ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চীন ও এআই চিপ নীতিতে বেসেন্ট-লুটনিক দ্বন্দ্বে উত্তপ্ত হোয়াইট হাউজ


চীন ও এআই চিপ নীতিতে বেসেন্ট-লুটনিক দ্বন্দ্বে উত্তপ্ত হোয়াইট হাউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মধ্যে চীনের কাছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) চিপ রপ্তানি নীতির বিষয়ে শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তাদের মধ্যে তীব্র অন্তর্দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে। বিশেষত, ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুটনিকের মধ্যে মতবিরোধ এখন আন্তর্জাতিক রাজনীতি ও প্রযুক্তির বাজারে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সম্প্রতি এনভিডিয়া (Nvidia) চিপের চীনা বাজারে সরবরাহ এবং সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান 'মেগাস্পিড'-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া নিয়ে এই দুই শীর্ষ কর্মকর্তার মধ্যে বিরোধ তুঙ্গে উঠেছে। স্কট বেসেন্টের প্রকাশ্য অভিযোগ, জাতীয় নিরাপত্তার স্বার্থে বারবার তাগাদা দেওয়ার পরও হাওয়ার্ড লুটনিকের বাণিজ্য মন্ত্রণালয় চীনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বিলম্ব করেছে। অন্যদিকে, বাণিজ্যে বড় ধরনের ধাক্কা বা চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ এড়াতে কিছুটা রক্ষণাত্মক কৌশল অবলম্বন করতে চেয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়।

বিশ্লেষকদের মতে, মার্কিন প্রশাসনের ভেতরকার এই কোন্দল কেবল দুই ব্যক্তির মতপার্থক্য নয়, বরং বেইজিংয়ের সাথে অর্থনৈতিক সম্পর্ক রক্ষা এবং জাতীয় নিরাপত্তার কঠোর সুরক্ষা—এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার দীর্ঘদিনের রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্বেরই প্রতিফলন। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, তার প্রশাসনের দুই উপদেষ্টার দৃষ্টিভঙ্গি দুই মেরুর—একজন চীনমুখী নমনীয় সম্পর্ক চান, অন্যজন কঠোর অবস্থানের পক্ষপাতী।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় ৬ বছর বয়সী শিশুসহ নিহত ৬ ফিলিস্তিনি

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ট্রাম্পের আসন্ন শীর্ষ বৈঠকের ঠিক আগে এ ধরনের নীতিগত দ্বন্দ্ব মার্কিন প্রযুক্তি কূটনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢামেক হাসপাতালে ৬০ বছর বয়সী কারাবন্দির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩১ পি.এম


ঢামেক হাসপাতালে ৬০ বছর বয়সী কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ৬০ বছর বয়সী নিরঞ্জন চন্দ্র সরকার নামের একজন কারাবন্দির মৃত্যু ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তথ্য অনুযায়ী, ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে কারা কর্তৃপক্ষের নির্দেশে কিছু কারারক্ষী নিরঞ্জন চন্দ্র সরকারকে জরুরি বিভাগে নিয়ে আসেন। এ সময় কারারক্ষী হিমন মল্লিক তাদের সঙ্গে উপস্থিত ছিলেন। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা যায়, নিরঞ্জন চন্দ্র সরকার এনআই অ্যাক্টের ১৩৮ ধারার একটি মামলায় কারাবন্দি ছিলেন। তার বিরুদ্ধে দায়রা মামলা নম্বর ২৩৩৮৯/২২ রয়েছে।

নিরঞ্জন চন্দ্র সরকারের পিতার নাম মৃত মনোরঞ্জন সরকার। তিনি ঢাকার দক্ষিণ গোড়ান এলাকার বাসিন্দা ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘুষকে এখন উপহার আর চাঁদাবাজিকে সমঝোতা বলা হয়: হাসনাত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩২ পি.এম


ঘুষকে এখন উপহার আর চাঁদাবাজিকে সমঝোতা বলা হয়: হাসনাত

জাতীয় সংসদে শ্রমিক অসন্তোষ, গ্যাস সংকট, দেশের তৈরি পোশাক খাত, এবং ব্যবসায়ীদের ঘাটে ঘাটে চাঁদাবাজি ও ঘুষের হয়রানি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেছেন, বর্তমান সরকারের আমলে শব্দের মারপ্যাঁচে দুর্নীতির নাম পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন, "এখন ঋণখেলাপিকে বলা হয় ‘ঋণগ্রস্ত’, চাঁদাবাজিকে বলা হয় ‘সমঝোতা’ এবং ঘুষকে বলা হচ্ছে ‘উপহার’।"

মঙ্গলবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি জর্জ অরওয়েলের বিখ্যাত উপন্যাস ‘১৯৮৪’-এর উদাহরণ টেনে বর্তমান পরিস্থিতির সমালোচনা করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, "গত তিন বছরে দেশে সমন্বিতভাবে মূল্যস্ফীতি ২৬ শতাংশের বেশি বেড়েছে।" বর্তমানে ঢাকা শহরে চারজনের একটি পরিবারের খাদ্য খরচ মাসে ১২ থেকে ১৬ হাজার টাকা। অথচ শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১২ হাজার টাকা নির্ধারিত রয়েছে।

তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীনরা নির্বাচনের আগে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ২০ হাজার টাকা করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখন মজুরি বোর্ডের বৈঠকও সঠিকভাবে হচ্ছে না। দ্রব্যমূল্য ও গ্যাসের দাম বৃদ্ধির কারণে শ্রমিকদের জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে শ্রমিকদের চলমান আন্দোলন যৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি।

গার্মেন্টস মালিকদের দুরবস্থার চিত্র তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, পোশাকশিল্পের কাঁচামাল বিদেশ থেকে আমদানি করে বন্দর, বন্ড ওয়্যারহাউস, কাস্টমস, ভ্যাট ও এক্সাইজ অফিস পার হয়ে কারখানায় নিতে এবং পুনরায় রপ্তানি করতে প্রতিটি ধাপে কর্মকর্তাদের ‘উপহার’ বা ঘুষ দিতে হয়।

এছাড়া, হয়রানি থেকে বাঁচতে সরকারি দলের প্রভাবশালী নেতাদের ‘কনসালট্যান্ট’ হিসেবে নিয়োগ দিয়ে ‘প্রোটেকশন মানি’ বা চাঁদা দিতে হচ্ছে। এমনকি ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর ও পহেলা বৈশাখের মতো সরকারি অনুষ্ঠানেও ইউএনও ও ডিসি অফিসের মাধ্যমে ব্যবসায়ীদের কাছ থেকে ‘সরকারি চাঁদা’ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

গ্যাস সংকট প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, "বাড়িতে ঘর পুড়ে গেলে এক পক্ষ আলু পুড়িয়ে খায়"—বর্তমান গ্যাস সংকটকে পুঁজি করে ঠিক তেমনই দুর্নীতি চলছে।

তিনি তৃতীয় এফএসআরইউ (FSRU) প্রকল্পে ৬ হাজার ৩০০ কোটি টাকা বেশি ব্যয়ের বিষয়টি উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে এ বিষয়ে কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি যে কীভাবে একজন সংসদ সদস্যের নাতির প্রস্তাবের সঙ্গে এই বাড়তি ব্যয়ের বিষয়টি মিলে যায়।

চলমান অস্থিতিশীলতার পেছনে পতিত আওয়ামী লীগ ও বিদেশি শক্তির ষড়যন্ত্র রয়েছে দাবি করে হাসনাত আবদুল্লাহ বলেন, ভারতের আশ্রয়ে থেকে এবং ভারতের ভূমি ব্যবহার করে বাংলাদেশে অস্থিরতা তৈরি করা হচ্ছে। এর ফলে বাংলাদেশের ৪৫ বিলিয়ন ডলারের তৈরি পোশাকের বাজারের ক্রয়াদেশ (অর্ডার) ভারত ও ভিয়েতনামে চলে যাচ্ছে।

দেশের তরুণ প্রজন্মের তীব্র কর্মসংস্থান সংকটের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের মজুরি নির্ধারণ, ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি এবং অস্থিতিশীলতা সৃষ্টিকারী ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে সরকার ও বিরোধী দলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধা জেলা আওয়ামী লীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৩ পি.এম


গাইবান্ধা জেলা আওয়ামী লীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক গ্রেপ্তার

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক (৬৯) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর জেলা শহরের তার ভাইয়ের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার জানান, নিষিদ্ধ কার্যক্রমের আওতায় থাকা আওয়ামী লীগের জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিককে তার বসতবাড়ির পশ্চিম পাশে ছোট ভাই মো. হামিদের বাড়ি থেকে আটক করা হয়েছে।

একই দিন দুপুরে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মাসুদ রানাকে (৪৮) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

তবে, কোন অভিযোগ বা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে সম্পর্কে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত তথ্য জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ সভাপতিসহ গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৪ পি.এম


রংপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ সভাপতিসহ গ্রেপ্তার ২

রংপুরের কাউনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে দুটি পৃথক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, এর মধ্যে একজন নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতা রয়েছেন।

থানা পুলিশ মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নানের ছোট ভাই এবং ৪ নম্বর শহীদবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রউফ (৫৯)। তিনি খোর্দ্দ ভুতছড়া গ্রামের মৃত জামাত উল্লাহর পুত্র। সন্ত্রাসবিরোধী আইনে কাউনিয়া থানায় গত ১২ নভেম্বর দায়ের করা একটি মামলার তদন্তে তার নাম উঠে এসেছে।

অন্যদিকে, অপর গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. আমিরুল ইসলাম, যিনি মাসুদ রানা (৫৫) নামে পরিচিত। তিনি পূর্ব চানঘাট গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে। গত ৭ নভেম্বর দায়ের করা মারামারি ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি হিসেবে তার নাম রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টা ৫ মিনিটে খোর্দ্দ ভুতছড়া এলাকা থেকে আব্দুর রউফকে গ্রেপ্তার করা হয়। একই দিনে পূর্ব চানঘাট এলাকা থেকে আমিরুল ইসলামকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তিকে পরে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।

কাউনিয়া থানার ওসি বাদল কুমার মন্ডল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%