০৬:১৩ পি.এম
রাশিয়ার ক্রমবর্ধমান ও ধারাবাহিক হামলায় পূর্ব ইউক্রেনের দ্রুঝকিভকা শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে! জনমানবহীন রাস্তায় দেখা যাচ্ছে, পোড়া গাড়ি আর ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর ছড়িয়ে-ছিটিয়ে থাকা ইট-পাথর। এরই মধ্যে কামানের বিকট গর্জন আর আক্রমণকারী ড্রোনের তীক্ষ্ণ আওয়াজও শোনা যাচ্ছে।
পূর্ব ইউক্রেনের দ্রুঝকিভকা শহরের মাত্র ১৫ কিলোমিটার দূরে থাকা রুশ সেনারা ধীরে ধীরে এগিয়ে আসছে সামনের দিকে। যুদ্ধরত সৈন্যদের পাশাপাশি শহরটির হাতেগোনা কয়েকজন সাধারণ মানুষও সেখানে কোনো মতে বেঁচে রয়েছে।
পূর্ব ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি শহরকে সংযুক্ত করা প্রধান সড়কগুলোর মাঝখানে দ্রুঝকিভকা শহরটি। পুরো পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল দখলের মরিয়া চেষ্টায় এই শহরের প্রতিরক্ষা ঘাঁটি আগে ধ্বংস করতে চাইছে রাশিয়া।
আরও পড়ুন: কপ-৩১-এ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘এশিয়ান ইয়ুথ কোয়ালিশন’
এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি গোলাবারুদের গুদামে রাশিয়ার ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা জানিয়েছেন।
কিয়েভের পশ্চিম উপকণ্ঠের বুচা জেলার মিলা এলাকায় ওই গুদামটিতে বিস্ফোরক সামগ্রী সংরক্ষণ করা ছিল। হামলার পর সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং আগুন আশপাশের বাড়িঘর ও একটি রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ে।
কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তাকাচেঙ্কো জানান, হামলায় অন্তত ৫০টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর এলাকা থেকে ৩৮০ জনের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, মিলা গ্রামের একটি গুদামে হামলার পর বিস্ফোরণ ঘটে। আবাসিক এলাকার কাছে গোলাবারুদ সংরক্ষণের নিয়ম নেই উল্লেখ করে তিনি এ ঘটনায় তদন্তের কথা জানান।
আরও পড়ুন: ইনানীর গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আধুনিক যন্ত্রপাতি নিয়ে মাঠে বাপেক্স
ইউক্রেনীয় প্রসিকিউটররা গুদামে বিস্ফোরক সামগ্রী সংরক্ষণের বৈধতা নিয়ে তদন্ত শুরু করেছেন। প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় অনুমতি ও ছাড়পত্র ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, গত শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রাশিয়া ইউক্রেনে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ও ২৬৭টি ড্রোন ছুড়েছে। কিয়েভের অন্য এলাকাতেও হামলায় তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুই বছরের এক শিশুও রয়েছে। রাজধানীর উপকণ্ঠে ১৪ বছর বয়সী এক কিশোরীও নিহত হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা এফপি-১ ও এফপি-২ দূরপাল্লার ড্রোন তৈরির উপকরণ ও বুস্টার থাকা গুদামটি লক্ষ্য করে আক্রমণ চালিয়েছিল। সূত্র: বিবিসি, রয়টার্স
আরও পড়ুন: বিএনপি সব ধর্মের মানুষের সমন্বয়ে উন্নত রাষ্ট্র গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন