১০:৪৮ এম
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২৬ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ সময় শাড়ি বহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করার ঘটনা ঘটেছে।
সোমবার (৮ জুন) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আরও পড়ুন: সোমবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায়, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনায়, কসবা উপজেলার চন্ডিদ্বার বিওপির টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ১০ পিস ভারতীয় উন্নতমানের শাড়ি এবং একটি পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৬ লাখ ৫ হাজার টাকা।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকপাচার, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে পরিচালিত বিশেষ অভিযানে এসব শাড়ি জব্দ করা হবে।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
আরও পড়ুন: নোয়াখালীর সুবর্ণচরে ইয়াবাসহ আটক যুবদল নেতা মাসুদ বহিষ্কার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন