ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

মীরসরাইয়ে আবাসিক হোটেলে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার: আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী ও শিশুকন্যা


মীরসরাইয়ে আবাসিক হোটেলে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার: আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী ও শিশুকন্যা

চট্টগ্রামের মীরসরাইয়ের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয়েছে আমিনুল ইসলাম (৩৪) নামে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ। একই কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে তাঁর স্ত্রী তাহমিনা আক্তার পপি (২৩) এবং ১০ মাস বয়সী শিশুকন্যা ফাতিহাকে গুরুতর আহত এবং রক্তাক্ত অবস্থায়।

সোমবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া বাজারের ‘রিলাক্স জোন’ আবাসিক হোটেলের ১০৪ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আমিনুল রাঙ্গামাটি পুলিশ লাইনে সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন। তিনি মীরসরাইয়ের ছাগলখাইয়া গ্রামের আবুল বশরের ছেলে।

ঘটনার বিবরণ অনুযায়ী, হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে যে, গত রোববার (৯ আগস্ট) দুপুরে আমিনুল নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে পরিবারসহ ১০৪ নম্বর কক্ষে ওঠেন। রাত ১০টার দিকে তিনি হোটেল থেকে বের হয়ে রাতের খাবার কিনে আনেন। পরদিন, সোমবার সকালে দরজায় সাড়া না পেয়ে ম্যাসাজের লোক পাঠালে অনেক চেষ্টার পর ভেতর থেকে আহত স্ত্রী তাহমিনা দরজা খুলে দেন। এসময় ফ্যানের সাথে আমিনুলকে ঝুলন্ত অবস্থায় এবং খাটের নিচে রক্তাক্ত স্ত্রী ও সন্তানকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

আরও পড়ুন: প্রদীপের আলোয় আলোকিত এশিয়ার অন্যতম বৃহৎ বরিশালের কাউনিয়া মহাশ্মশান

নিহতের স্বজনরা জানিয়েছেন, ২০২৫ সালের জানুয়ারিতে আমিনুল ও তাহমিনার বিয়ে হয়। তবে পারিবারিক কলহের কারণে গত এক বছর ধরে স্ত্রী সন্তানকে নিয়ে তাহমিনার বাপের বাড়িতে থাকতেন। রোববার সকালে সন্তানের জন্মনিবন্ধন করাতে ইউপি কার্যালয়ে গেলে আমিনুল জোরপূর্বক স্ত্রী-সন্তানকে নিজের কাছে রেখে হোটেলে হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ড. মেহের নিগার জানিয়েছেন, আশঙ্কাজনক অবস্থায় তাহমিনাকে হাসপাতালে আনা হয়। তাঁর মুখে আঘাতের চিহ্ন, নাকে রক্ত এবং গলায় কিছু পেঁচানোর দাগ ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) স্থানান্তরিত করা হয়েছে।

মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে। ঘটনাটির পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ না হওয়ায় শিক্ষার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ না হওয়ায় শিক্ষার্থীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাকপাড়া এলাকায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় মোসাঃ তরিকা খাতুন নামে এক শিক্ষার্থী মারা গেছেন। সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের দিন এ ঘটনা ঘটে, এমনটিও জানা গেছে।

নিহত মোসাঃ তরিকা খাতুন শিবগঞ্জ উপজেলার চাকপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের একজন এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি চাকপাড়া এলাকার মোঃ তরিকুল ইসলামের সন্তান।

স্থানীয় এবং পারিবারিক সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর তরিকা খাতুন জানতে পারেন, তিনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। পরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এক পর্যায়ে তিনি বিষাক্ত পদার্থ গ্রহণ করে অসুস্থ হয়ে পড়েন।

পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে দ্রুত বাসা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তরিকা খাতুনের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পরিবারের সদস্য, স্বজন, সহপাঠী এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার অকাল মৃত্যুতে সহপাঠী ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছে।

এ ঘটনায় পরিবারের মধ্যে শোকের মাতম নেমে এসেছে। একটি পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে এই মর্মান্তিক ঘটনাটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয়রা শিক্ষার্থীদের ফলাফল নিয়ে হতাশ না হয়ে তাদের পরিবার, শিক্ষক এবং কাছের মানুষের সঙ্গে আলোচনা করার আহ্বান জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সবশেষ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন মঞ্জুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


সবশেষ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন মঞ্জুর

রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলার কারণে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন দিয়েছে হাইকোর্ট। আইনজীবীরা জানান, সবশেষ মামলায় জামিন পাওয়ার কারণে এখন তার মুক্তিতে আর কোনো বাধা নেই।

সোমবার (১০ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই জামিনের আদেশ প্রদান করে।

এই মামলায় খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী এবং অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

এটার আগে, গত ২ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলায় জামিন বহাল রাখেন চেম্বার আদালত। পরে বনানী থানায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। আজ হাইকোর্ট এই মামলায় জামিন প্রদান করেছে।

আরও পড়ুন

সাবেক এমপি আখতারুজ্জামান বর্তমানে ৩ দিনের রিমান্ডে রয়েছেন। এর আগে বিচারপতি খায়রুল হক মোট ৭ মামলায় বিভিন্ন সময় জামিন পেয়েছেন।

সবশেষ গত ৩০ জুন যাত্রাবাড়ী থানায় খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন দেয় হাইকোর্ট। সেই সময় বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ এই আদেশ দিয়েছিল। পরে রাষ্ট্রপক্ষ আবেদন করে সম্মানিত আপিল বিভাগে ওই আদেশ স্থগিত চাওয়া হয়।

গত ২৩ মে পৃথক সাত মামলায় জামিন পাওয়ার পর সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নতুন করে যাত্রাবাড়ী থানায় খোয়াইব হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এই আদেশ দেন।

১৬ মে উপপরিদর্শক মো. ইব্রাহিম খলিল এই মামলায় খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে যাত্রাবাড়ী পদচারী সেতুর নিচে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন খোয়াইব। ওই দিন বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে যাত্রাবাড়ী মোড়ের দিকে অগ্রসর হন। পুলিশ, র‍্যাবসহ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অস্ত্রধারীরা আন্দোলনরত ছাত্র–জনতার ওপর অতর্কিত গুলি চালায়। এতে গুরুতর আহত হন খোয়াইব। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেই ঘটনায় ২০২৪ সালের ১৬ নভেম্বর নিহত খোয়াইবের ভাই জোবায়ের আহম্মেদ যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। সেখানে শেখ হাসিনাসহ ৮০ জনকে আসামি করা হয়।

গত বছরের ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর একে একে আটটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জ জেলার অতি সুপরিচিত, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


নারায়ণগঞ্জ জেলার অতি সুপরিচিত, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব

ক্লাবটি অতি সুপরিচিত হলেও, নারায়ণগঞ্জবাসীর কাছে দীর্ঘ পাঁচই আগস্ট এর পর থেকে একটি আলোড়ন সৃষ্টি করেছে এটার কার্যক্রম এবং স্থাপনা নিয়ে।

রাইফেল ক্লাব টি এমন একটি জায়গায় স্থাপিত হয়েছে, যাহা নারায়ণগঞ্জের পরিবহন সেক্টরটা প্রবেশের মুখের ডগায়। এ নিয়ে দীর্ঘ বহুদিন যাবত, ক্লাবটি ভেঙ্গে অন্যত্র স্থানান্তর এর দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন বিভিন্ন সংস্থা। তাহার পেরে প্রেক্ষিতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বিভিন্ন ফেসবুকে পোস্টে জানিয়েছিলেন চাষাড়া হতে এই ক্লাবটি অন্য স্থানে স্থানান্তরের জন্য। এ বিষয়ে প্রশাসক জনাব রায়হান কবির সহ বিভিন্ন নেতৃবৃন্দ একমত পোষণ করে সিদ্ধান্ত অবহিত হয়েছেন। যে হ্যাঁ, এটা অন্য জাগায় শান্তর করা যেতে পারে।

শুধু অন্যান্য স্থানে স্থানান্তর করলেই নারায়ণগঞ্জ শহরের সব যানজট সমস্যার সমাধান হবে না বলেও অভিজ্ঞ মহল জানান। এই মোড় দিয়ে হাজার হাজার লোক চলাফেরা করে। তাই সুন্দর একটি ফুটওভার ব্রিজ প্রয়োজন। এটা অবশ্যই চলন্ত লিফটের মাধ্যমে যাতে তৈরি হয় সেই ব্যবস্থা করার জন্য প্রশাসনের নিকট আকুল ভাবে প্রার্থনা করছি। তা না হলে এই ব্রিজের উপর দিয়ে না গিয়ে জনগণ নিজ দিয়েই চলাচল করবে বলে ধারণা করা যাচ্ছে।

পরিশেষে, এই ব্যবস্থা যারা করেছে তাদেরকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই।

পাশাপাশি, নারায়ণগঞ্জ শহরের বাস স্ট্যান্ডটা যদি শহরের ভিতরে না রেখে চানমারি নতুন কোর্ট এলাকায় স্থানান্তর করা হইত, তবে নারায়ণগঞ্জ সরবাসী যানজট থেকে চির মুক্ত হইতে বলে ধারণা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আবারো কৃতিত্বের স্বাক্ষর রেখে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে শীর্ষস্থান অর্জন করেছে ঐতিহ্যবাহী ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ।

এ প্রতিষ্ঠানটি উপজেলার মধ্যে ধারাবাহিক সাফল্য বজায় রেখে কোয়ালিটি ও কোয়ান্টিটির উভয় দিক থেকে এবারও শীর্ষস্থান দখল করেছে। দুর্দান্ত এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দ ও উচ্ছ্বাসে ভাসছেন।

আজ ১০ আগস্ট সোমবার ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ থেকে মোট ১৫১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১৮ জন। এর মধ্যে বিজ্ঞান শাখা থেকে জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। এছাড়াও ‘এ’ গ্রেড পেয়েছে ৩২ জন। পাশের হার ৭৮.১৫ শতাংশ এবং ভোকেশনাল থেকে ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৩ জন। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ জন এবং ‘এ’ গ্রেড পেয়েছে ৪০ জন। এ বছর এ প্রতিষ্ঠান থেকে মোট জিপিএ-৫ পেয়েছে ১৮ জন এবং "এ" গ্রেড পেয়েছে ৭২জন।

এ বছর পাশের হার এবং সামগ্রিক ফলাফলের মান, উভয় ক্ষেত্রেই শিক্ষাপ্রতিষ্ঠানটি নিজেদের অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে। উল্লেখ্য, গত ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলেও এ প্রতিষ্ঠানটি উপজেলায় প্রথম স্থান অর্জন করেছিল।

এছাড়া এ বছর জুনিয়র বৃত্তি পরীক্ষায় ১ জন ট্যালেন্টপুলে ও ৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়ে উপজেলায় প্রথম স্থান অর্জন করে কৃতিত্ব দেখিয়েছে।

উপজেলার শীর্ষস্থান অর্জন প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মালেক বলেন, "এ অর্জন কেবল বিদ্যালয় কর্তৃপক্ষের একার নয়। এটি আমাদের সকল শিক্ষক-কর্মচারী, গভর্নিং বডির সম্মানিত সভাপতি ও সদস্যবৃন্দ, অভিভাবক এবং সর্বোপরি শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টার ফসল।" তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দিনেও এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে তারা সর্বোচ্চ নিষ্ঠার সাথে কাজ করে যাবেন।

এছাড়া, এবছর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় থেকে ১৩০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করেছে ৯২ জন, এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন, পাশের হার-৭০.৭৭ শতাংশ। ফরিদপুর ইউনিয়ন আ. হামিদ ভুঞা উচ্চ বিদ্যালয় থেকে ১৩৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ১০০ জন, এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ জন, পাশের হার- ৭১.৯৪ শতাংশ। কুলিয়ারচর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে ১৩২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করেছে ৯৬ জন, এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন, পাশের হার-৭২.৭৩ শতাংশ।

এবং বেগম নুরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৮২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৬০ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন, পাশের হার- ৭৩.১৭ শতাংশ। আগরপুর গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে ১২৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করেছে ৮৭ জন, এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ জন, পাশের হার-৬৮.৫০ শতাংশ। এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে ১৩২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৭৭ জন, জিপিএ-৫ পেয়েছে ৩ জন, পাশের হার- ৫৮.৩৩ শতাংশ।

এবং গোবরিয়া উচ্চ বিদ্যালয় থেকে ৪৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৩৬ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন, পাশের হার-৭৩.৪৭ শতাংশ। মুছা মিয়া উচ্চ বিদ্যালয় থেকে ৭৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৪৯ জন, পাশের হার-৬২.০৩ শতাংশ। আব্দুল্লাপুর বড়চারা আইভি রহমান উচ্চ বিদ্যালয় থেকে ৩২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করেছে ২৫ জন, পাশের হার- ৭৮.১২ শতাংশ। আবুল কাশেম উচ্চ বিদ্যালয় থেকে ১৭৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করেছে ৯৪ জন, পাশের হার-৫২.৮১ শতাংশ।

এবং বীর কাশিম নগর ফেদাউল্লাহ উচ্চ বিদ্যালয় থেকে ৫২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৩০ জন, পাশের হার-৫৭.৬৯ শতাংশ। লায়ন মুজিব মুনা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ১৭ জন, পাশের হার-৮০.৯৫ শতাংশ। বাংলাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১২৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৪১ জন, পাশের হার-৩৩.০৬ শতাংশ। জনতা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৪৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ১৭ জন, পাশের হার ৩৭.৭৮ শতাংশ।

এছাড়াও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আলিফ বিজ্ঞান ও কারিগরি স্কুল এন্ড কলেজ থেকে ৩৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ১২ জন, পাশের হার-৩৬.৩৬ শতাংশ। সালুয়া কারিগরি বিএম কলেজ থেকে ১০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ১ জন, পাশের হার-১০ শতাংশ। লক্ষ্মীপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজ থেকে ৬০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৪৯ জন, পাশের হার- ৮১.৬৬ শতাংশ। সালুয়া ফাজিল মাদ্রাসা থেকে ৬৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে পাশ করেছে ৩৮ জন, এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ জন, পাশের হার-৫৫.০৭ শতাংশ। গোবরিয়া ই.ইউ ফাজিল মাদ্রাসা থেকে ৪১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৩৩ জন, এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ জন, পাশের হার-৮০.৪৮ শতাংশ।

এবছর কুলিয়ারচর উপজেলার ২১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১৭৪০জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ১১১৫ শিক্ষার্থী পাশ করেছে। এদের মধ্যে ৫২জন জিপিএ-৫ পেয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%