০৮:০৮ পি.এম
নগরীর একটি ভাড়া বাসা থেকে রাজিব আহম্মেদ ওরফে রুবেল (৪০) নামে একজনকে গলা কেটে হত্যা করার ঘটনায় দুই যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। যাদের নাম হল, রনি ও সজল।
আজ রোববার দুপুর ২টায় নগরীর ৩৬ বাড়ি কলোনী এলাকার ভাড়া বাসায় নিহতের মৃতদেহ উদ্ধার করার পরে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।
নিহত রাজিব আহম্মেদ রুবেল নগরীর আর কে মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে বলে জানা গেছে। তার মায়ের নাম মৃত খাদিজা বেগম।
আরও পড়ুন: কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: দ্রুত সংস্কারের দাবি গ্রামবাসীর
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রাজিব আহমেদ রুবেল প্রায় এক মাস আগে আকুয়া ৩৬ বাড়ি কলোনির বাসিন্দা ইসমাইল হোসেনের স্ত্রী পারুল আক্তারের বাসায় নতুন ভাড়াটিয়া হিসেবে উঠে ছিলেন। এখানে তিনি নিজের বন্ধুদের নিয়ে থাকতেন। এর মধ্যে আজ সকাল সাড়ে ১০টার দিকে রুবেলকে নিজ ঘরে গলাকেটে হত্যা করা হয়।
এছাড়া, তার বাসার সামনের সড়কে রুবেলের চাচাতো ভাই মো. শুভর একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয় হামলাকারী একদল। কলোনীর ভেতর পারুল আক্তারের ৫ কক্ষের একটি বাসার একটি কক্ষে রাজিব আহম্মেদ ভাড়া থাকতেন।
পুলিশ যখন ঘটনাস্থলে উপস্থিত হয়, তারা বিছানায় রুবেলের রক্তাক্ত মরদেহ পায়। পাশাপাশি মাথার কাছে একটি মদের বোতলও পাওয়া যায়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।
ঘটনায় পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি উল্লেখ করেন, আমরা একটি গলাকাটা মরদেহ পেয়েছি এবং কিছু তথ্যও আমাদের কাছে রয়েছে। সেই অনুযায়ী আমরা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কার্যক্রম শুরু করেছি। ইতোমধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে এবং বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।
আরও পড়ুন: ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র্যালি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন