০৮:৪৮ পি.এম
‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ বিলটি জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। এই বিলটির আলোচনা চলাকালীন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মো. আমির হামজা ভুল করে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।
এই ঘটনা ঘটেছে মঙ্গলবার (৩০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনের ১৯তম দিনের বৈঠকের শেষ পর্যায়ে।
আমির হামজার বক্তব্যের মাঝেই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) তাকে তাৎক্ষণিকভাবে ভুল ধরিয়ে দিয়ে বলেন, ‘সাইবার সুরক্ষা আইন তো ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিল। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন ধন্যবাদ জানাচ্ছেন?’
আরও পড়ুন: ড্রাইভিং লাইসেন্স নিয়ে বড় সুখবর দিল বিআরটিএ
এরপর, যখন তিনি নিজের ভুল বুঝতে পারেন, তখন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
বক্তব্যের সময় আমির হামজা বলেন, ‘সরকারের চার মাস হতে চলল। আজ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো বিষয়ে ধন্যবাদ জানাইনি। আজ আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি, এই বিলটি মন্ত্রী নিয়ে আসার কারণে। বিলের উদ্দেশ্য ও কারণের সঙ্গে নীতিগতভাবে আমি একমত।’
এসব কথোপকথনের পরে আবারও স্পিকার বলেন, ‘সদস্য, বিলটি তো এনেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছেন?’
পরে আমির হামজা তার বক্তব্যটি সংশোধন করে বলেন, ‘শুনলাম সাইবার আক্রমণের ঘটনায় রাজনৈতিক ব্যক্তিবর্গের নামই সবচেয়ে বেশি আসে।’
আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় মাঝ আকাশে সংঘর্ষে ২ স্কাইডাইভার নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন