ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আপাতত টুঙ্গিপাড়া যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন


আপাতত টুঙ্গিপাড়া যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অস্থিতিশীলতার কারণে রাজশাহী থেকে ছেড়ে আসা গোবরাগামী আন্তনগর ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের রুট সাময়িকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে।

বর্তমানে ট্রেনটি গোপালগঞ্জের গোবরা পর্যন্ত যাবে না। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এটি কেবল রাজশাহী থেকে রাজবাড়ীর কালুখালী জংশন পর্যন্ত চলাচল করবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের নির্দেশিত বার্তায় জানানো হয়েছে, রাজশাহী-গোবরা রুটে চলাচলকারী ৭৮৩/৭৮৪ আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটিকে কালুখালী-গোবরা রুট থেকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ট্রেনটি রাজশাহী থেকে কালুখালী জংশন পর্যন্ত চলাচল করবে।

আরও পড়ুন: চাঁদপুরে দুই ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা

বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, রাজশাহী থেকে ছেড়ে আসা ৭৮৪ টুঙ্গিপাড়া এক্সপ্রেসের খালি (এমটি) রেক রাতে রাজবাড়ী স্টেশনে রাখা হবে। পরদিন সকালে ৭৮৩ টুঙ্গিপাড়া এক্সপ্রেসের রেক নির্ধারিত সময়ে রাজবাড়ী থেকে কালুখালী জংশনে পৌঁছাবে এবং সেখান থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাবে।

রাজশাহী রেলওয়ের স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানিয়েছেন, রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি কালুখালী থেকে গোপালগঞ্জের ওপর দিয়ে গোবরা পর্যন্ত মোট ১১টি স্টেশনে যাত্রাবিরতি করে। কালুখালী থেকে গোবরা পর্যন্ত সাময়িক চলাচল স্থগিত করার ফলে এই ১১টি স্টেশনের যাত্রীদের সবাইকে কালুখালী জংশনে নেমে যেতে হবে। একইভাবে যেসব যাত্রী টুঙ্গিপাড়া এক্সপ্রেসে রাজশাহী আসতে চান, তাদেরও কালুখালী জংশনে এসে ট্রেনে উঠতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগারগাঁও মেট্রোস্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


আগারগাঁও মেট্রোস্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই

রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটের সময় মেট্রোস্টেশনের পাম্প রুম এবং বি-গেটের মাঝের সড়কে এই বিস্ফোরণটি ঘটে। তবে, এই ঘটনায় হতাহত হওয়ার কোনো খবর নেই।

পুলিশের সূত্রে জানা গেছে, এক দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে জর্দার কৌটায় রাখা ককটেলটি বিস্ফোরণ ঘটায় এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিস্ফোরিত জর্দার কৌটাটি উদ্ধার করা হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জে ৩২০০ কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


কালীগঞ্জে ৩২০০ কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সরিষা, মসুর ও গমের বীজ এবং রাসায়নিক সার ৩ হাজার ২০০ কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে।

এ কার্যক্রমের উদ্বোধন আজ সকালে উপজেলা কৃষি দপ্তরে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের এমপি মাওলানা আবু তালিব।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম রনি, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আখতারুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ৩ হাজার ২০০ কৃষকের মধ্যে ২ হাজার ৫০০ জনকে সরিষা, ৬০০ জনকে মসুর এবং ১০০ জন কৃষককে গম চাষের জন্য বিনামূল্যে প্রয়োজনীয় বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক ঢিলে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন ইকুয়েডরের ফুটবলার জন পারলাজা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


এক ঢিলে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন ইকুয়েডরের ফুটবলার জন পারলাজা

ফুটবল মাঠে উত্তেজনা, তর্ক বা বাগ্‌বিতণ্ডা নতুন কিছু নয়। কিন্তু যখন সেই উত্তেজনা সহিংসতায় রূপ নেয়, তখন তার পরিণতি হতে পারে ভয়াবহ। ইকুয়েডরের তৃতীয় বিভাগের এক ম্যাচে ফুটবলার জন পারলাজা এমনই একটি ঘটনার জন্ম দিয়েছেন।

সহকারী রেফারিকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারার কারণে পারলাজাকে ৮ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই শাস্তি বিশ্বব্যাপী কার্যকর করার জন্য ফিফার কাছে আবেদন জানাতে প্রস্তুত রয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

গত ১৭ অক্টোবর ক্লাব সিউদাদ দে ইয়ানৎসা ও ক্লাব রিও আগুয়ারিকোর মধ্যে অনুষ্ঠিত ম্যাচে এই ঘটনা ঘটে। ম্যাচের ৯৬তম মিনিটে ডাগআউট থেকে সহকারী রেফারি লেনিন জিওভান্নি ওহেদা নুনেজকে লক্ষ্য করে পাথর ছোড়ে পারলাজা। পাথরটি সরাসরি আঘাত হানে রেফারির শরীরে। গুরুতর আহত হওয়ার কারণে কর্তৃপক্ষ ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয়।

বুধবার এক বিবৃতিতে ইকুয়েডর ফুটবল ফেডারেশন (এফইএফ) জানায়, ওই ঘটনায় সহকারী রেফারি গুরুতর আহত হন। এমনকি অস্ত্রোপচারেরও প্রয়োজন হয় তাঁর। চিকিৎসকেরা তাকে সুস্থ হয়ে উঠতে ৬০ দিনের বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

ফেডারেশনের শৃঙ্খলা কমিটি ম্যাচ কর্মকর্তার ওপর শারীরিক হামলার জন্য পারলাজাকে দায়ী করেছে। তাকে ২০৩৪ সালের ১৯ অক্টোবর পর্যন্ত ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া ইয়ানৎসাকে ২ হাজার ডলার জরিমানা করা হয়েছে। আহত রেফারির চিকিৎসার খরচ বাবদ ক্লাবটিকে আরো ৪ হাজার ৩৬৯ ডলার ৭৩ সেন্ট দিতে হবে।

ঘটনার পর ২০ অক্টোবর এক বিবৃতিতে ক্ষমা চেয়েছিল ইয়ানৎসা। একই সঙ্গে পারলাজাকে তাৎক্ষণিকভাবে দল থেকে বহিষ্কারের কথাও জানিয়েছিল ক্লাবটি। তবে ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারল না ইকুয়েডরের ক্লাবটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাচসাস নির্বাচনে রহমান-রাহাত পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


বাচসাস নির্বাচনে রহমান-রাহাত পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২৮ দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে আবদুর রহমান-রাহাত সাইফুল পরিষদের পরিচিতি সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় বুধবার (১৮ নভেম্বর) এই সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি ও সংগঠনের সম্মানিত সদস্যরা। প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়। প্রার্থীরা নিজেদের পরিচয় তুলে ধরার পাশাপাশি আসন্ন নির্বাচনে সদস্যদের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনে সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

আসন্ন নির্বাচনে আবদুর রহমান-রাহাত সাইফুল পরিষদ থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন সভাপতি আবদুর রহমান, সহসভাপতি রিমন মাহফুজ, হামিদ মোহাম্মদ জসিম, সহসাধারণ সম্পাদক আবু হুরায়রা মুরাদ, অর্থ সম্পাদক সৈয়দা ফারজানা জামান রুম্পা, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক রাশদ আনিস, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক ইশরাত স্বর্ণা।

এছাড়া সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পান্থ আফজাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান লিটন, দফতর সম্পাদক মহিব আল হাসান, নির্বাহী সদস্য রাজু আলীম, সালাম মাহমুদ, সফিকুল আলম মিলন, রুহুল সাখাওয়াত, হাফিজ রহমান, শাকিল হোসেন, মাজহার বাবু, সুকন্যা আমীর এবং অরণ্য শোয়েবও রয়েছেন।

প্রসঙ্গত, আগামী শুক্রবার (২০ নভেম্বর) জাতায় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২৮ দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%