ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

ঈদের চতুর্থ দিনে সাভারের বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়


ঈদের চতুর্থ দিনে সাভারের বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়

 

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে সাভারের বিভিন্ন বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের চতুর্থ দিনেও পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে আনন্দ উপভোগ করতে হাজারো মানুষ ভিড় করেছেন থিম পার্ক, ভ্রমণকেন্দ্র ও দর্শনীয় স্থানগুলোতে।

সরেজমিনে দেখা যায়, আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত ফ্যান্টাসি কিংডম-এ সকাল থেকে দর্শনার্থীদের ব্যাপক সমাগম ঘটে। দেশের অন্যতম বৃহৎ থিম পার্কটিতে বিভিন্ন বয়সী মানুষ রোলার কোস্টার, ম্যাজিক কার্পেট, রেসিং কার ও ট্রেন রাইডে চড়ে ঈদের আনন্দ উপভোগ করেন। শিশুদের পাশাপাশি তরুণ-তরুণীদের জন্য প্রধান আকর্ষণ ছিল ওয়াটার কিংডম, যেখানে কৃত্রিম ঢেউ ও ঝরনায় আনন্দে মেতে ওঠেন তারা।

আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে গান

দর্শনার্থীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে দেখা যায়। পার্কে প্রবেশের জন্যও অপেক্ষা করতে হয়েছে অনেককে। তবে ঈদের ছুটিতে বিনোদনপ্রেমীদের আগ্রহে কোনো ভাটা দেখা যায়নি।

পার্কের ভেতরে খাবারের জন্য ফুড কোর্ট সঙ্গে বিভিন্ন রেস্তোরাঁর ব্যবস্থা রয়েছে। ঈদ উপলক্ষে স্বল্পমূল্যের বিভিন্ন অফার ও প্যাকেজ চালু থাকায় দর্শনার্থীদের উপস্থিতি আরও বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ফ্যান্টাসি কিংডমের হেড অব মিডিয়া মাহফুজুর রহমান জানিয়েছেন, ঈদ উপলক্ষে সপ্তাহব্যাপী নানা আয়োজন করা হয়েছে। দর্শনার্থীদের জন্য ডান্স শো, ডিজে পারফরম্যান্স এবং বিভিন্ন বিশেষ প্যাকেজের ব্যবস্থা রয়েছে। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্য, পুলিশ ও অন্যান্য নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, সাভারের বাড়ইপাড়া এলাকায় অবস্থিত নন্দন পার্ক-এও ছিল দর্শনার্থীদের ব্যাপক ভিড়। ঈদের দিন থেকে শুরু হওয়া এই ভিড় চতুর্থ দিনেও অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: কাঁঠালিয়ায় বিরোধীয় জমিতে রাতের আঁধারে পাকা ভবন নির্মাণের অভিযোগ।

আবহাওয়া অনুকূলে থাকায় এবারের ঈদে দর্শনার্থীর সংখ্যা গত বছরের তুলনায় বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পরিবার নিয়ে নন্দন পার্কে ঘুরতে আসা জুলহাস বলেন, “ব্যস্ত নগরজীবন থেকে কিছুটা সময় বের করে পরিবারের সঙ্গে খোলামেলা পরিবেশে সময় কাটাতে পেরে খুব ভালো লাগছে। সন্তানদের সঙ্গে দারুণ সময় কাটিয়েছি।”

এদিকে জাতীয় স্মৃতিসৌধ, ফ্যান্টা ওয়ার্ল্ড থিম পার্ক, মনপুরা পার্ক, যমুনা ন্যাচারাল পার্ক, বংশাই নদীর বিভিন্ন পর্যটন স্পট ও আশপাশের বাগানবাড়িগুলোতেও দর্শনার্থীদের ভিড় ছিল উল্লেখযোগ্য।

জাতীয় স্মৃতিসৌধে পরিবার নিয়ে ঘুরতে আসা মাওলানা তৈয়বুর রহমান নয়া বলেন, ‘সন্তানদের দেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এখানে এসেছি। স্মৃতিসৌধে এলে মহান মুক্তিযুদ্ধ ও শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ হয়।’

আরও পড়ুন: ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস: শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা

ঈদের ছুটির শেষভাগেও সাভারের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের এই ব্যাপক উপস্থিতি অব্যাহত থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশে ব্যবসার লোভ দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


বিদেশে ব্যবসার লোভ দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ

বিদেশে চাকরি ও ব্যবসার সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, বিদেশে নিয়ে হয়রানি, শারীরিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকির অভিযোগে জামালপুরে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা।

সোমবার দুপুরে শহরের দেউরপাড় চন্দ্রা এলাকায় ঘণ্টাব্যাপী আয়োজিত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ভুক্তভোগী বাহাউদ্দীন খান, সালাউদ্দিন, মিলন সরকার ও তাদের পরিবারের সদস্যরা। কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন ভুক্তভোগীদের স্বজন আকলিমা এবং নার্গিস বেগমসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সৌদি আরবপ্রবাসী শেখ ফরিদ দীর্ঘদিন থেকেই বিদেশে চাকরি ও ব্যবসার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্নের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করেছেন। তবে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, তার বিপরীতে চাকরি বা ব্যবসার ব্যবস্থা না করে অনেককে নানান ধরনের হয়রানি সৃষ্টি করতে হয়েছে।

ভুক্তভোগীরা দাবি করেন, বিদেশে যাওয়ার আশায় অনেকে জমি বিক্রি করেছেন, আবার কেউ ধার দেনা করে অর্থ সংগ্রহ করেছেন। কিন্তু বিদেশে নিয়ে যাওয়ার পর তাদের প্রতিশ্রুত চাকরি দেওয়া হয়নি। অনেককে অমানবিক পরিবেশে রাখা হয়েছে এবং কাজ করিয়েও বেতন প্রদান করা হয়নি। এছাড়া নির্ধারিত কাজের পরিবর্তে বরাদ্দ করা কাজের বাইরে কাজ করতেও বাধ্য করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন।

বক্তারা আরও বলেন, এই সব অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করলে শারীরিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এর ফলে অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

মানববন্ধন থেকে ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা দ্রুত শেখ ফরিদকে গ্রেফতার করে অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে জানার জন্য শেখ ফরিদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে অসহায় প্রবীণদের নতুন পোশাক উপহার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


বরিশালে অসহায় প্রবীণদের নতুন পোশাক উপহার

বরিশালের সদরে স্থাপিত বেওয়ারিশ পরিচর্যা কেন্দ্র আদর্শ নিবাস বৃদ্ধাশ্রমটি পরিদর্শন করেন জেলা সমাজসেবা দপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ। সোমবার (১ মে) দুপুরে উপজেলা চরবাড়িয়া ইউনিয়নের মহাবাজ এলাকার আদর্শ নিবাস কেন্দ্র পরিদর্শন করার সময় তিনি অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের নতুন পোশাক উপহার দেন।

নতুন পোশাক উপহার দেওয়ার পর বিকেলে তিনি তাদের সাথে দুপুরের খাবারও খেয়েছেন। এই মুহূর্তে তিনি তাদের সুখ-দুঃখের নানা গল্পও শুনেছেন।

আদর্শ নিবাস বৃদ্ধাশ্রমের খাদেম তাইজুল ইসলাম জানিয়েছেন, ২০২১ সালে কয়েকজন শিক্ষার্থী মিলে সড়কে পড়ে থাকা অভিভাবকহীন অসহায় বৃদ্ধ ও বৃদ্ধাদের নিয়ে আদর্শ নিবাস বৃদ্ধাশ্রম গঠন করেন। বর্তমানে এখানে বেওয়ারিশ মানসিক ভারসাম্যহীন ৭ জন বৃদ্ধ এবং ৯ জন বৃদ্ধা অবস্থান করছেন। জেলা সমাজসেবা দপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজসহ আরও অনেক মানুষের সহযোগিতায় বৃদ্ধাশ্রমটি পরিচালিত হচ্ছে।

তিনি আরও জানান, বৃদ্ধাশ্রমের অসহায়দের জন্য সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজের উদ্যোগে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। এছাড়া, তার উদ্যোগে বৃদ্ধ-বৃদ্ধাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। নতুন পোশাক ও খাবার পেয়ে বৃদ্ধ-বৃদ্ধারা অত্যন্ত আনন্দিত হয়েছেন। সাধারণ জীবনযাপনে, অমায়িক আচরণ এবং অবহেলিত প্রবীণদের প্রতি গভীর ভালোবাসা সত্যিই আমাদের অনুপ্রাণিত করেছে।

সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ বলেছেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের এগিয়ে আসা প্রয়োজন। অসহায়দের জন্য এ বিষয়ে ইভেন্ট ৮৪ সহ বিভিন্ন ব্যক্তি পর্যায়ে অনুদান নিয়ে সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ধারাবাহিকতায় এক বন্ধুর দেওয়া সহায়তার মাধ্যমে অসহায় মানুষের মাঝে খাবার ও নতুন পোশাক বিতরণ করা হয়েছে। এসব অসহায় মানুষের পাশে থাকার জন্য তিনি বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৩ পারা হেফজ শেষ করা সাঈদের প্রাণ গেল খাদের পানিতে ডুবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


১৩ পারা হেফজ শেষ করা সাঈদের প্রাণ গেল খাদের পানিতে ডুবে

ফেনীর পরশুরামের সাঈদ বিন আমীনের (১০) কোরআনের হাফেজ হওয়ার স্বপ্ন ছিল। সে ইতোমধ্যে পবিত্র কোরআনের ১৩ পারা হেফজ সম্পন্ন করেছিল। কিন্তু দুঃখজনকভাবে হাফেজ হওয়ার আগেই ঈদের ছুটিতে এসে গ্রাম বাড়িতে পানিতে ডুবে তার মৃত্যু ঘটে।

এ খটনার সময়, সোমবার (১ জুন) দুপুরের দিকে উপজেলার চিথলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা গ্রামে ঘটে। সাঈদ ওই গ্রামের মুফতি আমিনুল ইসলাম আমীনের বড় ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সাঈদ তার পরিবারের সঙ্গে গাজীপুরের কাশিমপুর নয়াপাড়া এলাকায় থাকেন। তার বাবা, মুফতি আমিনুল ইসলাম, সেখানে একটি মাদ্রাসা পরিচালনা করেন। ঈদুল আজহার পরের দিন ছুটি কাটাতে বাবার সঙ্গে গ্রামের বাড়িতে আসে। সোমবার দুপুরে সে বাড়ির কাছে মুহুরী নদীর বেড়িবাঁধ এলাকায় মাছ ধরতে যায়। কিছুক্ষণ পর সেখানে বন্যায় সৃষ্ট একটি খাদের পানিতে সে ডুবে যায়।

সাঈদের বাবা, আমিনুল ইসলাম বলেছেন, ‘দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর ছেলেকে না পেয়ে বেড়িবাঁধ এলাকায় যাই। পরে খাদের পানি থেকে তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে গাজীপুরের একটি মাদ্রাসার হিফয বিভাগে পড়াশোনা করত। ইতোমধ্যে ১৩ পারা হেফজ সম্পন্ন করেছিল। আমাদের ইচ্ছা ছিল যে সে কুরআনের হাফেজ হবে। কিন্তু আল্লাহ তাকে আমাদের কাছ থেকে নিয়ে গেছেন।’

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইফতেখার হাসান ভূঁইয়া বলেন, ‘হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।’

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেছেন, পানিতে ডুবে ওই শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার হলেন কামরুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার হলেন কামরুল ইসলাম

কামরুল ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রটোকল অফিসার-২ পদে নিয়োগ পেয়েছেন।

সোমবার (১ জুন) তার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জনতা প্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন উপসচিব মো. গোলাম রব্বানী।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কামরুল ইসলামকে অন্য যেকোনো পেশা, ব্যবসা অথবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ (গ্রেড-৬) পদে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

এতে আরও জানানো হয়েছে, এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এই আদেশ জারি করা হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%