ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’ চালুর ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর


চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’ চালুর ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঢাকা, ৪ আগস্ট, ২০২৬ : সাভারে প্রস্তুত থাকা ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’ স্বাস্থ্য প্রশাসকদের ব্যবস্থাপনাগত দক্ষতা বাড়াতে দ্রুত চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী উল্লেখ করেন, একই সাথে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানকে (নিপসম) মাঠপর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের ম্যানেজমেন্ট ট্রেনিং দেওয়ার নির্দেশনা দেন।

মঙ্গলবার সকালে মহাখালীর নিপসম অডিটরিয়ামে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

আরও পড়ুন: ধর্ম প্রতিমন্ত্রী: ফ্যাসিস্টদের আর ফিরতে দেওয়া হবে না

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি প্রাথমিক স্বাস্থ্যসেবায় এবং কীভাবে প্রান্তিক মানুষের কাছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছানো যায়, সেটির প্রতি।

তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে শুধু চিকিৎসক পদায়ন করলেই চলবে না, প্রশাসনিক দায়িত্বে থাকা ডাক্তারদের সঠিক প্রফেশনাল ম্যানেজমেন্ট ট্রেনিং না দিলে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা সম্ভব নয়। তাই সরকার অবকাঠামোগত পরিবর্তনের পাশাপাশি দক্ষতা বৃদ্ধির এই উদ্যোগগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরো জানান, বাংলাদেশের সব উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোকে ১০১ বেডের উপজেলা হেলথ কমপ্লেক্সে পরিণত করা হবে। তিনি বলেন, আমরা উপজেলা হেলথ কমপ্লেক্সকে পুরো স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা সমাধানের ভিত্তি মনে করি। সে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, বাংলাদেশে সব ৩০ বেড ও ৫০ বেডের উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোকে ১০১ বেডের উপজেলা হেলথ কমপ্লেক্সে পরিণত করব।

আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. মুহিত নিপসম পরিচালিত গবেষণার বস্তুনিষ্ঠতার প্রশংসা করে বলেন, কেবল জাতীয় পর্যায়ে নয়, মাঠপর্যায়ে প্রতিদিন বিশাল পরিমাণ ডেটা সংগৃহীত হয়, তা ব্যবহার করে উপজেলা লেভেলেই স্থানীয় স্বাস্থ্য পরিকল্পনা তৈরি করা উচিত।

আরও পড়ুন: জার্মানির আইনমন্ত্রী: সহিংসতা সত্ত্বেও জেন-জিদের বিক্ষোভের পক্ষে

নিপসমের কার্যক্রম প্রসারিত করতে পাবলিক মেডিকেল কলেজগুলোর আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তুলতে নিপসমকে বিশেষ উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিভাবান মেডিকেল শিক্ষার্থীদের বাছাই করে ৩ থেকে ৬ মাসের মেন্টরিং দেওয়া যেতে পারে। এতে দেশে মানসম্পন্ন গবেষণা ও গবেষক তৈরির পথ সুগম হবে।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানাসহ স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (রোগ নিয়ন্ত্রণ), অধ্যাপক ডা. বেনজির আহমেদ, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলসহ স্বাস্থ্য অধিদপ্তর ও নিপসমের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ের ৫ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাজিমের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


বিয়ের ৫ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাজিমের

 

ঝিনাইদহ সদর উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় সাজিম হোসেন (২৫) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। বিয়ে করার মাত্র পাঁচ দিন পর ঘটা এই দুঃখজনক ঘটনায় পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের শরিফুল তেল পাম্পের সামনে এই দুঃখজনক দুর্ঘটনা ঘটে।

নিহত সাজিম সদর উপজেলার পদ্মকর ইউনিয়নের কাশিমপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি ফরিদপুরে অবস্থিত একটি বেসরকারি সংস্থায় (এনজিও) কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাজিম ব্যক্তিগত কাজে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন। এই সময় শরিফুল তেল পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির অজ্ঞাত গাড়ি তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে আহত হন মারাত্মকভাবে।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। চালক ও দুর্ঘটনাকবলিত যানবাহনটি শনাক্তে কাজ করছে পুলিশ। আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


জুলাই গণঅভ্যুত্থান দিবসে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

আগামীকাল ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে জানিয়েছেন যে, দিনটিকে কেন্দ্র করে সম্ভাব্য যেকোনো ধরনের নাশকতা, অপ্রীতিকর ঘটনা বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় নানাবিধ ব্যবস্থাসমূহ গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, ৫ আগস্টের নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীজুড়ে পিকেট ও চেকপোস্ট ডিউটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে মহানগরের সকল প্রবেশপথে তল্লাশি কার্যক্রম ও চেকপোস্ট পরিচালনা জোরদার থাকবে। পাশাপাশি ডিবি ও সিটিটিসি সাদা পোশাকে সব গুরুত্বপূর্ণ ভেন্যুতে অপারেশনাল কাজের জন্য মোতায়েন থাকবে।

যেসব স্থানে সাধারণ মানুষের সমাগম বেশি হবে, সেখানে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ-স্কোয়াড ইউনিটের মাধ্যমে বিশেষ সুইপিং কার্যক্রম পরিচালনা করা হবে।

এছাড়া, সমস্ত অনুষ্ঠানস্থল এবং জুলাই স্মৃতিস্তম্ভ এলাকা বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় থাকবে। এজন্য সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে। একই সঙ্গে সাদা পোশাকে সিটিএসবি ও আইএডির গোয়েন্দা কার্যক্রম পুরোদমে অব্যাহত থাকবে। যেকোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রাখা হচ্ছে পর্যাপ্ত সংখ্যক কুইক রেসপন্স টিম (কিউআরটি)।

নিয়মিত মোতায়েনের পাশাপাশি ডিএমপির অতিরিক্ত ফোর্স এবং র‌্যাব ও সিআইডি যৌথভাবে মহানগরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মাঠে সক্রিয় থাকবে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য সব ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সরাসরি মাঠে উপস্থিত থেকে তাদের ডিউটি তদারকি করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদ্যুৎ বিল নিয়ে মাওলানা আজহারির ফেসবুকে নতুন পোস্ট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


বিদ্যুৎ বিল নিয়ে মাওলানা আজহারির ফেসবুকে নতুন পোস্ট

বিদ্যুৎ বিল বেশি আসা নিয়ে দেশে একের পর এক অভিযোগ উঠে আসছে। চলতি বিষয়টি নিয়ে ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি অভিযোগ করেছেন। মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি এ অভিযোগ প্রকাশ করেন।

পোস্টে মিজানুর রহমান আজহারি উল্লেখ করেছেন, হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। পরিচিত অনেকের কাছ থেকেও একই রকম অভিযোগ আসছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে নেবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে, বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগের প্রেক্ষিতে বিদ্যুৎ বিভাগ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে যে অভিযোগগুলো হচ্ছে, তাতে ‘মিথ্যা তথ্য’ বা ‘অপপ্রচার’ চালানোর প্রসঙ্গে ‘দায়িত্বশীল আচরণ’ করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালপুর ১০ নং কদিমচিলান ইউপি নির্বাচনে ভোটারদের আস্থার প্রতীক মাসুদ রানা মজনু পাটোয়ারী

আন্তর্জাতিক ডেস্ক

জাহিদ হাসান নাটোর রাজশাহী প্রতিনিধি

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


লালপুর ১০ নং কদিমচিলান ইউপি নির্বাচনে ভোটারদের আস্থার প্রতীক মাসুদ রানা মজনু পাটোয়ারী

লালপুর ১০ নং কদিমচিলান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী, লালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা মজনু পাটোয়ারী নির্বাচনের প্রচারণায় বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও বাজারে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় এবং কুশল বিনিময় অব্যাহত রেখেছেন। তিনি স্থানীয়দের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনার কথা শুনছেন এবং নির্বাচিত হলে তার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরছেন। স্থানীয় কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, ইউনিয়নে নির্বাচনী আমেজ বিদ্যমান। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সাধারণ মানুষের আগ্রহও মজনু পাটোয়ারীকে কেন্দ্র করে লক্ষ্য করা যাচ্ছে বলে তারা উল্লেখ করেন। ভবানীপুর গ্রামের কৃষক আকছেদ আলী বলেন, “অল্প বয়সেই মজনু পাটোয়ারী নেতৃত্বের গুণাবলি দেখিয়েছেন। মানুষের প্রয়োজনে তাকে পাশে পাওয়া যায়। তাই অনেকেই তার ওপর আস্থা রাখছেন।” সাধারণ ভোটাররা বলেন, “আমরা একজন সৎ, কর্মঠ ও জনবান্ধব চেয়ারম্যান চাই। মজনু পাটোয়ারী সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন বলে মনে করি।” গোধরা গ্রামের রবিউল করিম বলেন, “দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখে পাশে আছেন। এ কারণে ইউনিয়নের অনেক ভোটারের কাছে তিনি একজন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে পরিচিতি পেয়েছেন।” মাসুদ রানা মজনু পাটোয়ারী বলেন, “কদিমচিলান ইউনিয়নের মানুষ যদি আমাকে সেবা করার সুযোগ দেন, তাহলে একটি পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তুলতেই হবে আমার প্রধান লক্ষ্য। শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা ও যুবকদের কর্মসংস্থানের বিষয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করব। সরকারি সেবাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ইউনিয়ন পরিষদকে জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।” তিনি আরও বলেন, “আমি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর চেয়ারম্যান হতে চাই না। দল-মত নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান উন্নয়ন ও সেবার মাধ্যমে দিতে চাই।” তবে নির্বাচন নিয়ে ভোটারদের এই মূল্যায়ন তাদের নিজস্ব মতামত। চূড়ান্ত সিদ্ধান্ত আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটাররাই দেবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%