ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম মোতায়েনের প্রস্তুতি দক্ষিণ কোরিয়ার


হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম মোতায়েনের প্রস্তুতি দক্ষিণ কোরিয়ার

বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা করার লক্ষ্যে দক্ষিণ কোরিয়া সামরিক পদক্ষেপসহ বাস্তবসম্মত বিভিন্ন বিকল্পের পর্যালোচনা করছে। চলতি বছরের শেষের দিকে এসব সরঞ্জাম মোতায়েন করার পরিকল্পনা রয়েছে।

তবে, দেশটির প্রেসিডেন্টের কার্যালয় ইতোমধ্যেই সেনা বা সামরিক সরঞ্জাম মোতায়েনের সিদ্ধান্ত নেওয়ার খবরকে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন হিসেবে খারিজ করে দিয়েছে।

শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য প্রকাশ করেছে।

আরও পড়ুন: ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালক কালাচাঁন শেখের মৃত্যু

জেটিবিসি ও এমবিসি-সহ বেশ কয়েকটি দক্ষিণ কোরীয় গণমাধ্যম বৃহস্পতিবার রাতে জানিয়েছে, চলতি বছর শেষ হওয়ার আগেই সামরিক সরঞ্জাম মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে সিউল এবং চলতি মাসেই তারা এ বিষয়ে সংসদীয় অনুমোদন চাওয়ার পরিকল্পনা করছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিবেচনার অধীনে থাকা বিকল্পগুলোর মধ্যে একটি সামুদ্রিক টহল বিমান, একটি রসদ সরবরাহকারী জাহাজ অথবা একটি মাইন শনাক্ত ও অপসারণকারী ইউনিট অন্তর্ভুক্ত রয়েছে।

প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, সিউল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ বিভিন্ন দেশের সাথে এই সম্ভাব্য সহায়তার পরিধি ও ধরণ নিয়ে আলোচনা করছে।

প্রেসিডেন্টের কার্যালয়ের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানান, প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতায় কীভাবে কার্যকরী অবদান রাখা যায় সে বিষয়গুলো নিয়ে দক্ষিণ কোরিয়া আলোচনা করছে এবং সামরিক পদক্ষেপের বিষয়গুলোও পর্যালোচনার অধীনে রয়েছে বলে নিশ্চিত করেন।

আরও পড়ুন: ফেনীতে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে বেসরকারি কোম্পানি কর্মকর্তার মৃত্যু

‘এখনও কোনো সিদ্ধান্ত হয়নি,’ উল্লেখ করে ওই কর্মকর্তা আরও বলেন, সিউলকে তাদের দেশের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া, কোরীয় উপদ্বীপের সামরিক প্রস্তুতি এবং সংসদীয় অনুমোদনের বিষয়গুলোও বিবেচনায় রাখতে হবে।

ওই কর্মকর্তা হরমুজ প্রণালি সংক্রান্ত বিষয়ে দক্ষিণ কোরিয়া কোনো সাহায্য করেনি বলে ওঠা দাবিকে ‘সত্য নয়’ বলে উড়িয়ে দেন। তিনি বলেন যে সিউল আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে দীর্ঘদিন ধরে কার্যকরী অবদান রাখার আলোচনা করে আসছে।

কর্মকর্তা জানান, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়াং আগামী সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে বৈঠকের সময় হরমুজ প্রণালি সংক্রান্ত বিকল্পগুলো নিয়ে আলোচনা করতে পারেন।

গত আগস্টে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তিনি যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া কিছুটা কমিয়ে দিয়েছেন। কারণ ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে দক্ষিণ কোরিয়া অস্বীকৃতি জানিয়েছিল।

আরও পড়ুন: সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে নতুন হামলা, হতাহতের খবর নেই

সূত্র:

রয়টার্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাম্ভীরের বদলে এশিয়ান গেমসে ভারতের কোচ লক্ষ্মণ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৪২ এম


গাম্ভীরের বদলে এশিয়ান গেমসে ভারতের কোচ লক্ষ্মণ

ভারত এশিয়ান গেমসের জন্য তাদের কোচিং স্টাফ চূড়ান্ত করেছে। গৌতম গাম্ভীর এই টুর্নামেন্টে প্রধান কোচ হিসেবে থাকবেন না। তার পরিবর্তে দায়িত্ব গ্রহণ করবেন ভিভিএস লক্ষ্মণ।

ভিভিএস লক্ষ্মণের কোচিং স্টাফে অন্তর্ভুক্ত থাকবেন সুনীল জোশি, হৃষিকেশ কনিতকার এবং নতুন ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষ। মেয়েদের দলের জন্য নিয়মিত কোচরাই দায়িত্ব পালন করবেন। নারীদের প্রধান কোচ হিসেবে দায়িত্বে থাকবেন অমল মজুমদার, বোলিং কোচ হিসেবে আবিষ্কার সালভি এবং ফিল্ডিং কোচ হিসেবে মুনিশ বালি। ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে কোচিং স্টাফ চূড়ান্ত করার অফিসিয়াল ঘোষণা এসেছে।

এশিয়ান গেমসের সময় ভারত জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ঘরের মাঠে সিরিজ রয়েছে। এই ওয়ানডে সিরিজটি ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চলবে। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়ান গেমস ৩ অক্টোবর পর্যন্ত চলবে। ভারত সরাসরি কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করবে এবং ২৮ সেপ্টেম্বর টুর্নামেন্ট শুরু করবে। এই সময় গৌতম গাম্ভীর জাতীয় দলের দায়িত্ব পালন করবেন।

সর্বশেষ এশিয়ান গেমসে ২০২৪ সালে ভারতের সোনাজয়ী পুরুষ দলের কোচ হিসেবে দায়িত্বে ছিলেন ভিভিএস লক্ষ্মণ। চলতি বছর ভারতের জিম্বাবুয়ে সফরের সময়ও তিনি কোচের দায়িত্বে ছিলেন। ২০২২ সাল থেকে বিভিন্ন সময় লক্ষ্মণ ভারতের দায়িত্ব পালন করে আসছেন।

শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন দলে সহ-অধিনায়ক হিসেবে তিলক ভার্মা রয়েছেন, এছাড়া দলে জাসপ্রিত বুমরাহ এবং বৈভব সূর্যবংশীরাও আছেন। ভারতীয় নারী দলও এশিয়ান গেমসে বর্তমান গোল্ড মেডেল জয়ী। ২০২৪ সালে হারমানপ্রিত কৌরের নেতৃত্বাধীন দলটি সোনা জিতেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে আবাসিক হোটেলে অভিযান, ম্যানেজারসহ ধরা ৪ তরুণী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৪৫ এম


হবিগঞ্জে আবাসিক হোটেলে অভিযান, ম্যানেজারসহ ধরা ৪ তরুণী

হবিগঞ্জের মাধবপুরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে পুলিশ, যার ফলে হোটেল ম্যানেজারসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর বাজারের ‘আবাসিক হোটেল তাজমহল’-এ অভিযানটি পরিচালনা করেন মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ সরকার। অভিযানের সময় অনৈতিক কাজে লিপ্ত থাকার অপরাধে হোটেল থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন— নীলফামারীর জলঢাকা উপজেলার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুর রশিদ (৩১), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ গ্রামের হাবিবুর রহমানের ছেলে রুবেল (২৫), বিজয়নগর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের মফিজ মিয়ার ছেলে জালাল উদ্দিন (২৮), একই গ্রামের মৃত আবু মিয়ার মেয়ে খাদিজা (২১), মেঘশিমুল গ্রামের আলিম মিয়ার মেয়ে মুন্নী আক্তার (২৩), ফরিদ মিয়ার মেয়ে নুরুন্নাহার ওরফে খাদিজা (৪০), হানিফ মিয়ার মেয়ে সুমাইয়া (২০), আব্দুল হাসিমের ছেলে তোফাজ্জল (২৫), মাধবপুর উপজেলার মদনপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সজীব মিয়া এবং পৌর শহরের কাটিয়ারা গ্রামের সুবিনয় চন্দ্র পালের ছেলে সুরঞ্জিত পাল সোহেল।

 

মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করার পর বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৪৮ এম


ভারতের ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি বার্তা

ঢাকায় অবস্থিত ভারতের হাইকমিশন ভিসা প্রত্যাশীদের জন্য একটি সতর্কবার্তা প্রকাশ করেছে, যেখানে দালালদের থেকে সাবধান থাকার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে হাইকমিশন তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই বার্তাটি শেয়ার করে।

বার্তায় উল্লেখ করা হয়েছে যে, দালালরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে ‘নিশ্চিত ভিসা’, ‘দ্রুত প্রক্রিয়াকরণ’ এবং ‘নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট’ এর মতো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে। এই ধরনের প্রতিশ্রুতিতে বিশ্বাস করলে ভিসা আবেদন, অর্থ এবং গুরুত্বপূর্ণ সময়ের ক্ষতি হতে পারে।

 

সতর্ক বার্তায় আরও জানানো হয়েছে, কোনো অননুমোদিত এজেন্ট বা ব্যক্তির কাছে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা ব্যক্তিগত তথ্য হস্তান্তর করা উচিত নয়।

এছাড়া, ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদনকারীদের সরকারি ভিসা প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী যাওয়ার দিন শেষ! আড্ডা বাজারেই মিলছে লোভনীয় রাজশাহীর বিখ্যাত‘কালা ভুনা’

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫১ এম


রাজশাহী যাওয়ার দিন শেষ! আড্ডা বাজারেই মিলছে লোভনীয় রাজশাহীর বিখ্যাত‘কালা ভুনা’

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার আড্ডা বাজারে ভোজনরসিকদের জন্য নতুন আকর্ষণ হয়ে উঠেছে ‘নিউ ভাই ভাই হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডার’। স্থানীয় ব্যবসায়ী মোঃ মনির হোসেন মিষ্টারের পরিচালনায় সদ্য চালু হওয়া এই হোটেলটিতে মিলছে দেশীয় নানা পদের সুস্বাদু খাবার।

দুপুরের খাবারে ভোজনরসিকদের জন্য থাকছে ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস ও মোরগের মাংস। এছাড়া নানা ধরনের দেশীয় মাছ ও বিভিন্ন স্বাদের সবজি তো রয়েছেই। শুধু দুপুরের খাবারই নয়, সকাল ও বিকেলের নাস্তাতেও আনা হয়েছে বিশেষ বৈচিত্র্য। এখানে পাওয়া যাচ্ছে পরোটা, তন্দুরি রুটি, ঐতিহ্যবাহী কালাই রুটি, গরম সিঙ্গারা ও মোগলাই পরোটা।

হোটেলটি নতুন হলেও খাবারের চমত্কার স্বাদ ও আন্তরিক পরিবেশনের গুণে ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। স্থানীয়দের মতে, আগে ভালো মানের গরুর মাংসের কালা ভুনা খেতে রাজশাহীতে যেতে হতো, যা এখন হাতের নাগালেই আড্ডা বাজারে পাওয়া যাচ্ছে।

দূর-দূরান্ত থেকে আসা পথচারী, স্থানীয় খাবারপ্রেমী এবং রাতে যাতায়াতকারী বাস ও ট্রাক চালকদের কাছে স্থানটি দ্রুতপ্রিয় হয়ে উঠছে। দূরপাল্লার চালকদের সুবিধার্থে হোটেলটি সারারাত খোলা রাখা হয়।

হোটেলটির স্বত্বাধিকারী মোঃ মনির হোসেন মিষ্টার বলেন, "অতিথিদের সর্বোচ্চ মানসম্মত খাবার পরিবেশন ও আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। খাবারের স্বাদের ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে আরও উন্নত সেবা দেওয়ার ইচ্ছা রয়েছে।"

নিয়ামতপুরের আড্ডা বাজারে কাজের প্রয়োজনে কিংবা ঘুরতে এলে নতুন স্বাদের অভিজ্ঞতা নিতে যে কেউ ঘুরে আসতে পারেন ‘নিউ ভাই ভাই হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডার’ থেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%