প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন, কারণ তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন।
শনিবার (১৪ নভেম্বর) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদ্রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম সম্পন্ন করে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ ও সিনিয়র তথ্য কর্মকর্তা পবন চৌধুরী হাসপাতালের ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সকালে হঠাৎ হৃদ্যন্ত্রে সমস্যা নিয়ে কন্টিনেন্টাল হাসপাতালে গেলে ডাক্তাররা তাকে এনজিওগ্রামসহ কিছু পরীক্ষা-নিরীক্ষা করেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং ডাক্তারদের পর্যবেক্ষণে আছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী পরশু থেকে তিনি অফিস করবেন।
হাসপাতালটির চিকিৎসক ডা. ফজলে রাব্বি জানান, শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রী বুকে ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা ভালো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন