ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রক্তাক্ত লাশের ওপর দিয়ে পতিত ফ্যাসিস্ট আবার ফিরতে চায়: রিজভী


রক্তাক্ত লাশের ওপর দিয়ে পতিত ফ্যাসিস্ট আবার ফিরতে চায়: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, "রক্তাক্ত লাশের ওপর দিয়ে পতিত ফ্যাসিস্ট আবারো ফিরতে চায়।"

তিনি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঐতিহ্যবাহী ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার আগে এই কথা বলেন।

রিজভী আরও বলেন, ‘অতীতে আমাদের পাঠ্যসূচিতে একটি দলের এবং তার নেতার ইতিহাসই শুধু রাখা হয়েছিল। অন্যান্য নেতাদের ছোট করে দেখানো হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও খাটো করা হয়েছিল। সত্য ইতিহাস আড়াল করে মিথ্যা ইতিহাস তুলে ধরা হয়েছিল।’

আরও পড়ুন: জামায়াত-শিবিরকর্মীরা আ.লীগের বিরুদ্ধে সরব যারা, তাদের বিরুদ্ধেই গুজব ছড়াচ্ছে

মানুষ সমাজে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সহবস্থান চায় উল্লেখ করে তিনি বলেন, ‘ভিন্নমতে দলের নেতাকর্মীদের দমন করা হয়েছে। গুম খুন ক্রসফায়ার ছিল ফ্যাসিস্টদের চরিত্র। হত্যার রাজনীতি তারা আবার শুরু করেছে। তারা চাইছে রক্তাক্ত লাশের ওপর দিয়ে আবার ফিরতে। এতে পঞ্চম বাহিনী ভারত থেকে ইন্ধন দিচ্ছে।’

এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম জানিয়েছেন যে, নতুন করে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। তিনি বলেন, ‘যা ব্যাহত করতে ষড়যন্ত্র চলছে। ভারত থেকে অনেকে তার ইন্ধন দিচ্ছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রায়েরবাজারে বসতঘর ও কাঁচাবাজারে আগুন, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৮ এম


রায়েরবাজারে বসতঘর ও কাঁচাবাজারে আগুন, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে

রাজধানীর রায়েরবাজারের কাঁচাবাজারের নিকটে ছোট ছোট টিনের বসতঘর ও কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়।

সকাল ১০টা ৩৫ মিনিটে হাজারীবাগ ও মোহাম্মদপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিরাইয়ের ছাদিরপুর বাসস্ট্যান্ডে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ ও গুরুতর আহত ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৮ এম


দিরাইয়ের ছাদিরপুর বাসস্ট্যান্ডে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ ও গুরুতর আহত ১

সুনামগঞ্জের দিরাই উপজেলার ছাদিরপুর বাসস্ট্যান্ডে পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রবজুল হক মোড়ল (৪৫) নামে এক ব্যক্তি নিহত এবং ফরিদ আলী (৫৫) গুরুতর আহত।

১৭ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের জমির হোসেন ও নুরুল আমিনের পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিনের পূর্ববিরোধ চলে আসছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জের ধরে জমির হোসেনের পক্ষের লোকজন নুরুল আমিনের পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের দুজন গুরুতর আহত হন।

সংঘর্ষে গুরুতর আহত রবজুল হক মোড়লকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) প্রশান্ত কুমার দাস তালুকদার তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, জানা গেছে, ফরিদ আলী (৫৫) গুরুতর আহত অবস্থায় থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

নিহত রবজুল হক মোড়ল শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদার করার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৮ এম


সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদার করার নির্দেশ

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে, দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে। ইতোমধ্যে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এসব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকতা ও দায়িত্বশীল সূত্র এই বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে দেশের সকল বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে নিরাপত্তা তল্লাশি জোরদার করা, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া, বিমানবন্দরে প্রবেশকারী সকল ধরনের যানবাহনে তল্লাশি জোরদার করার জন্যও নির্দেশনা প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল মহানগর পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ৩০০ ইয়াবা ও ১৩০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১৩

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক বরিশাল

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৯ এম


বরিশাল মহানগর পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ৩০০ ইয়াবা ও ১৩০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১৩

বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার এবং অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলায় আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিএমপির প্রকাশিত বিশেষ আভিযানিক সাফল্যের তথ্যে জানানো হয়, ১৮ নভেম্বর ২০২৬ তারিখে মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার বিশেষ আভিযানিক দল নগরীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে।

পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩০ গ্রাম গাঁজাসহ মাদকদ্রব্যের ঘটনায় দুইজনকে আটক করা হয়। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানামূলে একজন, নিয়মিত মামলায় পাঁচজন, বরিশাল মহানগর অধ্যাদেশে দুইজন এবং অন্যান্য আইনে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, মাদক উদ্ধার ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে পৃথক অভিযানে সর্বমোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, মাদকদ্রব্য সংক্রান্ত কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%