ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

দিবালা-মার্তিনেজসহ আর্জেন্টিনার ৫ তারকা চোটে, উদ্বিগ্ন স্কালোনি


দিবালা-মার্তিনেজসহ আর্জেন্টিনার ৫ তারকা চোটে, উদ্বিগ্ন স্কালোনি

আন্তর্জাতিক বিরতির পূর্বে চোটের কারণে উদ্বেগ বাড়ছে আর্জেন্টিনা দলের মধ্যে। কোচ লিওনেল স্কালোনির জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে পাওলো দিবালা, এমিলিয়ানো মার্তিনেজ, লাউতারো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো ও নিকোলাস তাগলিয়াফিকোর ইনজুরি। গুরুত্বপূর্ণ ফুটবলারদের চোটের কারণে আসন্ন ম্যাচগুলোতে দলের পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে আর্জেন্টাইন কোচকে।

ক্লাব ফুটবলে ব্যস্ত সূচির মধ্যেই একের পর এক তারকার চোট আর্জেন্টিনার স্কোয়াডের গভীরতা ও মূল একাদশের ভারসাম্য নিয়ে শঙ্কা তৈরি করেছে।

চোটের তালিকায় যারা

আরও পড়ুন: ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক শ্রেয়াস আইয়ার, হঠাৎ কেন এই পরিবর্তন?

পাওলো দিবালা: আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা চোটের কারণে মাঠের বাইরে থাকতে বাধ্য হয়েছেন। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের প্রথমার্ধে পায়ের পেশিতে অস্বস্তি অনুভব করে তিনি মাঠ ছাড়েন। পরবর্তী এমআরআই পরীক্ষায় পেশিতে সামান্য ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। এর ফলে রোমার গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে তাঁর উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এমিলিয়ানো মার্তিনেজ: আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও চোটের তালিকায় রয়েছেন। এভারটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে সংঘর্ষের পর তিনি চোট পান। প্রাথমিক হিসাব অনুযায়ী, অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে এই অভিজ্ঞ গোলরক্ষককে। তাঁর অনুপস্থিতি ক্লাবের পাশাপাশি জাতীয় দলেও প্রভাব ফেলতে পারে।

লাউতারো মার্তিনেজ: ইন্টার মিলানের অধিনায়ক লাউতারো মার্তিনেজও চোটে পড়েছেন। থাইয়ের পেশিতে চোট পাওয়ার কারণে অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে। এতে ইন্টারের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে আর্জেন্টিনার আক্রমণভাগ নিয়েও বাড়ছে দুশ্চিন্তা।

ক্রিস্তিয়ান রোমেরো: রক্ষণভাগের অন্যতম নির্ভরযোগ্য মুখ ক্রিস্তিয়ান রোমেরোও চোট পেয়েছেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট নিয়ে মাঠ ছাড়ার পর পরীক্ষায় তাঁর অ্যাডাক্টর পেশিতে হালকা সমস্যা ধরা পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ১০ থেকে ১২ দিন মাঠের বাইরে থাকতে হতে পারে এই ডিফেন্ডারকে। বড় ধরনের চোটের আশঙ্কা কমলেও সামনের ম্যাচগুলোতে তাঁর উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

আরও পড়ুন: ইংলিশ প্রিমিয়ার লিগের একাডেমি থেকে বাংলাদেশের জার্সিতে ফারহান আলী ওয়াহিদের উত্থান

নিকোলাস তাগলিয়াফিকো: আর্জেন্টিনার অভিজ্ঞ লেফটব্যাক নিকোলাস তাগলিয়াফিকোও পেশির চোটে ভুগছেন। ইনজুরির কারণে ইতোমধ্যে ক্লাবের হয়ে তিনটি ম্যাচ মিস করেছেন তিনি। তবে কবে নাগাদ পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময় জানা যায়নি।

স্কালোনির দুশ্চিন্তা বাড়াচ্ছে ইনজুরি

আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যে এই পাঁচ ফুটবলারের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। গোলপোস্টের নিচে এমিলিয়ানো মার্তিনেজ, রক্ষণে রোমেরো ও তাগলিয়াফিকো এবং আক্রমণভাগে লাউতারো মার্তিনেজ ও দিবালার মতো অভিজ্ঞদের অনুপস্থিতি দলের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।

আসন্ন আন্তর্জাতিক বিরতির আগে তাদের সুস্থ হয়ে ফেরার বিষয়টি তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শেষ পর্যন্ত কারা জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারবেন, তা নির্ভর করবে তাদের পুনর্বাসন ও ফিটনেসের অগ্রগতির ওপর। চোটের এই পরিস্থিতিতে বিকল্প খেলোয়াড়দের প্রস্তুত রাখাই এখন কোচ লিওনেল স্কালোনির অন্যতম বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন: জয়ের আনন্দেও সাদের চোটে বড় ধাক্কা বাংলাদেশে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়া আইনপ্রণেতার ওপর হামলার অভিযুক্ত ব্যক্তিকে আদালতে হাজির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

১২:০৯ পি.এম


অস্ট্রেলিয়া আইনপ্রণেতার ওপর হামলার অভিযুক্ত ব্যক্তিকে আদালতে হাজির

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : অস্ট্রেলিয়ার স্বতন্ত্র আইনপ্রণেতা হেলেন হেইন্সকে ওয়াঙ্গারাট্টা শহরে পরিকল্পিতভাবে গাড়িচাপা দিয়ে গুরুতর আহত করার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তিকে বুধবার আদালতে হাজির করা হয়েছে।

এদিকে, পুলিশ সতর্ক করেছে যে, অনলাইনে উগ্রবাদী মতাদর্শের বিস্তার রাজনৈতিক মেরুকরণ বাড়িয়ে সহিংসতার ঝুঁকি তৈরি করছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সোমবার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের রাজধানী মেলবোর্ন থেকে ২০০ কিলোমিটারেরও বেশি উত্তর-পূর্বে ওয়াঙ্গারাট্টা শহরে নিজের কার্যালয়ের কাছে গাড়ির ধাক্কায় আহত হন হেইন্স।

বুধবার পুলিশ জানিয়েছে, মেলবোর্নের একটি হাসপাতালে তিনি ‘সংকটাপন্ন, তবে স্থিতিশীল’ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তার অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচারের ফলে তার একটি পা কেটে বাদ দিতে হয়েছে এবং অন্য পা রক্ষা করার জন্য চিকিৎসকেরা চেষ্টা করছেন।

এ ঘটনায় ৪৩ বছর বয়সী ব্রেন্ডন নুজেন্টের বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে গুরুতর আঘাত করা, ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করা ও একজন সরকারি কর্মকর্তার ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে।

সরকারি কর্মকর্তার ক্ষতিসাধনের অভিযোগটি অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় আইনের আওতাভুক্ত অপরাধ, যার সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড।

এএফপির ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিক জানিয়েছেন, বুধবার ওয়াঙ্গারাট্টার একটি আদালতে নুজেন্টকে হাজির করা হয়।

অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসি জানিয়েছে, তিনি জামিনের আবেদন করেননি। এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৪ ফেব্রুয়ারি।

হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি। তদন্ত চলমান থাকায় এ বিষয়ে অনুমান করতে রাজি হননি কর্তৃপক্ষ।

তবে পুলিশ জানিয়েছে, সম্ভাব্য সব সূত্র ধরে তদন্ত চলছে। অভিযুক্ত ব্যক্তি সরকারের বিরুদ্ধে উগ্র মতাদর্শে বিশ্বাসী ছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

ভিক্টোরিয়া পুলিশের কমিশনার মাইক বুশ সাংবাদিকদের বলেন, ‘অন্য সবার মতো আমরাও সামাজিক যোগাযোগমাধ্যমে তার যোগাযোগ ও সম্পৃক্ততা খতিয়ে দেখছি। পাশাপাশি প্রত্যক্ষদর্শী, বন্ধু ও সহকর্মীদের সঙ্গে কথা বলছি।’

অস্ট্রেলীয় ফেডারেল পুলিশের (এএফপি) কমিশনার ক্রিসি ব্যারেটও অনলাইনে উগ্রবাদী মতামতের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘বর্তমানে অপরাধের হুমকির পরিবেশ অত্যন্ত উত্তেজনাপূর্ণ। কেন্দ্রীয় সংসদ সদস্যদের ক্ষেত্রে অনলাইনে গালিগালাজ, হুমকিমূলক বক্তব্য এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ক্রমেই বাড়ছে বলে এএফপি নথিভুক্ত করছে।’

৬৫ বছর বয়সী হেইন্স একজন স্বতন্ত্র আইনপ্রণেতা। সোমবার বিকেলে নিজের গাড়ির পেছনের অংশের কাছে দাঁড়িয়ে থাকার সময় একটি টয়োটা ল্যান্ড ক্রুজার তাকে ধাক্কা দেয়।

ঘটনার পর প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজসহ বিভিন্ন মহল থেকে তার প্রতি সমর্থন ও সহমর্মিতা জানানো হয়েছে। রাজনীতিতে স্বচ্ছতা বাড়ানো ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে কাজ করায় হেইন্স প্রশংসিত হয়েছেন।

বুধবার এবিসি মেলবোর্ন রেডিওকে তিনি বলেন, ‘এ ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, এক প্রজন্ম আগের তুলনায় বিশ্ব এখন আরও বিপজ্জনক ও বিভক্ত।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, অস্ট্রেলীয়রা চান তাদের নির্বাচিত প্রতিনিধিরা স্বাভাবিকভাবে নিজেদের দায়িত্ব পালন করতে পারবেন। এমনকি তারা যেন নির্বিঘ্নে নিজেদের গাড়ির পেছন থেকে কোনো জিনিস বের করতেও পারেন।’

অভিযুক্তের বিরুদ্ধে হামলার অভিযোগের পর অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থার প্রধান মাইক বার্গেসও সতর্ক করে বলেন, ক্ষোভ, অসহিষ্ণুতা ও রাজনৈতিক মেরুকরণের উচ্চমাত্রা সহিংসতা ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ তৈরি করছে।

হেইন্স ২০১৯ সালে রাজনীতিতে যোগ দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি নার্স ও ধাত্রী হিসেবে কাজ করেছেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও জোরালো পদক্ষেপ নেওয়ার পক্ষে অবস্থানের জন্যও তিনি পরিচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআই-এর সাহায্যে ব্রিটেনের ৪৬১ বছরের সমুদ্রযাত্রার ইতিহাস উন্মোচন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

১২:১০ পি.এম


এআই-এর সাহায্যে ব্রিটেনের ৪৬১ বছরের সমুদ্রযাত্রার ইতিহাস উন্মোচন

কৃত্রিম বুদ্ধিমত্তা, যা এআই প্রযুক্তি নামে পরিচিত, এর মাধ্যমে ব্রিটেনের ৪৬১ বছরের সামুদ্রিক ইতিহাস উন্মোচন করেছেন গবেষকেরা। তাঁরা হাতে লেখা প্রায় এক লাখ পৃষ্ঠার ঐতিহাসিক নথি বিশ্লেষণ করে দেশটির বাণিজ্য, নৌপথ ও ইউরোপের সঙ্গে সম্পর্কের নতুন তথ্য উদ্ঘাটন করেছেন। প্রচলিত পদ্ধতিতে এই কাজটি সম্পন্ন করতে কয়েক বছর সময় লাগতো।

বিবিসির একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাউদাম্পটনের গবেষকেরা এই প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন। ষোড়শ শতকের এলিজাবেথীয় যুগ থেকে অষ্টাদশ শতকের শিল্পবিপ্লবের আগ পর্যন্ত সময়ের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এর ফলে ইউরোপের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক কিভাবে ব্রিটেনের সাম্রাজ্য বিস্তারে সহায়ক হয়েছে, সে বিষয়ে নতুন ধারণা পাওয়া গেছে।

গবেষকেরা ন্যাশনাল আর্কাইভসের কিউ শাখায় সংরক্ষিত চামড়ায় বাঁধানো পার্চমেন্টের বই থেকে তথ্য সংগ্রহ করেছেন। এআইকে পুরোনো দিনের নাবিক ও ব্যবসায়ীদের হাতের লেখা পড়া এবং শনাক্ত করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর ফলে কে, কার সঙ্গে, কখন, কোথায় এবং কী পণ্য বাণিজ্য করতেন, তা বিশ্লেষণ করা সম্ভব হয়েছে।

প্রকল্পের প্রধান গবেষক ও ইতিহাসবিদ অধ্যাপক ক্রেইগ ল্যামবার্ট মন্তব্য করেছেন, "নথিগুলো থেকে তথ্য সংকলন করা ছিল বিশাল এক কাজ। তবে এআই পুরো প্রক্রিয়াকে অনেক দ্রুত করেছে।"

গবেষণায় দেখা গেছে, ব্রিটিশদের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পণ্যের মধ্যে ছিল কয়লা ও বিয়ার। এছাড়াও চীন থেকে শিশুদের খেলনা, ভেড়ার অন্ত্র এবং ভেনিস ট্রিকল নামের একটি ভেষজ ওষুধ বাণিজ্য করা হতো। এই ওষুধকে এক সময় প্রায় সব ধরনের রোগের নিরাময় হিসেবে বিবেচনা করা হতো।

গবেষণায় অতীতের সামুদ্রিক বাণিজ্যব্যবস্থা সম্পর্কেও নতুন তথ্য উঠে এসেছে। ইউরোপের সঙ্গে ব্রিটেনের বাণিজ্যিক সম্পর্ক পূর্বে যতটা গুরুত্বপূর্ণ বলে মনে করা হতো, গবেষকেরা মনে করছেন, বাস্তবে তা আরও বেশি গুরুত্বপূর্ণ ছিল।

নথি অনুযায়ী, ১৬৯৬ থেকে ১৬৯৭ সালের মধ্যে ইংল্যান্ডের নথিভুক্ত বৈদেশিক বাণিজ্যের মূল্যের প্রায় ৮০ শতাংশই ইউরোপের বাজারের সঙ্গে সংশ্লিষ্ট ছিল। ওই সময় ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার চলছিল।

এআইয়ের সাহায্যে অতীতের হারিয়ে যাওয়া শহর ও বিলুপ্ত বন্দরের সন্ধানও পেয়েছেন গবেষকেরা। এর মধ্যে রয়েছে ইংল্যান্ডের পূর্ব ইয়র্কশায়ারের রেভেনসপর্ন। এক সময় এটি ছিল একটি সমৃদ্ধ বাণিজ্যকেন্দ্র। তবে উপকূলীয় ভূমিক্ষয়ের কারণে শহরটি পুরোপুরি উত্তর সাগরে বিলীন হয়ে যায়।

সামুদ্রিক ইতিহাস, বিশ্ব ইতিহাস ও কম্পিউটার বিজ্ঞানের বিশেষজ্ঞদের সমন্বয়ে প্রকল্পটি পরিচালিত হয়েছে। গবেষকদের দাবি, দুই শতাব্দীজুড়ে ইংল্যান্ডের বাণিজ্যপথের বিকাশ এবং বিশ্বে এর প্রভাব এত বিস্তারিতভাবে আগে কখনো মানচিত্রে তুলে ধরা হয়নি।

গবেষণার তথ্যের ভিত্তিতে একটি ইন্টারঅ্যাকটিভ মানচিত্রও তৈরি করা হয়েছে। এর মাধ্যমে আগ্রহীরা ঐতিহাসিক বাণিজ্যপথ ও সংশ্লিষ্ট তথ্য ঘুরে দেখতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

১২:১০ পি.এম


রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

ঢাকা থেকে কঠোর নিরাপত্তার মধ্যে পাবনার ঈশ্বরদীতে পৌঁছেছে রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি ইউরেনিয়ামের দ্বিতীয় চালান।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টা ৩ মিনিটে ইউরেনিয়ামবাহী গাড়িবহর রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রের ভিতরে প্রবেশ করে। এর আগে, ভোর ৪টা ৫৬ মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঈশ্বরদীর উদ্দেশ‍্যে রওনা দেয় ইউরেনিয়ামের গাড়িবহর।

সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে সড়ক পথে রুপপুরে নেওয়া হয় ইউরেনিয়ামের গাড়িবহরটি। ঢাকা থেকে রুপপুর পর্যন্ত সড়কজুড়ে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় সড়কে সকল ধরনের যানবাহন এবং সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

এ বিষয়ে রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্র এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে রাশিয়া থেকে ইউরেনিয়ামের চালান কবে বা কখন ঢাকায় এসেছে, সে বিষয়ে কোনো তথ্য জানা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর একইভাবে ঢাকা থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি ইউরেনিয়ামের প্রথম চালান রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রে নেওয়া হয়েছিল। পর্যায়ক্রমে পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের ৭টি চালান চলতি বছরের মধ্যে রুপপুর বিদ‍্যুৎকেন্দ্রে আসার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ আফ্রিকায় সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণে ৬৫ বছরের নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

১২:১১ পি.এম


দক্ষিণ আফ্রিকায় সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণে ৬৫ বছরের নারীর মৃত্যু

দক্ষিণ আফ্রিকার দক্ষিণ-পূর্ব উপকূলে, সকালে সহযাত্রী সাঁতারুদের সঙ্গে সাগরে নামার সময় ৬৫ বছর বয়সী জেনিন লকরেনবার্গ নামের এক নারী হাঙরের আক্রমণের শিকার হয়ে নিহত হয়েছেন। এই দুঃখজনক ঘটনার পর কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে এবং সতর্কতা হিসেবে নিকটবর্তী দুটি সৈকত সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

পিপল ডট কমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে কুগোম্পোর ওরিয়েন্ট সৈকতে সাঁতার কাটার সময় এই হামলার ঘটনা ঘটে। জেনিনের চিৎকার শুনে তার সঙ্গে থাকা সাঁতারুরা দ্রুত এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় তীরে নিয়ে আসেন। ঘটনাস্থলে উপস্থিত একজন চিকিৎসক তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি এবং তাকে মৃত ঘোষণা করা হয়।

হাঙরের এই হামলার পর বাফেলো সিটি মেট্রোপলিটন পৌরসভা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওরিয়েন্ট বিচ এবং এর পাশের ইস্টার্ন বিচ বন্ধ ঘোষণা করেছে। পাশাপাশি উপকূলের অন্যান্য স্থানে পর্যটক ও সাধারণ মানুষকে অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পৌরসভার রেকর্ড অনুযায়ী, ১৯৯৭ সালের দিকে এই শহরে হাঙরের আক্রমণে মৃত্যুর ঘটনা ঘটেছিল।

নিহত জেনিন লকরেনবার্গ একজন দক্ষ ও নিয়মিত সাঁতারু ছিলেন। তিনি ‘ভিভা মিউজিকা এনসেম্বল’-এর একজন ভায়োলা বাদকও ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে স্থানীয় সাঁতারু সম্প্রদায় ও তার পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%