১১:৩৯ এম
ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে প্রয়োজনে আইন প্রয়োগ করা হবে, তবুও জনস্বাস্থ্য সুরক্ষা করবেন বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
শনিবার (৬ জুন) সকালে ঢাকার গুলশান সেন্ট্রাল পার্কে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তুলতে নানাবিধ কর্মসূচি দিয়েছে সরকার। এতে জনগণের সম্পৃক্ততা আমরা আশা করছি।’
আরও পড়ুন: মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি জাকির গ্রেফতার
তিনি বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে যেসব কর্মসূচি নেওয়া হয়েছে, সেগুলোতে একদিকে যেমন আমরা জনগণকে সচেতন করবো, তেমনি জনগণকে সঙ্গে নিয়ে এসব কার্যক্রম জোরদার করবো। দরকার হলে আইনের প্রয়োগ করবো। তবুও জনস্বাস্থ্য সুরক্ষা করবো।’
এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ‘আমরা যদি সবাই সচেতন থাকি এবং একে অপরকে সচেতন করি তাহলে ডেঙ্গু প্রতিরোধের কাজটি আমাদের জন্য সহজ হয়ে যাবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন