প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের মিসিসিপি উপকূলের নিকটে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে, যার মধ্যে দুই শিশুসহ মোট ছয় আরোহী ছিলেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর নিখোঁজ আরোহীদের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে মার্কিন কোস্ট গার্ড।
মার্কিন কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, বিমানটি ছিল ‘সেসনা ২১০’ মডেলের এবং এটি মিসিসিপির হর্ন আইল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়। এবিসি নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিমানে চারজন প্রাপ্তবয়স্ক এবং ৮ ও ১০ বছর বয়সী দুই শিশু উপস্থিত ছিলেন। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) প্রাথমিকভাবে জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে বিমানটি মিসিসিপির পাসকাগুলার দক্ষিণ-পশ্চিমে বিধ্বস্ত হয়।
কোস্ট গার্ডের তথ্যমতে, স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে এফএএ টাওয়ার থেকে কোস্ট গার্ডকে জানানো হয় যে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিধ্বস্ত হওয়ার ঠিক আগে বিমানটি হর্ন আইল্যান্ডের দুই মাইল উত্তর-পূর্বে প্রতি মিনিটে প্রায় ১০ হাজার ফুট গতিতে নিচে নামছিল।
ঘটনার খবর পেয়ে একাধিক সংস্থা যৌথভাবে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম শুরু করেছে। কোস্ট গার্ড জানিয়েছে, তল্লাশি অভিযানের সময় বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে, তবে এখন পর্যন্ত কোনো আরোহীর সন্ধান মেলেনি।
ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটি নিউ অরলিন্স থেকে যাত্রা শুরু করে ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) তদন্ত করবে বলে জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন