশন গেমে অংশগ্রহণ করে মামদানি নিজের টুর্নামেন্ট ব্র্যাকেট প্রকাশ করেন। সেখানে দেখা যায়, ফাইনালে ফ্রান্সকে হারিয়ে মরক্কো বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরছে।
নিজের এই সাহসী পূর্বাভাসের ব্যাখ্যায় নিউইয়র্কের মেয়র বলেন, 'আমি বিশ্লেষণ করে নয়, হৃদয়ের টান থেকেই মরক্কোকে বেছে নিয়েছি।' তিনি ২০২২ কাতার বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক সেমিফাইনাল যাত্রাকেও নিজের বিশ্বাসের অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করেন।
আরও পড়ুন: স্বামীর দ্বিতীয় বিয়ের পর বিষপানে মা-ছেলের মৃত্যু
তবে তাঁর ভবিষ্যদ্বাণীর চমক শুধু মরক্কোর মধ্যেই সীমাবদ্ধ নয়। মামদানির হিসাব অনুযায়ী, গ্রুপ পর্বেই জাপান ব্রাজিলকে হারিয়ে দেবে। একইসাথে রোনালদোর পর্তুগাল খুব বেশি দূর যেতে পারবে না; শেষ ৩২ থেকেই বিদায় নেবে ইউরোপের এই দল।
উগান্ডায় জন্ম নেওয়া এই মার্কিন রাজনৈতিক নেতা ফুটবলের প্রতি তাঁর আবেগের কথাও তুলে ধরেছেন। তিনি জানান, ২০১০ বিশ্বকাপে লুইস সুয়ারেজের বিতর্কিত হ্যান্ডবলের কারণে ঘানার বিদায় দেখে স্টেডিয়ামেই কেঁদে ফেলেছিলেন তিনি।
এবারও ঘানাকে নিয়ে আশাবাদী হলেও তাদের খুব বেশি দূর এগিয়ে রাখেননি মামদানি। তাঁর পূর্বাভাস অনুযায়ী, আফ্রিকার দলটি গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটে উঠবে, তবে শেষ ৩২-এ কলম্বিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে।
আরও পড়ুন: দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে : হারুনুর রশীদ আজাদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন