০৮:২৬ এম
মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে ঐকমত্য না হওয়ায় শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। সর্বনিম্ন গ্রেডের বা গ্রেড-৪ শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়েছে।
বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট প্রদান করেছেন। বুধবার (২৫ নভেম্বর) পোশাকশিল্পের ন্যূনতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় দীর্ঘ আলোচনা চলাকালীন মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা মজুরির একটি নির্দিষ্ট অঙ্কে একমত হতে পারেননি। এরপর বোর্ডের সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে গোপন ভোটের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়।
আরও পড়ুন: বিজিবি কর্মকর্তার মন্তব্য: "প্রয়োজনে কফিন খুলে দেখবো হাসিনার মাথা আছে কি না"
নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী আজ ভোরের এক বিফ্রিংয়ে বিষয়টি জানান। তিনি উল্লেখ করেন, বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা নির্ধারণের পক্ষে ভোট দিয়েছেন। বাকি দুজন ১৮ হাজার টাকা নির্ধারণের পক্ষে মত দেন। ফলে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে ১৭ হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়েছে।
তিনি আরও জানান, নতুন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার এবং তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
ফলে ডিসেম্বর মাসের কাজের বিপরীতে শ্রমিকরা আগামী জানুয়ারি মাসে নতুন কাঠামো অনুযায়ী মজুরি পাবেন।
আরও পড়ুন: ১২ ডিসেম্বর কুবিতে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাতসহ এনসিপির চার নেতা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন