ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে: জামায়াত আমির


গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে: জামায়াত আমির

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদ এবং সংসদের বাইরে আন্দোলন চলবে বলে জানান বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে ওয়াকআউটের পর তিনি গণমাধ্যমের কাছে এ কথাগুলো বলেন।

বিরোধী দলীয় নেতা উল্লেখ করে বলেন, যারা বর্তমানে সংসদে আছেন, তারা সকলেই দুটি করে ভোট দিয়েছেন। যারা সরকারে আছেন, তারাও একইভাবে ভোট প্রদান করেছেন। তারা বলেছিলেন, ক্ষমতায় আসলে গণভোটের রায় বাস্তবায়ন করবে। কিন্তু এখন তারা সেই ব্যাপারটি মানছেন না।

আরও পড়ুন: অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, আমরা জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা করবো না। আমি যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়ন করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ রয়েছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সংসদ এবং সংসদের বাইরে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা চাই যে সরকারি দল তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়ন করুক।

এর আগে, বিরোধী দলের সদস্যরা সংসদ থেকে ওয়াকআউট করার মাধ্যমে ঘোষণা করেছেন যে, সংবিধান সংশোধন সম্পর্কিত কমিটিতে তারা নাম দেবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুতুবদিয়ায় ট্রলারডুবি: চার জেলের মরদেহ উদ্ধার, ১ নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৪ পি.এম


কুতুবদিয়ায় ট্রলারডুবি: চার জেলের মরদেহ উদ্ধার, ১ নিখোঁজ

কক্সবাজারের কুতুবদিয়ার সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার করা হয়েছে চার জেলের মরদেহ। তবে এখনও নিখোঁজ রয়েছেন পেকুয়া উপজেলার মগনামা এলাকা থেকে আসা জেলে নাছির। সোমবার ভোরে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ অমজাখালী উপকূলের গভীর সাগরে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বড়ঘোপ দক্ষিণ অমজাখালী এলাকার নুরুল আবছারের মালিকানাধীন এফবি ‘ফকিরা মসজিদ’ নামের মাছধরা ট্রলারটি ১২ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার সময় ট্রলারে থাকা সাত জেলে জীবিত উদ্ধার হলেও পাঁচজন নিখোঁজ হন।

পরে স্থানীয় জেলেরা ডুবে যাওয়া ট্রলারটি আরেকটি মাছধরা বোটের সহায়তায় তীরে নিয়ে আসেন। তীরে নিয়ে আসার পর ট্রলারের কলের ভেতর থেকে উদ্ধার করা হয় চার জেলের মরদেহ। তারপরও নিখোঁজ অপর জেলে নাছিরের বিষয়ে কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি।

উদ্ধার হওয়া চার জেলে হলেন- সাগর (১৮), করিম (২২), আইয়ুব মনির (২০) ও কামাল (৪৫)। কুতুবদিয়া মৎস্য ফেডারেশনের সভাপতি আবুল কালাম জানান, “ট্রলারডুবির পর সাতজন জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। পরে ট্রলারটি তীরে নিয়ে আসলে এর কলের ভেতর থেকে চারজনের মরদেহ পাওয়া যায়। অপর জেলে নাছির এখনও নিখোঁজ রয়েছেন।”

কুতুবদিয়া থানার ওসি (তদন্ত) ফারুক আহমেদ বলেছেন, “ট্রলারডুবির ঘটনায় চার জেলের মরদেহ উদ্ধারের খবর পেয়েছি। নিখোঁজ জেলেকে উদ্ধার করতে স্থানীয় জেলেরা তল্লাশি চালাচ্ছেন। এ ঘটনার জন্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতকানিয়ায় ত্রাণসামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা তৌহিদুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


সাতকানিয়ায় ত্রাণসামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা তৌহিদুল

সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যার কবলে পড়া মানুষের পাশে দাঁড়াতে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম।

তিনি পানিবন্দী মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, যেমন চাল, ডাল, তেল, শুকনো খাবার ইত্যাদি বিতরণ করেন। ত্রাণ বিতরণের সময় দক্ষিণ জেলা এবং স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা তার সঙ্গে সহযোগিতা করেন।

ত্রাণ বিতরণকালে তৌহিদুল ইসলাম বলেন, "দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।" তিনি মন্তব্য করেন যে, যদি সবাই সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসেন, তাহলে বন্যাদুর্গত মানুষের কষ্ট অনেকাংশে লাঘব করা সম্ভব।

এছাড়া তিনি সমাজের বিত্তবান, বিভিন্ন সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।

স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম আরও জোরদারের দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যার্তদের পাশে মুফতি গিয়াস তাহেরি, চট্টগ্রামের বাঁশখালী ও চন্দনাইশে অব্যাহত ত্রাণ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


বন্যার্তদের পাশে মুফতি গিয়াস তাহেরি, চট্টগ্রামের বাঁশখালী ও চন্দনাইশে অব্যাহত ত্রাণ বিতরণ

চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী ও চন্দনাইশ উপজেলার পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়ে টানা ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত ইসলামী বক্তা ও দাওয়াতে ইমানি বাংলাদেশ-এর চেয়ারম্যান মুফতি গিয়াস তাহেরি।
সংগঠনটির উদ্যোগে দুর্গত মানুষের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। বন্যাকবলিত এলাকার বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও দুর্গম স্থানে গিয়ে নেতা কর্মিদের সাথে নিয়ে তিনি এই কার্যক্রম পরিচালনা করছেন।
ত্রাণ বিতরণকালে মুফতি গিয়াস তাহেরি বলেন,
"মানবতার কাজ নিয়ে সমালোচনা করা সহজ, ঘরে বসে বাজে মন্তব্য করাও সহজ। কিন্তু কয়জন মানুষ বাস্তবে অসহায় মানুষের পাশে দাঁড়ায়? রোস্ট না করে মাঠে এসে মানবতার সেবায় অংশ নিন।"
তিনি আরও বলেন,
"যে যার অবস্থান থেকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ান। সব স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক সংগঠন, বিত্তবান ব্যক্তি ও প্রবাসীদের প্রতি আহ্বান জানাই—মানুষের এই দুর্দিনে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।"
তিনি জানান, দাওয়াতে ইমানি বাংলাদেশ-এর পক্ষ থেকে বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণ কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
এদিকে মুফতি গিয়াস তাহেরির এই মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসিত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে আরও ব্যক্তি ও সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাচোল থানার ওসির চেয়ারে পা তোলা ‘এআই’ ছবি ভাইরাল: যুবকের শাস্তির দাবি নিয়ে চলছে তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


নাচোল থানার ওসির চেয়ারে পা তোলা ‘এআই’ ছবি ভাইরাল: যুবকের শাস্তির দাবি নিয়ে চলছে তোলপাড়

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) চেয়ারে বসে টেবিলের ওপর পা তুলে দেওয়া একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, ‘চাঁপাইয়ের ছেলে’ নামের একটি ফেসবুক পেজ থেকে পোস্টের পর স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে। ছবি ভাইরাল হওয়ার পর নাচোল থানার ওসির নেমপ্লেট ও লোগো সংবলিত কক্ষে এক যুবক টেবিলের ওপর দুই পা তুলে রেখেছেন। তার দুপাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন পুলিশ সদস্য তাকে জোড়হাতে বিনতি করছেন। ছবিটি বিশ্লেষণ করলে বোঝা যায়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। ফেসবুকে ছবিটি ছড়ানোর পর স্থানীয় বাসিন্দারা যুবকের আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। ক্ষুব্ধ এলাকাবাসী বলছেন, ছবিটি যদিও কৃত্রিমভাবে বানানো, তবে দেশের প্রধান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং তাদের হেয় প্রতিপন্ন করা গুরুতর অপরাধ। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এর অপপ্রচার বন্ধে ও যুবককে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানিয়েছেন, "আমার থানায় এই ধরনের কোনো চেয়ার বা পরিবেশ নেই। ছবিটি সম্পূর্ণ কৃত্রিম বা বানানো (এআই জেনারেটেড) হতে পারে। তবে পুলিশ প্রশাসনকে এভাবে ব্যঙ্গ করে ছবি তৈরি ও প্রচার করা আইনত অপরাধ।" তিনি আরও জানিয়েছেন, বিষয়টি ইতিমধ্যে পুলিশের নজরে এসেছে। আপত্তিকর ছবিটির উৎস এবং পেজের অ্যাডমিনসহ সংশ্লিষ্ট যুবকের খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%