০৯:৩৭ পি.এম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, যাঁরা ইশরাকের পদত্যাগে নিজেদের বিজয়ী মনে করছেন, তাঁদেরকে ‘মহাবোকা’ বলে অভিহিত করেছেন।
সোমবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের একাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, ‘ইশরাক হোসেনের পদত্যাগে যারা ভাবছেন জিতে গেছেন, আপনারা মহাবোকা। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে এই একজন লোক ছিলেন যিনি মুক্তিযোদ্ধার সন্তান ও জুলাইয়ের শক্তি।’
আরও পড়ুন: নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা
দলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সিদ্ধান্তের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, ‘ইশরাকের মতো ত্যাগীরা পদত্যাগের নির্দেশ পায় আর নুর-রাশেদের মতো হাইব্রিড চাটাগুলো ভাঁড় বকে বিএনপির এত ক্ষতি করার পরেও কোনো টুশব্দ হয় না।’
তিনি প্রশ্ন তোলেন, ‘এই বিএনপি সাস্টেইন করবে কীভাবে?’
উল্লেখ্য, সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মন্ত্রিসভা থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।
আরও পড়ুন: ৩ কোম্পানি থেকে এলএনজি কেনার সুপারিশ করেছে মন্ত্রিসভা কমিটি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন