ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

কাউখালীতে ঊর্ধ্বমুখী সবজির বাজার, দিশেহারা সাধারণ ক্রেতারা


কাউখালীতে ঊর্ধ্বমুখী সবজির বাজার, দিশেহারা সাধারণ ক্রেতারা

পিরোজপুরের কাউখালীতে উপজেলার বিভিন্ন হাট-বাজারে সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।

মাছ-মাংসের দাম আগে থেকেই ঊর্ধ্বমুখী থাকায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ভরসা ছিল সবজি।

তবে বর্তমান সময়ে সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বাজার করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সব শ্রেণি-পেশার মানুষকে।

আরও পড়ুন: ‘যারা অনুষ্ঠানে আসেননি, প্রমোশন-আপগ্রেডেশন কিংবা অন্য কোনো সুবিধা চাইতে এলে মনে রাখব’: কুবি ছাত্রদলের আহ্বায়ক

ফলস্বরূপ, সংসারের ব্যয় সামলাতে চরম বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

সোমবার (২৭ জুলাই) বেলা ১১টার সময় উপজেলা দক্ষিণ বাজারে ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি সবজির দাম স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি।

বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২৮০ থেকে ৩০০ টাকায়, কাকরোল ৭০ টাকায়, করলা ১২০ টাকায়, পটল ৬০ টাকায়, ঢেঁড়স ৮০ টাকায়, টমেটো ১৬০ টাকায়, বরবটি ১২০ টাকায়, মিষ্টি কুমড়া ৬০ টাকায়, গাজর ১৬০ টাকায়, রেহা ৭০ টাকায়, কচুর ঘাটি ৭০ টাকায়, শসা ৭০ টাকায় এবং মুলা ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে, আকারভেদে প্রতি পিস লাউ ও চাল কুমড়ার দাম ৮০ থেকে ২০০ টাকার মধ্যে এবং ছোট আকারের লাউ শাকের ডাটা ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী সারজিল সিকদার নিহত

সবজি বিক্রেতা মোঃ আল আমিন বলেন, "বর্ষা মৌসুমে সবজির উৎপাদন কমে যায়।

অতিবৃষ্টির ফলে অনেক ক্ষেতের সবজি নষ্ট হয়ে যায়।

স্থানীয়ভাবে পর্যাপ্ত সবজি পাওয়া যাচ্ছে না এবং বিভিন্ন জেলা থেকে সবজি আনতে হচ্ছে।

পরিবহন খরচসহ পাইকারি বাজারে বেশি দামে কিনতে হওয়ায় আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।"

আরও পড়ুন: হবিগঞ্জে ৩ হাজার কেজি অবৈধ ভারতীয় জিরাসহ ৩ জন গ্রেফতার

বাজার করতে আসা সরোয়ার হোসেন মন্তব্য করেন, "আগে মাছ-মাংস না কিনে সবজি দিয়ে সংসার চালানো যেত।

কিন্তু এখন সবজির দামও এত বেড়ে গেছে যে বাজার করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।

সীমিত আয়ে পরিবার চালানো খুবই কঠিন হয়ে পড়েছে।"

উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস জানান, "বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে অনেক এলাকায় সবজির গাছের গোড়া পচে যায় এবং উৎপাদন কমে যায়।

আরও পড়ুন: কালকিনিতে রান্নার পাতা আনতে গিয়ে ককটেল বিস্ফোরণে গৃহবধূ আহত

সাধারণত আষাঢ়ের মাঝামাঝি থেকে আশ্বিনের মাঝামাঝি সময় পর্যন্ত সবজির দাম তুলনামূলক বেশি থাকে।

কৃষকদের আধুনিক পদ্ধতিতে বর্ষাকালীন সবজি চাষে উৎসাহিত করা হচ্ছে।

উৎপাদন বাড়লে বাজারে সরবরাহও বৃদ্ধি পাবে এবং দাম স্বাভাবিক পর্যায়ে আসবে বলে আশা করছি।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, "বাজারে কেউ যাতে অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: পীরগাছায় কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষায় ১ হাজার ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

বাজার মনিটরিং আরও জোরদার করা হবে।

কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে উৎপাদন কমে যাওয়ার সাথে বাজার তদারকির দুর্বলতার সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত দামে সবজি বিক্রি করছেন।

তারা নিয়মিত বাজার মনিটরিং এবং কার্যকর অভিযান পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জ মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন সাবেক এমপিকন্যা শাহীনা ইসলাম মুক্তি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গে আরো ৫ প্রাণহানি, আক্রান্ত ১১০৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


হামের উপসর্গে আরো ৫ প্রাণহানি, আক্রান্ত ১১০৫

সারা দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু ঘটেছে। এ অবস্থার কারণে হাম ও হামের উপসর্গে প্রাণহানি বেড়ে ৮২৫ জনে দাঁড়িয়েছে।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর হাম বিষয়ে নিয়মিত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হামের উপসর্গ নিয়ে ৫ জন মৃত্যুবরণ করেছেন। এদিকে নতুন করে হাম ও উপসর্গের রোগী হিসেবে ১ হাজার ১০৫ জন শনাক্ত করা হয়েছে।

এখন পর্যন্ত, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গের জেরে মৃত্যু হয়েছে মোট ৭৩০ শিশুর। এর পাশাপাশি হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। ফলে হব ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৮২৫ শিশু মারা গেছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৭৪৫। নিশ্চিত হাম রোগীর সংখ্যা হচ্ছে ১৫ হাজার ৫৫৫। এর মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা হলো ১ লাখ ৭ হাজার ৬৫৪। আর তাদের মধ্যে ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন ইতোমধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোসেনপুরে কৃষি জমিতে আগাছা দমনে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগে জীববৈচিত্র্য ধ্বংসের পথে

আন্তর্জাতিক ডেস্ক

‎ ‎হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


হোসেনপুরে কৃষি জমিতে আগাছা দমনে মাত্রাতিরিক্ত  কীটনাশক প্রয়োগে জীববৈচিত্র্য ধ্বংসের পথে

কিশোরগঞ্জের হোসেনপুরে, সারা দেশের মত, আগাছা দমনে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগের কারণে জীববৈচিত্র্য ধ্বংসের পথে রয়েছে। কৃষকদের দুরদর্শিতা এবং কৃষি বিভাগের সঠিক তদারকি না থাকায় অপ্রয়োজনীয় ও মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগ করার বিষয়টি পরিবেশবিদদের কাছে উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে। কীটনাশক প্রয়োগের ফলে মিঠাপানির মাছের বিলুপ্তির পাশাপাশি পুকুর, খাল, বিল ও নদীনালা থেকে মাছ, ব্যাঙ, শামুকসহ অন্যান্য উপকারী পোকামাকড়ের জন্যও হুমকি সৃষ্টি হচ্ছে।

বোরো ধান চাষের পর দীর্ঘ ৩ মাস জমি পতিত থাকায় এই জমিতে কোমড় পরিমাণ উঁচু আগাছা জন্মাচ্ছে। আমাদের দেশে ছোট ছোট ট্রাক্টরগুলো দিয়ে এই ধরনের আগাছা ভেদ করা খুবই কঠিন বলে কৃষকেরা বাধ্য হয়ে বালাইনাশক প্রয়োগ করছেন। এতে খুব সহজে ও কম খরচে আগাছা দমনে সহায়তা লাভ হলেও, বাস্তবে খুব বেশি মাত্রায় কীটনাশক প্রয়োগের ফলে জীববৈচিত্র্য ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

সরেজমিনে কথা হয়, উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের ভরুয়া গ্রামের ষাটোর্ধ কৃষক মো. সাইদুর রহমান, একই ইউনিয়নের জামাইল গ্রামের কৃষক আব্দুল হামিদ দুলাল, পুমদী ইউনিয়নের নারায়ণ ডহর গ্রামের পঁচাত্তোর্ধ আব্দুর রাশিদ, নজরুল ইসলাম(৫৫) এবং মো. নজরুল ইসলাম(৪০) এর সাথে। তাঁরা জানান, কৃষি শ্রমিকের সংকট এবং মজুরি অধিক হওয়ার কারণে, আগাছা দমনে যে এলাকায় প্রতি একরের আগাছা পরিষ্কার করতে ১০ হাজার টাকা খরচ হতো, সেখানে এখন দুই হাজার টাকা খরচে আগাছা দমন হয়ে যাচ্ছে। তাই সহজ ও কম খরচের জন্য বালাইনাশক প্রয়োগে কৃষিকর্মীরা বেশি চেষ্টা করছেন। এক সময়ে এসব জমিতে তিন ফসল আবাদ হলেও, এখন যে পরিমাণ ফসল উৎপাদন হয়, তা বিক্রি করে উৎপাদিত ফসলের মূল্য ওঠে আসেনা।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোজাহিদুল কবির জানান, ঘাস দমনে যে কীটনাশক ব্যবহার করা হয়, এগুলো বৃষ্টির পানিতে অন্যত্র ছড়িয়ে পড়ার ফলে ঘাসের সঙ্গে মিশে যাচ্ছে। এসব ঘাস অজান্তেই খেয়ে যাওয়ার কারণে অনেক গরু ও ছাগলের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, এ নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শেখ মোহাম্মদ মহসিন জানান, কচুয়া, বথুয়া ও কচুরিপানা দমনে ২, ৪-ডি-এমাইন পরিমাণ মত ব্যবহার করা যেতে পারে। তবে দীর্ঘ মেয়াদে যে কোন কীটনাশক প্রয়োগ স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে উঠছে। এর ফলস্বরূপ আগামী ৫ বছরের মধ্যে অধিকাংশ মানুষ মরণব্যাধি ক্যানসারের শিকার হবে। এজন্য তিনি কৃষকদের জৈব বালাই নাশক ব্যবহার করার পরামর্শ দেন। কিন্তু জৈব বালাই নাশকের কার্যকারিতা সময় সাপেক্ষ হওয়ায় কৃষকরা এই পদ্ধতিতে আগ্রহী হচ্ছেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে জাল নোট তৈরির কারখানায় অভিযান, গ্রেফতার ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


রাজধানীতে জাল নোট তৈরির কারখানায় অভিযান, গ্রেফতার ২

রাজধানীর কদমতলীতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট, যারা বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামের সঙ্গে গ্রেফতার হয়েছে।

সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেছেন।

গ্রেফতারদের মধ্যে মো. শাহাব উদ্দিন (৪৩) ও হাজেরা আক্তার ঋতু (৩০) রয়েছেন।

সিটিটিসি জানায়, রবিবার (২৬ জুলাই) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে ট্রান্সন্যাশনাল ক্রাইম ডিভিশনের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী থানার পলাশপুর গ্যাস রোডের ৫ নম্বর গলির একটি ভাড়া বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে। তাদের হাতে জাল নোট তৈরির সময় দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় ২ লাখ ৫৮ হাজার টাকার জাল নোট, একটি ল্যাপটপ, একটি কালার প্রিন্টার এবং জাল নোট তৈরিতে ব্যবহৃত বিশেষ ডাইস, বিশেষ রং, সিকিউরিটি থ্রেডযুক্ত কাগজসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছেন, তারা কয়েক বছর ধরে ওই বাসা ভাড়া নিয়েছেন এবং সেখানে জাল নোট তৈরি করে আসছেন। তৈরি করা জাল নোট তারা নিজেরা এবং সহযোগীদের মাধ্যমে ঢাকা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার জনবহুল হাট-বাজার ও শপিংমলে ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতেন।

সিটিটিসি আরো জানায়, গ্রেফতার শাহাব উদ্দিন এই চক্রের মূলহোতা। তার বিরুদ্ধে ডিএমপির রমনা, তেজগাঁও এবং মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে আগের পাঁচটি মামলা রয়েছে।

সিটিটিসি জানিয়েছে, তাদের বিরুদ্ধে কদমতলী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। একইসাথে জাল নোট প্রস্তুতকারী চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাইলেইর বক্তব্যকে ঘিরে আর্জেন্টিনা-ব্রাজিল উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


মাইলেইর বক্তব্যকে ঘিরে আর্জেন্টিনা-ব্রাজিল উত্তেজনা

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলেই, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং দেশটির অন্যান্যদের সম্পর্কে ‘অপমানজনক’ মন্তব্যের কারণে ব্রাজিল তাৎক্ষণিকভাবে আর্জেন্টিনায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে আলোচনার জন্য ডেকে পাঠিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এ তথ্য নিশ্চিত করেছে।

শনিবার সাও পাওলোতে ব্রাজিলের ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী ফ্লাভিও বলসোনারোর আনুষ্ঠানিক মনোনয়ন অনুষ্ঠানে বক্তব্যের সময় মাইলেই। ফ্লাভিও বলসোনারোর নির্বাচনী সমাবেশে হাভিয়ের মাইলেই সরাসরি নাম উল্লেখ না করে ব্রাজিলের বামপন্থী প্রেসিডেন্টকে ‘দণ্ডিত ব্যক্তি’ এবং ‘চোর’ আখ্যায়িত করেছেন। একই অনুষ্ঠানে তিনি নাম উল্লেখ না করে ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরায়েসকে ‘টাকমাথা আবর্জনা’ বলেও মন্তব্য করেন।

ব্রাজিলের একটি কূটনৈতিক সূত্র এএফপিকে জানায় যে, মাইলেই ‘সরকারের দুটি অঙ্গ, ব্রাজিলের জনগণ এবং ব্রাজিলের গণতন্ত্রকে অপমান করেছেন।’

সূত্রটি আরও জানায়, এসব ‘অপমানজনক’ মন্তব্যের প্রতিবাদ জানাতে রোববার আর্জেন্টিনার রাষ্ট্রদূতকেও তলব করে ব্রাজিল।

এদিকে, রোববার শ্রমিক ইউনিয়নের একটি অনুষ্ঠানে লুলা বলেন, ‘আমি কারও হস্তক্ষেপ ছাড়াই নেতৃত্ব দিয়ে যাব। কারণ, ব্রাজিলে আমরা কাউকে তার সীমার বাইরে নাক গলাতে দিই না।’ তবে, তিনি কার উদ্দেশে এ মন্তব্য করেছেন, তা স্পষ্ট করেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%