০৯:০৯ পি.এম
চীনের বেইহাং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লিন ঝাংয়ের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (১১ জুন) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে উভয় পক্ষ একটি সমঝোতা স্মারক সইয়ের ব্যাপারে একমত হয়েছে।
চীনা প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিংনঙ ওয়েং এবং মিস জিয়ানওয়েই সান। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামানও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: এইচএসসিতে পুনর্নিরীক্ষণের জন্য ১১ লাখ খাতা জমা
সাক্ষাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বেইহাং বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে শিগগিরই একটি সমঝোতা স্মারক সইয়ের ব্যাপারে উভয় পক্ষ একমত হয়।
উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম মন্তব্য করেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে এবং প্রতি বছর বাংলাদেশের অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য চীনে যাচ্ছেন। শিক্ষা ও গবেষণার মাধ্যমে এই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরো শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরে চীনা প্রতিনিধিদলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
আরও পড়ুন: ঢাকায় পাতালরেল প্রকল্পের নির্মাণ কাজ শুরু, বদলে যাবে যানজটের চিত্র
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন