ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

আঞ্চলিক সংকটে চাপে ভারতের কূটনীতি, জয়শঙ্করের বৈঠক


আঞ্চলিক সংকটে চাপে ভারতের কূটনীতি, জয়শঙ্করের বৈঠক

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্রে রাশিয়া, পোল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। এই বৈঠকগুলোতে ইউক্রেন যুদ্ধ, পশ্চিম এশিয়ার পরিস্থিতি, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বহুপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়েছে। অনলাইন সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে পিটিআইয়ের বরাতে এ তথ্য জানায়।

ভারতের কূটনীতি একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার সময় এসব বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, একই সময়ে দেশটির সামনে বেশ কিছু কূটনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত সমস্যা বিদ্যমান।

পিটিআই জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আটলান্টায় ভারতের কনস্যুলেট জেনারেল সরদার বল্লভভাই প্যাটেলের একটি আবক্ষ মূর্তি উন্মোচন করেছেন জয়শঙ্কর। প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে এই আয়োজনটি করা হয়।

আরও পড়ুন: নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি-আমেরিকান নারী হিসেবে নির্বাচিত আবের কাওয়াস

এদিকে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল রোববার সরকারি সফরে ভিয়েতনামে পৌঁছেছেন। তিনি দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে বৈঠক করবেন।

ভারতের সাংহাই কনস্যুলেট চীনে অবস্থিত ভারতীয়দের কনস্যুলার সমস্যার দ্রুত সমাধানের জন্য মাসব্যাপী বিশেষ কর্মসূচি শুরু করেছে।

নিরাপত্তা উদ্বেগের কারণে ভারত ও সউদী আরবের মধ্যে বিমান চলাচলে বিঘ্ন অব্যাহত রয়েছে। রোববার আকাসা এয়ার জেদ্দাগামী ও জেদ্দা থেকে আসা ফ্লাইট স্থগিত রাখার মেয়াদ ১৮ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে। এছাড়া রিয়াদগামী এবং রিয়াদ থেকে আসা ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, ভারী তুষারপাতের কারণে নেপালের শে-ফোকসুন্ডো জাতীয় উদ্যান এলাকায় ছয় ভারতীয় পর্যটক আটকা পড়েছেন। তাঁদের মধ্যে দুজন নারী। শনিবার বিকেল থেকে তাঁরা সেখানে আটকে আছেন। কর্মকর্তারা পিটিআইকে জানান, পর্যটকদের উদ্ধারে নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে।

আরও পড়ুন: ‘তারা ভালো কাজ করেছে’- ডেমোক্র্যাটদের অভিনন্দন জানালেন ট্রাম্প

শ্রীলঙ্কার নৌবাহিনী রোববার দেশটির জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে সাত ভারতীয় জেলেকে আটক করেছে। এ সময় তাঁদের মাছ ধরার ট্রলারটিও জব্দ করা হয়েছে।

এদিকে, সীমান্ত পেরিয়ে আসা সন্ত্রাসী হুমকি মোকাবিলায় পাকিস্তান আফগানিস্তানকে সতর্ক করেছে। ইসলামাবাদ বলেছে, সন্ত্রাসবাদ তাদের জন্য একটি ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা। তালেবান সরকারের নিষ্ক্রিয়তার কারণে পাকিস্তানের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে রাখা যাবে না বলেও সতর্ক করেছে দেশটি।

বাংলাদেশেও পোশাকশ্রমিকদের বিক্ষোভের খবর এসেছে। দীর্ঘদিনের বেতন বৃদ্ধির দাবিতে রোববার গাজীপুর ও ঢাকায় শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছে। তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

আরও পড়ুন: গাজায় চিকিৎসাসেবা দেওয়া আদম হামাওয়ি নিউ জার্সির প্রথম মুসলিম কংগ্রেস সদস্য নির্বাচিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চায় অনেকে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩০ পি.এম


সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চায় অনেকে: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী মন্তব্য করেছেন, শ্রমিক আন্দোলনের আড়ালে অনেকেই ভিন্ন উদ্দেশ্যে সীমান্তের ওপারের ইশারায় দেশের অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গার্মেন্টস মালিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, রাস্তায় আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা চলছে। যেসব ব্যক্তি শ্রমিকদের আন্দোলনের নাম ব্যবহার করে দেশের অস্থিতিশীলতা ঘটানোর চেষ্টা করবে বা আইন লঙ্ঘন করে কোনো কার্যক্রম পরিচালনা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, কিছু পতিত শক্তির সহযোগী এখানে রয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের অস্থিতিশীলতা সৃষ্টির যে চেষ্টা হয়েছে, সেখানে কোনো শ্রমিক ভাইবোন অংশগ্রহণ করেননি। সীমান্তের ওপারের ইশারায় অনেকেই ভিন্ন উদ্দেশ্যে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, "কিসের এই ডিসেম্বর-ডিসেম্বর করছেন? ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এ মাসে আমাদের অনেক কর্মসূচি রয়েছে এবং থাকবে।" তিনি উল্লেখ করেন, কোনো পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি যদি দেশে ফিরতে চান, তাহলে তারা দ্রুত ফিরতে পারেন। তাদের সঙ্গে আইন অনুযায়ী সুবিচার হবে।

মন্ত্রী আরও বলেন, পলাতক আওয়ামী সরকারের অনেক নেতাকর্মীরা ডিসেম্বর-ডিসেম্বর করছেন। তারা যদি চান, আজকেই দেশে প্রবেশ করতে পারেন। তাদের ফেরত আনতে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সরকারকে নিয়ম অনুযায়ী জানিয়ে রেখেছি। এই ডিসেম্বর-ডিসেম্বর করে তারা তাদের পলাতক নেতাকর্মীদের উজ্জীবিত করতে চাইছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক দিনে ৫০০ হুথি যোদ্ধা ও কমান্ডার হতাহতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩১ পি.এম


এক দিনে ৫০০ হুথি যোদ্ধা ও কমান্ডার হতাহতের দাবি

ইয়েমেনের পশ্চিমা সমর্থিত সেনাবাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হুথিদের বিরুদ্ধে ১ হাজার ২৭২টি সামরিক অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে প্রায় ৫০০ হুথি যোদ্ধা ও ফিল্ড কমান্ডার হতাহত হয়েছেন।

সেনাবাহিনীর মুখপাত্র মেজর মাজেদ আল-নুজাইলি জানান, এসব অভিযানে হুথিদের ১৬৯টি যানবাহন, সামরিক সরঞ্জাম এবং ভারী অস্ত্র ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, হতাহতদের মধ্যে কতজন নিহত এবং কতজন আহত হয়েছে, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো তথ্য প্রদান করেননি।

আল-নুজাইলি সামাজিক মাধ্যম এক্সে একটি বিবৃতিতে উল্লেখ করেন, ‘অপারেশন ডন অব ইয়েমেন’-এর অংশ হিসেবে হুথিদের অবস্থান, সামরিক রসদ ও জনবলবাহী বহর, প্রতিরক্ষাব্যূহ, গোলাবর্ষণের অবস্থান এবং সরবরাহপথ লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

তিনি আরও জানান, উত্তর ইয়েমেনের আল-জাওফ ফ্রন্টে সরকারি বাহিনীর স্থল অভিযান জোরদার করা হয়েছে এবং বিভিন্ন অবস্থান পুনর্দখলে এসব অভিযান সহায়তা করছে।

সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেন, মারিব, আল-বায়দা, লাহিজ এবং তাইজ প্রদেশেও সরকারি বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। তাইজে সেনাবাহিনী এবং তাদের মিত্র পপুলার রেজিস্ট্যান্স যোদ্ধাদের সঙ্গে হুথিদের সংঘর্ষ চলছে। এই সংঘর্ষে যুদ্ধবিমান, ড্রোন এবং কামান ব্যবহৃত হচ্ছে।

বেসামরিক নাগরিক ও স্থাপনার সুরক্ষায় সেনাবাহিনী প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে বলেও তিনি দাবি করেন।

এর আগে সেনাবাহিনী জানিয়েছে, তারা হুথিদের দুটি ড্রোন ভূপাতিত করেছে এবং তাইজের দক্ষিণাঞ্চলের আল-মিসরাখ জেলায় গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।

সূত্র: আনাদোলু

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমিক আন্দোলনের অস্থিরতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩২ পি.এম


শ্রমিক আন্দোলনের অস্থিরতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক আন্দোলনের নামে যেকোনো ধরনের অস্থিরতা তৈরির পাঁয়তারা কঠোরভাবে দমন করা হবে, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ সোমবার বেলা ১১টার দিকে পোশাক কারখানা মালিকদের সংগঠন ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে বিভিন্ন ইন্ধন দিয়ে শ্রমিকদের ব্যবহার করে, আন্দোলনের নামে ষড়যন্ত্র করা হচ্ছে।

বন্ধ কারখানার বিষয়ে সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, শিল্প মালিকদের সহযোগিতা চেয়েছি। তিনি বলেন, শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে বন্ধ কারখানা খুলে দেওয়া হবে এবং যাদের কারখানা বন্ধ থাকবে, তাদের তালিকা প্রদান করা হবে।

নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে বলেও তিনি জানান। আজ বিকেল ৩টায় শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিম সাহারায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শেষ হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৫ পি.এম


পশ্চিম সাহারায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শেষ হচ্ছে

পশ্চিম সাহারা অঞ্চলে ৩৫ বছর ধরে চলমান জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের কার্যক্রম শেষ হতে যাচ্ছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, নিরাপত্তা পরিষদ মিশনটির মেয়াদ নবায়নে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মরক্কো, যা পশ্চিম সাহারাকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে, এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। অন্যদিকে, মরক্কোর বিরোধী পক্ষ আলজেরিয়ার সমর্থনপুষ্ট পলিসারিও ফ্রন্ট এ ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করেছে।

১৯৭৬ সালে সাবেক ঔপনিবেশিক শক্তি স্পেন পশ্চিম সাহারা ছেড়ে যাওয়ার পর থেকেই পলিসারিও ফ্রন্ট অঞ্চলটিতে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছে। ১৯৯১ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে সেখানে মোতায়েন ছিল জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ‘মিনুরসো’ ।

গুতেরেস রোববার এক বিবৃতিতে জানিয়েছেন, ১ নভেম্বর থেকে মিশনটির কার্যক্রম গুটিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এই পর্যায়ে মিশনের সরঞ্জাম ও সম্পদ সংশ্লিষ্ট সেনা ও সদস্য পাঠানো দেশগুলোতে ফিরিয়ে নেওয়া হবে।

এক বছর আগে নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত একটি প্রস্তাব গ্রহণ করে। ওই প্রস্তাবে মরক্কোর দেওয়া স্বায়ত্তশাসন পরিকল্পনাকে সংঘাত নিরসনের ‘সবচেয়ে বাস্তবসম্মত’ সমাধান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, মরক্কোর সার্বভৌমত্বের অধীনেই পশ্চিম সাহারাকে স্বায়ত্তশাসন দেওয়ার কথা বলা হয়।

গত বছরের ভোটাভুটিতে বিরত থাকা রাশিয়া এবার যুক্তরাষ্ট্র-সমর্থিত আরেকটি প্রস্তাবে ভেটো দেয়। ওই প্রস্তাবে মরক্কোর পরিকল্পনার প্রতি জাতিসংঘের সমর্থন আরও সুসংহত করার পাশাপাশি শান্তিরক্ষী বাহিনীর পরিসর কমানোর কথা ছিল।

এরপর নিরাপত্তা পরিষদে রাশিয়ার পাল্টা প্রস্তাবটিও প্রত্যাখ্যাত হয়। ফলে নতুন করে ম্যান্ডেট অনুমোদন ছাড়াই মিনুরসো মিশনের মেয়াদ শেষ হয়ে যায়।

মিনুরসো যুদ্ধবিরতি পর্যবেক্ষণের পাশাপাশি পশ্চিম সাহারায় গণভোট আয়োজনের দায়িত্বও পালন করছিল। তবে ভোটার কারা হবেন, তা নিয়ে বিরোধের কারণে দীর্ঘদিনেও সেই গণভোট আয়োজন করা সম্ভব হয়নি।

মরক্কোর রাজপ্রাসাদ এক বিবৃতিতে জানিয়েছে, মিনুরসোর ম্যান্ডেট নবায়ন না হওয়া পশ্চিম সাহারা ইস্যুকে নিরাপত্তা পরিষদের বিবেচনার বাইরে নিয়ে যাওয়ার পথে একটি ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’।

অন্যদিকে, শনিবার আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মিশনের মেয়াদ নবায়ন না হওয়ায় ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছে। তারা এ পরিস্থিতির জন্য মরক্কোর অবস্থানের প্রতি যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত পক্ষপাতকে’ দায়ী করেছে।

পলিসারিও ফ্রন্ট এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদের বৈঠকে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে।

সূত্র: রয়টার্স

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%