ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রুহুল কবির রিজভী: শেখ হাসিনা ভারত থেকে আগুন সন্ত্রাসের মদদ দিচ্ছেন


রুহুল কবির রিজভী: শেখ হাসিনা ভারত থেকে আগুন সন্ত্রাসের মদদ দিচ্ছেন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, পতিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারত থেকে দেশে আগুন সন্ত্রাসের মদদ দিচ্ছেন। তিনি উল্লেখ করেন, এই কাজে অর্থায়ন করছে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা। গতকাল শুক্রবার বিকেলে যশোর বিডি হলে সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, গণতন্ত্রবিরোধী শক্তি এবং ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর দেশ এবং পুলিশ প্রশাসনের ভেতরে সক্রিয় রয়েছে। এই কারণে বিএনপি ক্ষমতায় থাকার পরও গত তিন দিনে দলের তিন নেতাকে হত্যার শিকার হতে হয়েছে।

যশোর জেলা বিএনপির আয়োজনে স্মরণসভায় বক্তব্য দেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, জেলা জামায়াতের আমির গোলাম রসুল এমপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

আরও পড়ুন: জনবলের সংকটে মুখ থুবড়ে পড়েছে লক্ষ্মীপুরের মৎস্য প্রজনন কেন্দ্র

নড়াইলে বিএনপি নেতার কবর জিয়ারত

এদিকে, নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগের হামলায় নিহত বিএনপি নেতা শাহীন মোল্যা ও সোহেলের কবর জিয়ারত এবং তাদের পরিবারের সঙ্গে গতকাল শুক্রবার সকালে সাক্ষাৎ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এ সময় তিনি বলেন, দেশের গণতান্ত্রিকামী মানুষ, যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তাদের রক্ত এখনও ঝরাচ্ছে ফ্যাসিস্টের অনুসারীরা। মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপি লড়াই করেছে তারেক রহমানের নেতৃত্বে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেভাবে দেশ পরিচালনা করছেন।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, খুলনা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুণ্ডু, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।

‘মঞ্জুর গাড়িতে আওয়ামী দুষ্কৃতকারীদের অগ্নিসংযোগ কাপুরুষোচিত’

আরও পড়ুন: ঢাকায় নিষিদ্ধ কৃষক লীগের সহ-সভাপতি রবিন আহমেদ গ্রেপ্তার

‘আমার বাংলাদেশ পাটি’ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে আগুন দেওয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই ন্যক্কারজনক ঘটনা আওয়ামী দুষ্কৃতকারীদের দ্বারা সংঘটিত ও কাপুরুষোচিত। তিনি অবিলম্বে দুষ্কৃতকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানান। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে রিজভী বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠী আবারও দুর্নীতি ও দুঃশাসনের স্বর্গরাজ্য ফিরে পাওয়ার আশায় দেশব্যাপী বিরোধী নেতাকর্মীসহ সাধারণ জনগণের মধ্যে ভীতি সঞ্চারের লক্ষ্যে হামলা ও খুন-জখমের মাধ্যমে ত্রাস সৃষ্টি শুরু করেছে।

(প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট জেলার প্রতিনিধিরা)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জের সেলবরস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন, বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৭ এম


সুনামগঞ্জের সেলবরস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন, বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টায় বাদশাগঞ্জ বাজারে বিএনপির কার্যালয়ে এই আগুনের ঘটনা ঘটে। এই ঘটনার পর তাৎক্ষণিকভাবে বাজারে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।

ইউনিয়নের বাসিন্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলি ভুট্টু জানান, বাজারের পাহারাদারদের মাধ্যমে জানা গেছে, মুখোশধারী কয়েকজন এসে দ্রুত আগুন ধরিয়ে চলে যায়।

তিনি বলেন, এরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, আগুনের ফলে অফিসের কয়েকটি চেয়ারের ক্ষতি হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি এবং কিভাবে কী ঘটেছে তা জানার চেষ্টা করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে: ক্ষমা ও সংযমের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৮ এম


আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে: ক্ষমা ও সংযমের আহ্বান

আক্রোশ মানুষের একটি গভীর নেতিবাচক আবেগ, যা তাকে ক্ষোভ ধরে রাখতে, প্রতিশোধের সুযোগ খুঁজতে এবং প্রতিপক্ষের ক্ষতি করার জন্য প্ররোচিত করে। রক্ত-মাংসে গড়া মানুষ হিসেবে অন্যায় আচরণে কষ্ট পাওয়া বা রাগ অনুভব করা অস্বাভাবিক নয়, তবে রাগের বশে সীমা লঙ্ঘন করা, অন্যায় প্রতিশোধ গ্রহণ করা কিংবা দীর্ঘকাল ধরে বিদ্বেষ পোষণ করা অনুচিত। কারণ আক্রোশ মানুষের ন্যায় ও অন্যায়ের পার্থক্য ভুলিয়ে দিতে পারে। মুমিন কখনো ব্যক্তিগত বিষয় নিয়ে আক্রোশ ধরে রাখতে পারে না। পবিত্র কোরআনে মুমিনের গুণ সম্পর্কে আল্লাহ বলেন, ‘যারা সুসময়ে ও দুঃসময়ে ব্যয় করে এবং ক্রোধ সংবরণ করে ও মানুষকে ক্ষমা করে। আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।’ (সুরা আলে ইমরান, আয়াত : ১৩৪)

পবিত্র কোরআনের একাধিক আয়াতে উল্লেখ রয়েছে যে, রাগের উদ্রেক হওয়া স্বাভাবিক, কিন্তু মুমিনের বৈশিষ্ট্য হলো আবেগকে নিয়ন্ত্রণ করে ক্ষমা ও সংযমের পথ বেছে নেওয়া। কারণ আক্রোশের ভয়াবহতা হলো এটি মানুষকে ন্যায়বিচার থেকেও বিচ্যুত করতে পারে। আল্লাহ বলেন, ‘কোনো গোত্রের প্রতি শত্রুতা যেন তোমাদের কোনোভাবে প্ররোচিত না করে যে তোমরা ইনসাফ করবে না। তোমরা ইনসাফ করো, তা তাকওয়ার নিকটতর এবং আল্লাহকে ভয় করো।’(সুরা আল-মায়িদা, আয়াত : ৮)

অর্থাৎ শত্রুতা, অপছন্দ কিংবা অতীতের আঘাত—কোনোটিই জুলুমের বৈধতা দেয় না। আবার কারো ওপর অহেতুক প্রতিশোধ নিতে গিয়ে নিরপরাধকে আঘাত করা, অপবাদ দেওয়া, অধিকার নষ্ট করা কিংবা ক্ষমতার অপব্যবহার করা আক্রোশের ফল। এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে।

হ্যাঁ, যখন আল্লাহর বিধান লঙ্ঘিত হয় তখন অন্যায়ের প্রতিবাদ করা, মজলুমের পাশে দাঁড়ানো এবং জালিমকে নিবৃত্ত করার চেষ্টা প্রশংসনীয়; কিন্তু সেই প্রতিবাদ অবশ্যই জ্ঞান, প্রমাণ, ইনসাফ ও শরিয়তের সীমার মধ্যে হতে হবে। নিজের প্রতিহিংসাকে ‘ন্যায়ের দাবি’ বলে চালানো আত্মপ্রবঞ্চনা। যখন ব্যক্তির সঙ্গে কোনো মন্দ আচরণ ঘটে, তখন তার উচিত উত্তম আচরণের মাধ্যমে তার উত্তর দেওয়া, এতে যার সঙ্গে শত্রুতা রয়েছে, সেও অন্তরঙ্গ বন্ধুর মতো হয়ে যেতে পারে। (সুরা ফুসসিলাত, আয়াত : ৩৪)

এ শিক্ষা প্রতিশোধের আগুনে ঘি ঢালে না; বরং সংশোধন ও সম্পর্ক রক্ষার পথ খুলে দেয়। আক্রোশের বশে কারো ক্ষতি করা, তার ইজ্জত, সম্পত্তি নষ্ট করা বীরত্ব নয়। প্রকৃত বীরত্ব হলো নিঃশর্ত ক্ষমা করে দেওয়া। রাসুলুল্লাহ (সা.) রাগ নিয়ন্ত্রণের গুরুত্ব বোঝাতে বলেছেন, প্রকৃত বীর সে নয়, যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়; বরং সেই আসল বীর, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। (বুখারি, হাদিস : ৬১১৪)

একবার এক ব্যক্তি মহানবী (সা.)-এর কাছে গিয়ে তাঁকে উপদেশ দিতে বললে তিনি বারবার বলেন, তুমি রাগ কোরো না। (বুখারি, হাদিস : ৬১১৬)

এর অর্থ হলো, রাগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত, কথা কিংবা আচরণ করা থেকে নিজেকে বিরত রাখা মুমিনের জন্য আবশ্যকীয় কাজ। পাশাপাশি নিজের ভুলের সম্ভাবনা বিবেচনা করা, অপরের অবস্থান বোঝার চেষ্টা করা, ক্ষমার সওয়াব স্মরণ করা এবং আল্লাহর কাছে আত্মসংযমের তাওফিক চাওয়া জরুরি। তবে এ কথাও মনে রাখতে হবে, ‘ক্ষমা মানে জুলুমকে বৈধতা দেওয়া বা অপরাধীকে অবাধ সুযোগ দেওয়া নয়। কোরআন অন্যায়ের সমপরিমাণ প্রতিকারের অনুমতি দিয়েছে; তবে ক্ষমা ও সংশোধনের পথ উত্তম বলে জানিয়েছে।’ (সুরা আশ-শুরা, আয়াত : ৪০)

সুতরাং ন্যায়সংগতভাবে অধিকার আদায় করা যাবে, কিন্তু ব্যক্তিগত আক্রোশে সীমা ছাড়ানো যাবে না। ক্ষমতার অপব্যবহার করা যাবে না। যিনি ক্ষমতার মূল মালিক, তিনি সবকিছু দেখছেন। প্রতিটি পদক্ষেপের হিসাব দিতে হবে।

আক্রোশ শুধু আখিরাতের ক্ষতি বয়ে আনে না; বরং এটি অন্তরকে অশান্ত করে, সম্পর্ক ও সামাজিক আস্থা নষ্ট করে এবং গুনাহের দিকে ঠেলে দেয়। বিদ্বেষ পোষে রাখলে প্রতিপক্ষের চেয়ে নিজের মনই বেশি ভারাক্রান্ত হয়। তাই মুমিনের কর্তব্য হলো, অন্যায়ের প্রতিবাদে দৃঢ় থাকা, কিন্তু প্রতিশোধস্পৃহাকে চরিত্রের চালিকাশক্তি হতে না দেওয়া; রাগকে ন্যায়ের অধীন রাখা এবং ক্ষমাকে মহত্ত্বের পরিচয় বানানো। এমন সংযম দুর্বলতা নয়; বরং আত্মার শক্তি ও তাকওয়ার বাস্তব প্রকাশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ ৩ দগ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৮ এম


নারায়ণগঞ্জে ফ্ল্যাটে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ ৩ দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় একটি আবাসিক ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিকট শব্দের বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) ভোর ৫টার দিকে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে রয়েছেন শাহিন, তার স্ত্রী লিমা পারভীন এবং তাদের এক আত্মীয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, ঘটনার সময় ফ্ল্যাটের দরজা ও জানালা সব বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, গ্যাসের চাবি খোলা থাকার কারণে অথবা গ্যাস লাইনের লিকেজের ফলে ঘরের মধ্যে গ্যাস জমা হয়েছিল। সকালে ঘুম থেকে উঠে চুলায় আগুন জ্বালানোর চেষ্টা করার সঙ্গে সঙ্গে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় ফ্ল্যাটের দরজা-জানালাসহ ঘরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর দগ্ধ তিনজনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন এ বিষয়ে বলেন, ‘ঘটনাস্থলে আমাদের একটি টিম কাজ করছে। বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৯ এম


প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন

আজ শনিবার সকালে (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত হয়েছেন।

ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রী আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সম্মাননা প্রদান করবেন।

এ সময় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার পাশাপাশি, প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%