১২:১৪ পি.এম
জার্মানিতে উদ্বেগজনকভাবে বেড়েছে করপোরেট দেউলিয়াত্বের হার। অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান আইডব্লিউএইচ-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসে, এই তিন মাসে প্রায় ৫ হাজার কোম্পানি দেউলিয়া হওয়ার আবেদন করেছে।
বাণিজ্য ডেস্কের মাধ্যমে জানানো হয়েছে যে, গত ২১ বছরের মধ্যে দ্বিতীয় প্রান্তিকে এটিই সর্বোচ্চ দেউলিয়াত্বের ঘটনা। নির্মাণ, আবাসন, বাণিজ্য, হোটেল-রেস্তোরাঁ ও সেবাখাতসহ প্রায় সব বড় খাতেই সংকট ছড়িয়ে পড়েছে। এর প্রভাবে ঝুঁকিতে পড়েছে প্রায় ৪৫ হাজার ৫০০ কর্মসংস্থান।
বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরতা কমানো, উচ্চ জ্বালানি ব্যয়, উৎপাদন খরচ বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা জার্মান অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করেছে।
আরও পড়ুন: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
টানা দুই বছর অর্থনৈতিক সংকোচনের পর চলতি বছরও দেশটির প্রবৃদ্ধির পূর্বাভাস খুবই সীমিত। এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে উৎপাদন ও অটোমোবাইল শিল্পে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন