০৩:২৯ পি.এম
ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি এক সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যদি কোনো দেশ ওয়াশিংটনকে ‘প্রতিরক্ষামূলক ঢাল’ হিসেবে কাজ করে, তাহলে সেই দেশকে যুদ্ধের পরিণতি ভোগ করতে হবে।
শনিবার তিনি এক বক্তব্যে আঞ্চলিক মুসলিম দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সহযোগিতা ও জোট পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। সংবাদ সূত্র তাসনিম নিউজ।
আবদুল্লাহি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে ‘বিস্তৃত যুদ্ধের’ দিকে অগ্রসর হচ্ছে। তার মতে, এর উদ্দেশ্য হলো পুরো অঞ্চলে সম্প্রসারণকে গতিশীল করা এবং অবৈধ আধিপত্য নিশ্চিত করা।
আরও পড়ুন: এরদোগানসহ যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রী
সম্প্রতি ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রসঙ্গ তুলে নিয়ে তিনি অভিযোগ করেন যে, যুক্তরাষ্ট্র তার স্বার্থ হাসিল করতে মুসলিম দেশগুলোর স্বার্থ, সম্পদ এবং অবকাঠামোকে ব্যবহার করছে। একই সাথে, ওয়াশিংটন এসব দেশকে নিজেদের সামরিক কার্যক্রমে ‘প্রতিরক্ষামূলক ঢাল’ হিসেবে ব্যবহার করছে।
ইরানি জেনারেল আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসী লক্ষ্য অর্জনে ব্যর্থতার কারণে মার্কিন বাহিনী ও ইসরায়েলকে আঞ্চলিক দেশগুলোর ভূখণ্ড এবং অবকাঠামোর আড়ালে যুদ্ধ পরিচালনা করতে হচ্ছে। তিনি এ বিষয়ে মন্তব্য করেন যে, এর ফলে যুদ্ধের ব্যয় এবং ঝুঁকি আঞ্চলিক সরকারগুলোর ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।
আবদুল্লাহি তার বক্তব্যে বলেন, ইরান তার অবস্থান স্পষ্ট করেছে। আঞ্চলিক মুসলিম দেশের জন্য প্রয়োজন হল যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করা এবং ওয়াশিংটনের সঙ্গে যেকোনো ধরনের সহযোগিতা বা জোটবদ্ধতা নতুন করে বিবেচনা করতে হবে।
তিনি সতর্ক করে বলেন, ‘অন্যথায়, যেকোনো দেশ অপরাধী ও আগ্রাসী আমেরিকার জন্য প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে নিজেকে ব্যবহার করবে, তা যুদ্ধের আগুনে পুড়ে যাবে।’
আরও পড়ুন: পল্লী উন্নয়নে ১১৮০ সমবায় সমিতিতে উপকৃত হবেন ১ লাখ ৪৫ হাজার মানুষ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন