০৭:৪২ পি.এম
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর ক্রীড়াবিজ্ঞান বিভাগের ব্যবস্থাপনায় 'স্পোর্টস, এক্সারসাইজ মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন উইথ বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিং-২০২৬' শীর্ষক একটি বিশেষায়িত সেমিনারের আয়োজন করা হয়েছে, যা তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে।
সেমিনারটি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, যা মঙ্গলবার (১৬ জুন) শুরু হয়েছে এবং ১৮ জুন পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, ক্রীড়াবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কর্নেল মো. গোলাম মাবুদ হাসান, পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. লুৎফর রহমানসহ আরও কর্মকর্তারা।
আরও পড়ুন: ক্যাম্পাস সাংবাদিকরা জুলাইয়ের সাহসী সহযোদ্ধা: নাহিদ ইসলাম
ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক তার খেলোয়াড় জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং খেলোয়াড়দের জন্য এ ধরনের কর্মশালার আয়োজনকে তিনি অত্যন্ত জরুরি ও সময়োপযোগী মনে করেন।
তিনি কর্মশালার মাধ্যমে প্রাপ্ত জ্ঞান সর্বত্র প্রচারের ব্যাপারেও গুরুত্বারোপ করেন।
এই অনুষ্ঠানে ক্রীড়া, চিকিৎসা, ফিজিওথেরাপি, পুনর্বাসন ও প্রশিক্ষণ সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ, বিভিন্ন শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রশিক্ষক এবং ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।
বর্তমান বিশ্বে ক্রীড়াবিদদের পারফরম্যান্স উন্নয়ন, আঘাত প্রতিরোধ, দ্রুত পুনর্বাসন এবং জরুরি চিকিৎসা সেবার গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে অনুষ্ঠিত সেমিনারে Sports Science এবং Basic Life Support (BLS)-এর আধুনিক ও ব্যবহারিক বিষয়সমূহ উপস্থাপন করা হয়।
আরও পড়ুন: মির্জা ফয়সল: সারের সমস্যা সমাধান, কৃষকরা আর ভুগবে না
সেমিনারে ক্রীড়াবিদদের আঘাত পরবর্তী পুনর্বাসন, কর্মক্ষমতা বৃদ্ধিতে বৈজ্ঞানিক অনুশীলন, আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার এবং ক্রীড়া চিকিৎসা ব্যবস্থাপনায় সর্বশেষ গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করা হয়েছে। এ সেমিনারে দেশের বেশ কয়েকজন অভিজ্ঞ রিসোর্স পারসন বিভিন্ন সেশন পরিচালনা করবেন।
সেমিনারের অন্যতম আকর্ষণ হিসেবে অংশগ্রহণকারীদের জন্য Basic Life Support (BLS)-এর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে জীবনরক্ষাকারী প্রাথমিক চিকিৎসা, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর), শ্বাসকষ্টজনিত জরুরি অবস্থা মোকাবিলা এবং আক্রান্ত ব্যক্তিকে নিরাপদ সহায়তা প্রদানের কৌশল সম্পর্কে হাতে-কলমে ধারণা প্রদান করা হবে।
সব প্রশিক্ষণার্থীদের FAC, Sweden কর্তৃক সনদ প্রদান করা হবে।
বিকেএসপি কর্তৃপক্ষ আশা করছে, এই সেমিনার ক্রীড়া চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশের ক্রীড়া অঙ্গনে আধুনিক ও বৈজ্ঞানিক চিকিৎসা সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরও পড়ুন: খেলাফত আন্দোলনের আহ্বান: জননিরাপত্তা জোরদার করতে সরকারের কাছে দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন