ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

মিরপুরে উদ্বোধনের দিনেই শো-রুমে হামলা ও লুটের অভিযোগ


মিরপুরে উদ্বোধনের দিনেই শো-রুমে হামলা ও লুটের অভিযোগ

রাজধানীর মিরপুরের পল্লবীতে উদ্বোধনের দিনেই একটি শো-রুমে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষের দাবি, লাইভ শপিং ফ্যাক্টরি আউটলেট নামের ওই শোরুমে ৩ হাজার টাকার ফ্রি শপিং অফারকে কেন্দ্র করে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে, যা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পল্লবী মেট্রো স্টেশনের পাশে শোরুমটির উদ্বোধন হওয়ার কথা ছিল। উদ্বোধনের জন্য ‘লাইভ শপিং’ নামের একটি ফেসবুক পেজে প্রচারণা চালানো হয়। প্রচারিত পোস্টারে উল্লেখ ছিল, দুটি গোল পোস্টে শট নিয়ে একটি গোল করতে পারলেই ৩ হাজার টাকার শপিং সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে।

এই আকর্ষণীয় অফারকে কেন্দ্র করে উদ্বোধনের আগেই শোরুমের সামনে বিপুলসংখ্যক মানুষের ভিড় জমে। শুরুতে অফার ও গেমকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা থাকলেও একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আরও পড়ুন: দেশে বাণিজ্যিকভাবে ইলেকট্রিক বোট চালুর স্বপ্ন দেখছেন মাহমুদ

শোরুম কর্তৃপক্ষের অভিযোগ, কিছু ব্যক্তি সাধারণ ক্রেতাদের ভিড়ে মিশে শোরুমে প্রবেশ করে পরে সংঘবদ্ধভাবে ভাঙচুর শুরু করেন। এর ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

পরিস্থিতি সামাল দিতে ‘লাইভ শপিং’ ফেসবুক পেজ থেকে জরুরি সহায়তা চেয়ে পোস্ট দেওয়া হয়। একই সময়ে পুলিশকে ফোন করে সহায়তা চাওয়ার দাবি করেছে কর্তৃপক্ষ।

তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই শোরুমে ব্যাপক লুটপাট চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে একই ফেসবুক পেজে আরেকটি পোস্ট দিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্রেতাদের কাছে দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ।

ক্রেতা আকৃষ্ট করতে নেওয়া বিশেষ এই মার্কেটিং উদ্যোগ শেষ পর্যন্ত শোরুমটির জন্য বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। ঘটনাটির পর শোরুমটির কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন: ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

এদিকে, জনসমাগমপূর্ণ এলাকায় এমন আকর্ষণীয় অফার দেওয়ার আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ও ব্যবস্থাপনা প্রস্তুতি ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে ৪র্থ রোভার মুট উদ্বোধন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পতাকা উত্তোলন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


দিনাজপুরে ৪র্থ রোভার মুট উদ্বোধন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পতাকা উত্তোলন

দিনাজপুর, ১১ সেপ্টেম্বর ২০২৬ : আজ ‘লিচুর মিষ্টি ঘ্রাণে, সোনালী ধানের প্রাণেÑজাগুক রোভার তারুণ্যে’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে পাঁচদিন ব্যাপী ৪র্থ রোভার মুটের আয়োজন করা হয়েছে।

৪র্থ রোভার মুটের উদ্বোধন আজ শুক্রবার বিকাল ৫ টায় গোর-এ-শহীদ বড় মাঠে অনুষ্ঠিত হয়, যা দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে পরিচালিত।

দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ও পুলিশ সুপার মো. জেদান আল মুসা পতাকা উত্তোলন করে এবং বেলুন উড়িয়ে ৪র্থ রোভার মুটের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, যিনি দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শেখ হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাজহারুল ইসলাম সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগের হামলা, বিএনপির তীব্র নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


সিলেটে ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগের হামলা, বিএনপির তীব্র নিন্দা

সিলেটের বিশ্বনাথে পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ বকুলের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে উপজেলা ও পৌর বিএনপি তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে তারা একটি বিবৃতি জারি করে এই নিন্দা জানান।

উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী এবং সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া চেয়ারম্যান, পাশাপাশি বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আবদুল হাই ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলামের স্বাক্ষরিত বিবৃতিতে বিএনপি নেতারা উল্লেখ করেন যে, ছাত্রদল নেতা আবদুল মজিদ বকুল দীর্ঘ সময় ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। গত বুধবার সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার আকস্মিক হামলায় তিনি গুরুতরভাবে আহত হন। বর্তমানে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিএনপি নেতারা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে দ্রুত সুস্থতা কামনা করেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, অবিলম্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীম আহমদকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলোকে কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৫ পি.এম


আজ বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন

আজ ১১ সেপ্টেম্বর, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন।

২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ৩৭২ দিন আটক থাকার পর এই দিনে তিনি সংসদ ভবন এলাকার ভেতরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান।

এই দিনটি বিএনপির নেতাকর্মীদের কাছে শুধুমাত্র একটি দিন নয়। এটি অপেক্ষা, উদ্বেগ ও উৎকণ্ঠার অবসান এবং স্বাধীনতার আনন্দ উদযাপনের একটি আবেগঘন মুহূর্ত।

বিএনপি নেতাকর্মীদের কাছে ১১ সেপ্টেম্বর একটি বিশেষ তারিখ হয়ে উঠেছে; এটি দীর্ঘ অপেক্ষা, উদ্বেগ এবং উৎকণ্ঠার অবসান ঘটিয়ে মুক্তির আনন্দ উদযাপনের সময়।

২০০৭ সালের ৩ সেপ্টেম্বর, তত্ত্বাবধায়ক সরকারের সময়ে, ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাসভবন থেকে বেগম খালেদা জিয়াকে আটক করা হয়।

আদালতে হাজির করার পর তার জামিন নামঞ্জুর করে সংসদ ভবন এলাকার একটি ভবনে বন্দি রাখার নির্দেশ দেওয়া হয়। ঐ ভবনটি বিশেষ কারাগারে পরিণত হয়।

দিন, মাস, বছর গড়িয়ে যায়। এই সময়ের মধ্যে দলের নেতা, কর্মী-সমর্থক ও আত্মীয়স্বজন উৎকণ্ঠা নিয়ে প্রতিদিন কারাগারের বাইরে অপেক্ষা করতে থাকেন।

অবশেষে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়া বন্দিদশা থেকে মুক্তি পান।

মুক্তির খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে রাজপথে মানুষের ঢল নামে। কারও হাতে ছিল ফুল, আবার কারও চোখে আনন্দাশ্রু। প্রিয় নেত্রীকে স্বাগত জানাতে সবার মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ছিল।

বহু বছর পেরিয়ে গেছে, কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষের স্মৃতিতে আজও অমলিন ১১ সেপ্টেম্বর।

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক পথচলা নানা উত্থান-পতন, সংগ্রাম, দুর্ভোগ ও প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়েছে। শেষ পর্যন্ত গণতন্ত্রের প্রতীক হিসেবে খ্যাত আপসহীন এই নেত্রীর দুর্ভোগের অবসান ঘটে।

২০২৫ সালের ৩০ ডিসেম্বর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা যান। তার মৃত্যুর পর তাকে ঘিরে মানুষের ভালোবাসার যে বহিঃপ্রকাশ ঘটে, তা ছিল নজিরবিহীন।

দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ জানাজা শেষে তাকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও ১৯৭৮ সালে বিএনপির প্রতিষ্ঠাতা তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙ্গাবালীতে পূর্ণাঙ্গ হাসপাতালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ আসাদ মিয়া, রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি,,,

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


রাঙ্গাবালীতে পূর্ণাঙ্গ হাসপাতালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ঢাকা: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পূর্ণাঙ্গ হাসপাতাল স্থাপনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, রাঙ্গাবালী উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবি—এখানে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল স্থাপন করা। চিকিৎসাসেবা নিতে উপজেলার মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হয়। জরুরি প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী এলাকায় যেতে হয়।
মানববন্ধনে বক্তারা দ্রুত রাঙ্গাবালী উপজেলায় একটি পূর্ণাঙ্গ হাসপাতাল স্থাপনের দাবি জানান। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে  আম জনগণ পার্টির সদস্য সচিব ফাতেমা তাসনিম বলেন, “রাঙ্গাবালী উপজেলায় পূর্ণাঙ্গ হাসপাতাল চাই। হাসপাতাল স্থাপন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
বক্তারা বলেন, উপকূলীয় এই উপজেলার সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রাঙ্গাবালীতে দ্রুত একটি পূর্ণাঙ্গ হাসপাতাল স্থাপনের দাবি জানানো হয়।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%