০২:৩৭ পি.এম
মুম্বাইয়ে ট্রেনের সংরক্ষিত আসন নিয়ে বচসার জেরে রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে মডেল-অভিনেত্রী অন্তরা ব্যানার্জির বিরুদ্ধে। বয়স ৩১ বছর, অভিনেত্রীকে গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ।
অভিযোগ করা হয়েছে, গত ১২ আগস্ট আরাবল্লী এক্সপ্রেসের একটি সংরক্ষিত শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় উঠে আরপিএফ কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। পরবর্তীতে, পরিস্থিতি উত্তেজনাকর হলে পোশাক খুলে ব্লেড হাতে হামলার অভিযোগও তাঁর বিরুদ্ধে ওঠে।
জানা গেছে, শুটিংয়ের কাজে সুরাট যাচ্ছিলেন অন্তরা, এবং তাঁর কাছে স্লিপার শ্রেণির টিকিট ছিল।
আরও পড়ুন: মঞ্জু: ৫ আগস্টও এনে দিয়েছে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি
এই অভিযোগের মধ্যে রয়েছে যে, ওই টিকিট থাকা সত্ত্বেও তিনি আরাবল্লী এক্সপ্রেসের সংরক্ষিত শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় উঠে পড়েন।
ঘটনাটি ঘটে রাত সাড়ে ৯টা থেকে ১০টা ৫০ মিনিটের মধ্যে বোরিভলি ও দাহানুর মধ্যবর্তী এলাকায়। অভিযোগের তথ্য অনুযায়ী, এক যাত্রী তাঁকে সংরক্ষিত আসন ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু অন্তরা আসন ছাড়তে অস্বীকার করেন, ফলে ওই যাত্রী বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আরপিএফকে জানান।
পরবর্তীতে, আরপিএফের সহকারী উপপরিদর্শক যামিনীকান্ত মিশ্র এবং কনস্টেবল রাজেশ কুমার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। অভিযোগ রয়েছে যে, তাঁদের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন। একপর্যায়ে, শেষ পর্যন্ত তাঁর আচরণ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে।
পুলিশের দাবি, একসময়, অন্তরা নিজের পোশাক খুলে হাতে রেজর ব্লেড নিয়ে আরপিএফ কর্মীদের ভয় দেখাতে শুরু করেন। অভিযোগ আছে যে, ওই ব্লেড দিয়ে তিনি এক কর্মকর্তাকে আঘাতও করেন।
আরও পড়ুন: পলাতক আওয়ামী ফ্যাসিস্টরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: এমপি রানু
এ ঘটনায় নিজেও আহত হন অন্তরা, এবং যামিনীকান্ত মিশ্রের অভিযোগ, অভিনেত্রী তাঁর পোশাক এবং মোবাইল ফোনও নষ্ট করেছিলেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় কামরার দরজা বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ, তখন কামরা থেকে বের হওয়ার জন্য জানালার কাচ ভাঙারও চেষ্টা করেন অন্তরা। পরে, দাহানু স্টেশনে তাঁকে ট্রেন থেকে নামিয়ে সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি)-এর হাতে তুলে দেওয়া হয়।
জানা গেছে, পুরো ঘটনাটি এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে, যা ট্রেনের অন্য যাত্রীদের মধ্যেও আতঙ্ক সৃষ্টি করে।
পরে, বোরিভলি রেলওয়ে পুলিশ অন্তরাকে হেফাজতে নেয়। পুলিশ সূত্রে জানা যায়, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, শীতাতপ নিয়ন্ত্রিত কামরার টিকিট না পাওয়ার কারণে সম্ভবত অন্তরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।
আরও পড়ুন: সবার আগে বাংলাদেশ, দিল্লি বা পিন্ডি নয়: প্রধানমন্ত্রী
এদিকে, পুলিশের পক্ষ থেকে অন্তরাকে তাঁর পরিবারের সদস্য বা আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হলেও, তিনি তাতে রাজি হননি বলে দাবি করা হয়েছে। বরং, গ্রেপ্তার করার দাবি জানান অভিনেত্রী।
এক পুলিশ কর্মকর্তা জানান, এফআইআর দায়ের হওয়ার পর অন্তরা কিছুটা শান্ত হন। তাঁর বিরুদ্ধে জনসুরক্ষা বিপন্ন করা, সরকারি কর্মীকে গুরুতরভাবে আহত করা, হামলা এবং ইচ্ছাকৃতভাবে অপমান করার মতো অভিযোগে মামলা করা হয়েছে।
পুলিশ তাঁকে নোটিশও দেয়, এবং পরে জামিনে মুক্তি পান অভিনেত্রী। তবে এখনো ঘটনার তদন্ত চলছে।
আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রেসিডেন্টের শ্রদ্ধা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন