ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

“চিলমারী নদীবন্দর প্রকল্পে সিন্ডিকেটের হরিলুটের অভিযোগ”


“চিলমারী নদীবন্দর প্রকল্পে সিন্ডিকেটের হরিলুটের অভিযোগ”

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) চিলমারী নদীবন্দর স্থাপন প্রকল্প থেকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগে বলা হচ্ছে, টেন্ডার প্রক্রিয়া, নির্মাণকাজ এবং বিল পরিশোধে গুরুতর সমস্যা রয়েছে। সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর আস্থাভাজন আওয়ামীপন্থী নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ মোল্লা বর্তমানে (BIWTA) চিলমারী নদীবন্দর স্থাপন প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর (PD) হিসেবে নিয়োজিত আছেন। এই কর্মকর্তা এবং আওয়ামীপন্থী ঠিকাদারদের সহযোগিতায় প্রকল্পের জন্য বরাদ্দকৃত বৃহৎ অর্থরে তাৎক্ষণিকভাবে লুটপাট করা হচ্ছে। উল্লেখ্য, নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ মোল্লা, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর এপিএস বাশার, এবং DG Bangla প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী আরশাদ পারভেজ, যিনি সাবেক ছাত্রলীগ নেতা এবং বর্তমান যশোর জেলা আওয়ামী লীগের সদস্য, এই সিন্ডিকেটের অংশ বলে অভিযোগ। বানিজ্যিক কার্যক্রমে যুক্ত প্রজেক্ট ডিরেক্টর(PD) আবুল কালাম আজাদের কথিত ভাগ্নে Dipn Enterprise এর সত্ত্বাধিকারী সজল এবং সুভাস কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক রূপে চিহ্নিত করে এবিষয়ে বিস্তারিত অভিযোগ তুলে ধরে সংশ্লিষ্টরা। এই সকল ব্যক্তি মিলিতভাবে উক্ত প্রকল্পে দূর্নীতির মূল হোতা বলে চিহ্নিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাগুরায় স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০১:৫৬ পি.এম


মাগুরায় স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু

মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় সামেলা বেগম (৫৪) নামের গৃহবধূকে হত্যার অভিযোগ তার স্বামী মো. সাহেব আলী জোয়ার্দারের বিরুদ্ধে উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী সাহেব আলী জোয়ার্দারকে পুলিশ আটক করেছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার সব্দালপুর ইউনিয়নের কাজলী গ্রামের মুচিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র এবং পুলিশের তথ্যমতে, মুচিপাড়া এলাকার বাসিন্দা সাহেব আলী জোয়ার্দারের সঙ্গে তার স্ত্রী সামেলা বেগমের বিচালি (খড়) নিয়ে বাগবিতণ্ডা হয়। এই সময়, উত্তেজিত হয়ে সাহেব আলী স্ত্রী সামেলা বেগমকে এলোপাতাড়ি কিল-ঘুসি মারতে থাকেন। সংঘর্ষে সামেলা বেগম চৌকির উপর থেকে নিচে পড়ে আহত হন। পরে, তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, অভিযুক্ত স্বামী সাহেব আলী জোয়ার্দারকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে ফুলের পাপড়ি ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০১:৫৮ পি.এম


সিলেটে ফুলের পাপড়ি ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা

সিলেট, ১৭ জুন, ২০২৬ : বৃষ্টি উপেক্ষা করে সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন সিলেটের সকল শ্রেণির জনগণ। এর মধ্যে চা শ্রমিকদের উদ্যোগটি বেশ ব্যতিক্রম ছিল। শ্রমিকরা সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন তাদের প্রিয় নেতাকে স্বাগত জানানোর জন্য। তাদের মধ্যে বেশিরভাগই নারী। প্রায় সকলের হাতেই ফুল ছিল। কিছু শ্রমিকের হাতে গাদা ফুলের মালা ছিল এবং কিছু শ্রমিক ফুলের পাপড়ি ভর্তি ডালা নিয়ে দাঁড়িয়ে ছিলেন।

বুধবার সকালে সিলেট নগরের চৌকিদেখি এলাকায় এমন একটি বিশেষ দৃশ্য দেখা গেছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সকালে ইউএস বাংলার একটি ফ্লাইটে সিলেটে পৌঁছান। দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর সিলেট বিভাগে সফরের দ্বিতীয়বার।

সকাল সাড়ে ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত বাসে চড়ে শ্রীমঙ্গলের উদ্দেশে রওয়ানা হন তারেক রহমান। বিমানবন্দর সড়ক থেকে শহরের ভেতরে এবং জেলার বিভিন্ন স্থানে উচ্ছ্বসিত নেতৃত্ব, কর্মী ও সাধারণ মানুষ তাঁকে স্বাগত জানান।

সেই সময় বিমানবন্দর সড়কের পাশে চা বাগান এলাকার দৃশ্য ছিল ভিন্ন। চৌকিদেখি এলাকার সবুজ চা বাগানের পাশ দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর যাওয়ার সময় সেখানে লাক্কাতুড়া ও মালনীছড়া চা বাগানের শ্রমিকরা গাড়িতে ফুলের মালা ও পাপড়ি ছিটিয়ে দেন।

চা শ্রমিকদের পরেই সেখানে দাঁড়িয়ে সরকার প্রধানকে স্বাগত জানিয়েছেন বিএনপি’র নেতা-কর্মীরা। চৌকিদেখি পয়েন্টে তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য ৪, ৫, ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপি এবং স্বেচ্ছাসেবকদল-কৃষকদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দাঁড়িয়ে ছিলেন। তাঁদের মধ্যে সিলেট মহানগর বিএনপি’র সহ সভাপতি জিয়াউল গনি আরিফিন জিল্লুর, সাদিকুর রহমান সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার ও মাহবুবুল হক চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ছিলেন।

এছাড়াও সিলেট নগরের আরও তিনটি পয়েন্টে সরকার প্রধানকে স্বাগত জানাতে বিএনপি’র নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি’র সমর্থকদের পাশাপাশি সিলেটের সাধারণ মানুষও সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে হাত নেড়ে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রীও হাত নেড়ে সবার অভিবাদন গ্রহণ করেন।

সিলেট থেকে সেখান থেকে সড়ক পথে যাত্রা করে বেলা একটায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“আইইএলটিএস ফলাফল বিভ্রাটে কেমব্রিজ ইংলিশকে জরিমানা”

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০১:৫৯ পি.এম


“আইইএলটিএস ফলাফল বিভ্রাটে কেমব্রিজ ইংলিশকে জরিমানা”

ইংরেজি ভাষার দক্ষতার পরীক্ষা আইইএলটিএস- এ অংশগ্রহণকারী হাজার হাজার পরীক্ষার্থীকে ভুল ফলাফল দেয়া হয়েছে। যুক্তরাজ্যের পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা (অফকোয়াল) কেমব্রিজ ইংলিশকে ৮ লক্ষ ৭৫ হাজার পাউন্ড জরিমানা করেছে, যা বাংলাদেশি মুদ্রায় ১৪ কোটি ৪২ লাখ ৪৬ হাজার ২০০ টাকার সমান।

অফকোয়াল জানিয়েছে, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) পরীক্ষায় কম্পিউটার-স্বয়ংক্রিয় মূল্যায়ন ত্রুটির কারণে ৬২,৭৯৪ জন পরীক্ষার্থী ভুল ফলাফল পেয়েছেন।

একই সময়কালে বিশ্বব্যাপী ৭ দশমিক ৭ মিলিয়নেরও বেশি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, কিন্তু সেপ্টেম্বরে পর্যন্ত এই ত্রুটিগুলো নজরে আসেনি।

কেমব্রিজ ইংলিশ এই নিয়ম লঙ্ঘনের কথা স্বীকার করেছে এবং জানিয়েছে যে, তারা ৬ মিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থ ব্যয় করেছে ভুল সংশোধন, অংশগ্রহণকারীদের ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেই লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপে বিনিয়োগের জন্য।

শিক্ষার্থীরা, যাদের অধিকাংশই ছিলেন আন্তর্জাতিক, তারা ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে এই ভুল ফলাফল পেয়েছিলেন।

আইইএলটিএস যৌথভাবে ব্রিটিশ কাউন্সিল, আইডিপি আইইএলটিএস এবং কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট কর্তৃক পরিচালিত এবং ত্রুটিগুলো নজরে আসার সাথে সাথেই তারা অফকোয়ালকে বিষয়টি জানায়।

অফকোয়াল আরও জানায়, কম্পিউটার-নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় খাতা মূল্যায়ন বা অটোমেটেড মার্কিং পদ্ধতিতে যান্ত্রিক ত্রুটি হওয়ার কারণে বিশ্বে হাজারো পরীক্ষার্থীর ফলাফল ভুল এসেছিল।

২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত আইইএলটিএস পরীক্ষায় মূল্যায়নের ক্ষেত্রে সিস্টেমে ত্রুটি দেখা দেয়। এই দুই বছরে বিশ্বজুড়ে প্রায় ৭৭ লাখ পরীক্ষার্থী অংশ নেন, যাদের মধ্যে ৯৩ হাজার ৮৬৫টি উত্তর ভুলভাবে মূল্যায়িত হয়েছিল। এর ফলে ৬২ হাজার ৭৯৪জন পরীক্ষার্থীর প্রাথমিক ফলে ভুল নম্বর পেয়েছিলেন। পরে ফলাফল সংশোধন করা হয়।

সংশোধিত ফলাফলের মধ্যে ২০ হাজার ৬০০ জনেরও বেশি পরীক্ষার্থীর ব্যান্ড স্কোর আগের চেয়ে বৃদ্ধি পায়। অন্যদিকে, ভুলক্রমে ১ হাজার ১১৫ জনের স্কোর প্রকৃত নম্বরের চেয়ে বেশি চলে আসায় তা সংশোধন করে কিছুটা কমিয়ে আনা হয়।

আক্রান্ত পরীক্ষার্থীদের মধ্যে ১ হাজার ১০৮ জন যুক্তরাজ্যের ভিসা ও ইমিগ্রেশন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় ‘সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট’ পরীক্ষা দিয়েছিলেন। এর মধ্যে ৪টি ক্ষেত্রে ভুল ফলাফল পাওয়ার কারণে পরীক্ষার্থীদের ভিসার যোগ্যতা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে পরবর্তী সময়ে আবার পরীক্ষা দিয়ে প্রয়োজনীয় স্কোর তুলেন শিক্ষার্থীরা।

দীর্ঘদিন ধরে চলা এই ত্রুটিটি কেমব্রিজ ইংলিশের নিজস্ব মনিটরিং সিস্টেমেও ধরা পড়েনি। ২০২৫ সালের সেপ্টেম্বরে সিস্টেম আপডেট করার সময় বিষয়টি প্রথম ধরা পড়ে এবং তারা তাৎক্ষণিকভাবে অফকোয়ালকে বিষয়টি জানান।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অধিনায়কত্বে অভিষেক হৃদয়ের”

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০২:০৩ পি.এম


“টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অধিনায়কত্বে অভিষেক হৃদয়ের”

ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারিয়ে ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ ক্রিকেট দল আজ নামছে টি-টোয়েন্টি সিরিজ জয়ের মিশনে। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে তাওহীদ হৃদয়ের।

চট্টগ্রামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ১৩তম টি-টোয়েন্টি অধিনায়ক।

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চোট পেয়েছিলেন টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। তার টি-টোয়েন্টি সিরিজে খেলা নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই শঙ্কাই সত্যি হলো। প্রথম ম্যাচের একাদশে নেই এই উইকেটরক্ষক ব্যাটার।

এদিকে আজ অভিষেক হতে যাচ্ছে ডানহাতি পেসার আবদুল গাফফার সাকলাইনের।

২০০৫ সালে প্রথমবার অজিদের বিপক্ষে ওয়ানডেতে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে দুই দশকের বেশি সময়। এবার শুধু জয় নয়, সদ্য শেষ হওয়ার ওয়ানডে সিরিজটাই নিজেদের করে নিয়েছে টাইগাররা। টানা দুই ম্যাচ জিতে আগে-ভাগেই সিরিজ জিতে নেয় বাংলাদেশ। শেষ ম্যাচে সান্তনার জয় পায় সফরকারীরা। এবার টাইগারদের চোখ টি-টোয়েন্টি সিরিজে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%