০৬:৪০ পি.এম
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ২০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাসের নির্দেশক্রমে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) ইকবাল আহমেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ৩ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১১টার দিকে রহনপুর পৌরসভার পুরাতন বড় বাজার এলাকায় শ্রী সন্দিপ চন্দ্র রায়ের কর্মদশকর্মা ভান্ডারের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মোঃ কাইউম আলী (৩০), পিতা: মৃত হাসান আলী, সাং- রহনপুর পুরাতন বাজার, রহনপুর পৌরসভা, থানা- গোমস্তাপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ (বিশ) পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন: ঢাকায় গিয়ে ৫ দিন ধরে নিখোঁজ শিশু ইমাম, সন্ধান চেয়ে পরিবারের আকুতি
এ ঘটনায় গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন