০৭:০২ পি.এম
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই বৃদ্ধের নাম আবুল মালেক মাবুদ, বয়স ৭৫।
মৃত মাবুদ উপজেলার গোপালপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের মুন্সিবাড়ির বাসিন্দা ছিলেন। সোমবার, ২৯ জুন, দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয় কালিকাপুর গ্রামের নিজ বাড়ি থেকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় যে, মাবুদ ব্যক্তিগত জীবনে দুইবার বিয়ে করলেও তিনি কোনো সংসারই দীর্ঘস্থায়ী করতে পারেননি। তিনি নিঃসন্তান ছিলেন এবং এই কারণে দীর্ঘ সময় ধরে একাকী জীবনযাপন করছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, পারিবারিক ও ব্যক্তিগত হতাশা থেকে সোমবার সকালে তিনি নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের উদ্দেশ্যে মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের ২৫০ শয্যা বিশিষ্ট মর্গে প্রেরণ করে।
আরও পড়ুন: নাচোলের মানুষের দুর্ভোগ লাঘবে ৪টি যুগান্তকারী পদক্ষেপ নিয়ে মাঠে নামলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আসগার হাসান
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন