ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী


ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার দেশের সামগ্রিক জনঅর্থায়ন কাঠামো সংস্কারের মাধ্যমে স্থানীয় ব্যাংকগুলোর ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নের পথে হাঁটছে।

তিনি উল্লেখ করেছেন, স্থানীয় ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নেওয়ার ফলস্বরূপ বেসরকারি খাতের বিনিয়োগ বাধাগ্রস্ত হয়ে থাকে। বর্তমান সরকারের লক্ষ্য হলো ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যাংক ঋণ নেওয়ার প্রবণতা কমিয়ে আনা।

রোববার (২১ জুন) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) কর্তৃক আয়োজিত বাজেট পর্যালোচনা নিয়ে এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা

অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

অর্থমন্ত্রী আরও বলেন, বিগত ১০ বছর ধরে তিনি বলছেন যে স্থানীয় ব্যাংক থেকে সরকারের অতিরিক্ত ঋণ নেওয়া উচিত নয়। ১০ থেকে ১৩ শতাংশ সুদে ব্যাংক থেকে সরকারের টাকা নেওয়া হলে বেসরকারি খাতের টিকে থাকতে খুব কষ্ট হয়। তার মতে, সরকার যখন এই উচ্চ সুদে টাকা নেয় তখন সেটি পরিশোধের বিষয়টি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। সুতরাং, সরকার ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বাজার-ভিত্তিক ও বিকল্প অর্থায়নের দিকে নজর দিচ্ছে।

এছাড়া বাজেট প্রণয়ন ও বর্তমান বকেয়া চ্যালেঞ্জ নিয়ে তিনি জানান, বর্তমানে মাত্র দেড় মাসের প্রস্তুতিতে এই বাজেট প্রণয়ন করা হয়েছে, যা সাধারণত ছয় মাসের একটি দীর্ঘ প্রক্রিয়া। তিনি উল্লেখ করেন যে, পূর্ববর্তী সরকারের কাছ থেকে অনেক বকেয়া বিল উত্তরাধিকার সূত্রে পাওয়া গেছে, যেমন প্রায় ৫০০ কোটি টাকার বিদ্যুৎ বিল বাকি পড়ে রয়েছে।

অর্থমন্ত্রী বলেন, এই বাজেটের প্রায় ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ব্যয় করতে হবে, ঋণের সুদ বা ডেট সার্ভিসিংয়ে, যার ফলে সরকারের খরচের জায়গা বা ‘ফিসকাল স্পেস’ সংকুচিত হয়ে আসছে।

আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল

মন্ত্রী সামাজিক নিরাপত্তা ও ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের কাছে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সরকার চেষ্টা করছে যাতে কোন মধ্যবর্তী ব্যক্তি ছাড়া সরাসরি গৃহিণীর বা পরিবারের যোগ্য সদস্যের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে পারে। বিশেষ করে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ঘরের কাজ করা মহিলাদের কাজের স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা চলছে। এটি কেবল আর্থিক সহায়তা নয়, বরং সমাজে সহনশীলতা বাড়াতে ও পরিবারগুলোকে সচল রাখতে ভূমিকা রাখছে। প্রতিবন্ধী ও কৃষকদের খাদ্য নিরাপত্তার জন্যও সরাসরি সেবা নিশ্চিত করার চেষ্টা চলছে।

শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষার বাজেটের ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে, যা ভবিষ্যতে ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগাতে হলে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে হবে। বিশেষ করে স্কিল ডেভেলপমেন্ট, রিস্কিলিং ও আপস্কিলিংয়ের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে। সরকার শুরুতে ‘প্রিভেন্টিভ হেলথ কেয়ার’ বা প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় জোর দিচ্ছে যাতে সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমে আসে।

এছাড়া, বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান, রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) চেয়ারম্যান এম এ রাজ্জাক, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি ইনামুল হক খান, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ।

আরও পড়ুন: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গাইবান্ধার স্মৃতি খাতুনের সাফল্য

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

 
পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ ও সঞ্চয়মুখী জীবন গঠনের লক্ষ্যে সচেতনতামূলক প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাল্য বিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি/করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দিবে ৪০০ টাকা এই প্রতিপাদকে সামনে রেখে রবিবার (২১ জুন) বেলা এগারোটায় উপজেলার সতেন্দ্র নাথ বন্দ্যোপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বাস্তবায়িত দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-এর ২য় পর্যায়ের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাহিদ হাসান,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাসুম মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সতেন্দ্র নাথ বন্দ্যোপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকতার হোসেন হাওলাদার। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার মোঃ জিনারুল ইসলাম।
বক্তারা কিশোরীদের উদ্দেশ্যে বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এর ফলে শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ কর্মজীবন ক্ষতিগ্রস্ত হয়। তাই কিশোরীদের সচেতন হয়ে বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নিরাপদ করার আহ্বান জানান তারা।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি, শিক্ষা, আত্মকর্মসংস্থান, সঞ্চয় কার্যক্রম এবং সামাজিক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে শুটিংয়ে গিয়ে ইসলাম গ্রহণ করলেন জিয়ানকার্লো এসপোসিতো, নামাজের ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


সৌদিতে শুটিংয়ে গিয়ে ইসলাম গ্রহণ করলেন জিয়ানকার্লো এসপোসিতো, নামাজের ভিডিও ভাইরাল

হলিউডের খ্যাতিমান অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম গ্রহণের খবর প্রকাশ করেছেন সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ।

জিয়ানকার্লো এসপোসিতো, যিনি টেলিভিশন সিরিজ ‘Breaking Bad’-এ গাস ফ্রিং চরিত্রের জন্য ব্যাপক পরিচিতি অর্জন করেছেন, সে দেশের একটি শুটিংয়ের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন। সৌদি গেজেট-এর প্রতিবেদনে এটির সত্যতা জানানো হয়েছে।

তুর্কি আল-শেখ নিশ্চিত করেছেন যে এসপোসিতো ইসলাম ধর্মের বিশ্বাসের ঘোষণা ‘শাহাদাহ’ পাঠ করেছেন। এরপর তিনি একটি মসজিদে প্রযোজনা দলের সদস্যদের সঙ্গে নামাজে অংশগ্রহণ করেন।

অভিনেতা এসপোসিতো চলচ্চিত্র ও টেলিভিশনের দীর্ঘ ক্যারিয়ারে নিজের অভিনয় দক্ষতার জন্য ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। তার অভিনয়ে ‘Breaking Bad’, ‘Better Call Saul’, ‘The Mandalorian’-এর মতো একাধিক হলিউড প্রযোজনা দর্শকদের মন জয় করেছে।

বিশেষ করে “গাস ফ্রিং” চরিত্রটি তাকে ইউরোপীয় ও আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছে। এই চরিত্রটির জন্য তিনি অনেক পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

তুর্কি আল-শেখের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদিতে কাজ করার সময় এসপোসিতো মুসলিমদের সঙ্গে পরিচিত হন এবং সেখানকার ইতিবাচক অভিজ্ঞতা তার ওপর গভীর প্রভাব ফেলে। এই অভিজ্ঞতার পর তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন।

তিনি প্রকৃতপক্ষে জানান, সৌদিতে শুটিংয়ের সময় পাওয়া আতিথেয়তা এবং স্থানীয় মানুষের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

একটি ভিডিওতে দেখা যায়, তিনি একটি মসজিদের ভিতরে প্রযোজনা দলের সদস্যদের সঙ্গে নামাজে অংশ নিচ্ছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

‘Seven Dogs’ সৌদি আরবে নির্মিত অন্যতম বৃহৎ প্রযোজনা। দেশটি বিনোদন ও চলচ্চিত্র খাত সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক শিল্পী এবং নির্মাণ সংস্থাগুলোকে আকৃষ্ট করতে কাজ করে চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইভরি কোস্টে আটক মালির এক সাইবার অ্যাক্টিভিস্টের মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


আইভরি কোস্টে আটক মালির এক সাইবার অ্যাক্টিভিস্টের মুক্তি

গুপ্তচরবৃত্তির অভিযোগে, এক মাসেরও বেশি সময় ধরে আইভরি কোস্টে আটক থাকা মালির এক সাইবার অ্যাক্টিভিস্টকে মুক্তি দেওয়া হয়েছে বলে শনিবার তার পরিবার ও আইনজীবীরা জানিয়েছেন।

আব্দুল আজিজ মাইগা, যিনি অনলাইনে ‘আজিজ মাইগা মিথ্যা বলে না’ নামের অধীনে পরিচিত। মাইগা গত ৩ মে গ্রেফতার হন, এবং পরে তাকে আটকাদেশের অধীনে রাখা হয়েছিল বলে তার আইনজীবীরা জানাচ্ছেন।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে, তিনি ‘বিদেশি শক্তির হয়ে তথ্য সংগ্রহ করে আইভরি কোস্টের অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন’— যদিও তিনি এসব অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করেন।

তার পরিবারের ফেসবুকে এক পোস্টে তাকে মুক্তি দেওয়ার জন্য যারা সহায়তা করেছেন তাদের ধন্যবাদ জানানো হয়েছে, তবে মুক্তির কারণ সম্পর্কে কোন স্পষ্ট ব্যাখ্যা প্রদান করা হয়নি।

২০২০ ও ২০২১ সালে পরপর দুটি অভ্যুত্থানের মাধ্যমে বামাকোতে জেনারেল আসসিমি গোইতা ক্ষমতায় আসার পর থেকেই মালি ও আইভরি কোস্টের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

আইভরিয়ার প্রেসিডেন্ট আলাসান ওয়াত্তারা সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে ঘটে যাওয়া একাধিক অভ্যুত্থানের বিরুদ্ধে কঠোর বিরোধিতা করেছেন।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলোতে মাইগা নিজেকে একজন সাংবাদিক, ব্লগার ও বিশ্লেষক হিসেবে পরিচয় দিয়েছেন, এবং মালির সংঘাত বিষয়ে নিয়মিত তথ্য শেয়ার করেন, যা প্রায়শই শাসক জান্তার পক্ষে যায়।

তার গ্রেফতারের পর, বেশ কয়েকজন আইভরিয়ান ইন্টারনেট ব্যবহারকারী মাইগার অতীতের পোস্টগুলো শেয়ার করেছেন, যেখানে কোত দিভোয়ার সম্পর্কে তার মাঝে মাঝে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে।

তার ফরাসি আইনজীবী ভিনসেন্ট ব্রেনগারথ এক বিবৃতিতে বলেন, এই আটকাদেশের সঙ্গে মাইগার সাংবাদিক হিসেবে করা কাজের কোনো সম্পর্ক নেই।

তার পোস্টগুলো দেড় লক্ষেরও বেশি মানুষ অনুসরণ করেন এবং এগুলো কোনোভাবেই রাষ্ট্রদ্রোহী নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুশ-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


রুশ-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি স্থগিত

ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় সাধারণ মানুষের কাছে জ্বালানি বিক্রি এখন স্থগিত করা হয়েছে।

রাশিয়ার সরবরাহ লাইন লক্ষ্য করে কিয়েভের হামলা জোরদার করার প্রেক্ষাপটে রবিবার এই ঘোষণা দিয়েছেন মস্কো-সমর্থিত স্থানীয় গভর্নর।

গভর্নর সের্গেই আকসিওনভ জানিয়ে বলেন, ‘আজ ২১ জুন স্থানীয় সময় সকাল ৯টা থেকে ক্রিমিয়ার পেট্রোল স্টেশনগুলোতে জ্বালানি বিক্রি স্থগিত করা হয়েছে।’

এ খবর মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

আকসিওনভ আরও জানান, বর্তমান থেকে শুধু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কাছে জ্বালানি বিক্রি করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%