ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শরীরে ভিটামিন 'এ' ঘাটতির ৭ লক্ষণ


শরীরে ভিটামিন

শরীরে ভিটামিন 'এ' ঘাটতি হলে দৃষ্টিশক্তি, ত্বক এবং রোগপ্রতিরোধ ক্ষমতার উপর সরাসরি প্রভাব পড়ে। এ কারণে ভিটামিন 'এ' মানবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। এটি একটি চর্বি-দ্রবণীয় ভিটামিন, যা সঠিক দৃষ্টিশক্তি, শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা, প্রজনন এবং ত্বকের স্বাস্থ্যের উন্নতির জন্য অপরিহার্য।

ভিটামিন 'এ' সাধারণত দুই ধরনের হয়ে থাকে। প্রথমটি হলো— প্রিফর্মড ভিটামিন 'এ', যা মাংস, মাছ, ডিম এবং দুগ্ধজাত দ্রব্যে পাওয়া যায়। সাধারণত ভিটামিন 'এ' সমৃদ্ধ খাবার গ্রহণ করলে এর ঘাটতি দেখা দেয় না। তবে গর্ভবতী নারী, বুকের দুধ খাওয়ানো মা এবং শিশুদের মধ্যে ঘাটতির ঝুঁকি বেশি থাকে। সিস্টিক ফাইব্রোসিস এবং দীর্ঘস্থায়ী ডায়রিয়া এই ভিটামিনের অভাবের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

অন্যদিকে, দ্বিতীয়টি হচ্ছে— প্রোভিটামিন 'এ', যা শরীর উদ্ভিদ থেকে ক্যারোটিনয়েডকে রূপান্তরিত করে। এই ভিটামিনটি লাল, সবুজ, হলুদ এবং কমলা রঙের ফল এবং শাকসবজিতে পাওয়া যায়।

আরও পড়ুন: উচ্চ রক্তচাপ থাকলে খাবারের তালিকায় রাখুন ৬টি খাবার

এখন জেনে নেওয়া যাক, যে ৭ লক্ষণ দ্বারা বুঝবেন আপনার শরীরে ভিটামিন 'এ' ঘাটতি রয়েছে—

১. রাতকানা রোগ: ভিটামিন 'এ'-এর অভাবে রাতকানা রোগ হতে পারে। বেশ কিছু পর্যবেক্ষণমূলক গবেষণায় দেখা গেছে, উন্নয়নশীল দেশগুলোতে রাতকানা রোগের প্রবণতা বেশি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা রাতের অন্ধত্বের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ভিটামিন 'এ'র মাত্রা বাড়ানোর পরামর্শ দেন।

২. বন্ধ্যত্ব ও গর্ভধারণ: ভিটামিন 'এ' নারী ও পুরুষ উভয়ের প্রজননের জন্য প্রয়োজনীয়। নারীদের গর্ভবতী হতে সমস্যা হলে, ভিটামিন 'এ'র অভাব একটি কারণ হতে পারে। ভিটামিন 'এ'র ঘাটতি পুরুষ ও নারীর উভয়ের বন্ধ্যত্বের কারণ হতে পারে।

৩. চোখে শুষ্ক ভাব: ভিটামিন 'এ'র অভাবে চোখের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে একটি হলো— চোখে শুষ্কভাব। চরম ক্ষেত্রে, শরীরে পর্যাপ্ত ভিটামিন 'এ' না পাওয়ার ফলে সম্পূর্ণ অন্ধত্ব বা কর্নিয়ার ক্ষতি হতে পারে। তাই শুষ্ক চোখ বা অশ্রু উৎপাদনে অক্ষমতা ভিটামিন 'এ'র অভাবের লক্ষণগুলোর মধ্যে অন্যতম।

আরও পড়ুন: প্রতিদিনের খাবার পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা কমাতে পারে: গবেষণা

৪. শারীরিক বৃদ্ধিতে বিলম্ব: যেসব শিশু পর্যাপ্ত ভিটামিন 'এ' পায় না, তাদের শারীরিক বৃদ্ধি স্থবির হতে পারে। কারণ ভিটামিন 'এ' মানবদেহের সঠিক বিকাশের জন্য অপরিহার্য। বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে, ভিটামিন 'এ' শিশুর শরীর বৃদ্ধিতে উন্নতি ঘটাতে পারে।

৫. ক্ষত নিরাময়ে সমস্যা: আঘাত বা অস্ত্রোপচারের পর ক্ষত নিরাময়ে সমস্যা দেখা দিলে, তা ভিটামিন 'এ'র অভাবের একটি কারণ হতে পারে। ভিটামিন 'এ' স্বাস্থ্যকর ত্বকের জন্য কোলাজেন তৈরিতে সহায়তা করে। তাই এ ভিটামিনের অভাবে ক্ষত নিরাময় হতে সমস্যা দেখা দেয়। গবেষণায় দেখা গেছে, ভিটামিন 'এ' ত্বকের চিকিৎসা এবং ক্ষত প্রতিরোধে সহায়তা করে।

৬. গলা ও বুকে সংক্রমণ: ঘন ঘন সংক্রমণ, বিশেষ করে গলা বা বুকে হলে, তা ভিটামিন 'এ'র অভাবের লক্ষণ হতে পারে। শ্বাসযন্ত্রের সংক্রমণে ভিটামিন 'এ' ভালো সাহায্য করতে পারে। বয়স্কদের একটি গবেষণায় দেখা গেছে, প্রোভিটামিন 'এ' উচ্চ রক্তের মাত্রা এবং শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে রক্ষা করতে পারে।

৭. শুষ্ক ত্বক: ভিটামিন 'এ' ত্বকের কোষ তৈরি ও মেরামতের জন্য গুরুত্বপূর্ণ। এটি কিছু ত্বকের সমস্যার কারণে প্রদাহের বিরুদ্ধে লড়াই করতেও সহায়তা করে। পর্যাপ্ত ভিটামিন 'এ'র অভাবে একজিমাসহ অন্যান্য ত্বকের সমস্যা দেখা দিতে পারে। শুষ্ক ত্বকের অনেক কারণ থাকতে পারে, তবে দীর্ঘস্থায়ী ভিটামিন 'এ'র ঘাটতি থাকলে এটি বেশি হয়ে থাকে।

আরও পড়ুন: চোখের জন্য ডার্ক মোড কতটা উপকারী?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে জাল ভিসা তৈরির সরঞ্জামসহ প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


চট্টগ্রামে জাল ভিসা তৈরির সরঞ্জামসহ প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

চট্টগ্রাম, ২২ নভেম্বর, ২০২৬ : পুলিশ চট্টগ্রামে জাল ভিসা তৈরি ও প্রতারণার অভিযোগে একটি চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির হেফাজত থেকে ১৭টি বাংলাদেশি পাসপোর্ট, জাল ভিসা তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং ৫ হাজার জাল ভিসা উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতোয়ালি থানার টেরিবাজার বাই লেনের কাটাপাহাড় এলাকায় বদরউদ্দিন মার্কেটের পঞ্চম তলায় অভিযান চালিয়ে আজ চক্রের মূলহোতা আব্দুল মাবুদকে (৫৩) গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া আব্দুল মাবুদ ফিরিঙ্গীবাজার বংশাল রোড এলাকার নজরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, অভিযানে ১৭টি বাংলাদেশি পাসপোর্ট, কম্পিউটার, সিপিইউ, প্রিন্টার, কিবোর্ড, মাউস, তিনটি সিল এবং ৫ হাজার জাল ভিসা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালি থানায় প্রতারণা, জালিয়াতি ও পাসপোর্ট-সংক্রান্ত আইনে মামলা করা হয়েছে।

পুলিশ আরও জানায়, আব্দুল মাবুদের বিরুদ্ধে ঢাকার বিমানবন্দর থানায়ও প্রতারণা, জালিয়াতি ও সাইবার সুরক্ষা আইনে একটি মামলা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিদেশি রিভলভার, গুলি ও বিপুল মাদকসহ গ্রেপ্তার ৪

আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদন : মোঃ সাকিব আহমেদ মোহাম্মদপুর ঢাকা

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিদেশি রিভলভার, গুলি ও বিপুল মাদকসহ গ্রেপ্তার ৪

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি রিভলভার, ছয় রাউন্ড তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে সিপিএসসি কোম্পানি, এসআরবি-২।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানার পাবনা হাউজ গলি ও মুল্লুক চান সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সিপিএসসি কোম্পানি, এসআরবি-২-এর কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম পিপিএমের নেতৃত্বে মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে জনৈক মোজাম্মেল হকের বসতবাড়ির সামনে অভিযান চালানো হয়। এ সময় মো. হাবিবুল ইসলাম রানা (৩২) নামের একজনকে একটি বিদেশি রিভলভার ও ছয় রাউন্ড তাজা গুলিসহ আটক করা হয়। একই অভিযানে অপর তিনজনের কাছ থেকে ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বরিশালের গৌরনদী থানার গোরাঙ্গাল এলাকার মো. রতন শরীফের ছেলে মো. হাবিবুল ইসলাম রানা (৩২), একই জেলার কাঞ্চন কাজীর ছেলে মো. নাইম কাজি (৩২), ঝালকাঠির কাঠালিয়া থানার পশ্চিম চেচরি এলাকার মো. ইদ্রিস আলীর ছেলে মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০) এবং ঢাকার নবাবগঞ্জ থানার উলাইল এলাকার নুর জামাল খানের ছেলে মো. তানজীন খান জিসান (৩২)। তাঁরা সবাই রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় বসবাস করতেন।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাবিবুল ইসলাম রানার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ছয় রাউন্ড তাজা গুলি, নাইম কাজির কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন, সাইদুল ইসলাম রাব্বির কাছ থেকে ২ হাজার ৭৫ পুরিয়া হেরোইন, যার ওজন ২৮০ গ্রাম এবং তানজীন খান জিসানের কাছ থেকে ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হাবিবুল ইসলাম রানা ও নাইম কাজির বিরুদ্ধে আগে থেকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। রানার বিরুদ্ধে ২০২৬ সালের ১২ এপ্রিল মোহাম্মদপুর থানায় এবং নাইম কাজির বিরুদ্ধে ২০২৩ সালের ২২ আগস্ট কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছিল।

উদ্ধার করা আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরের পাকা রাস্তার বেহাল দশা, দুর্ভোগে দুই উপজেলার মানুষ দ্রুত সংস্কারের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরের পাকা রাস্তার বেহাল দশা, দুর্ভোগে দুই উপজেলার মানুষ দ্রুত সংস্কারের দাবি

 

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী নলুয়ার হাওরের মধ্য দিয়ে যাওয়া পাকা রাস্তাটির বেহাল অবস্থা। দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ ও কৃষকদের।

রাস্তার খারাপ অবস্থার কারণে কৃষকদের উৎপাদিত ফসল ও কৃষি সরঞ্জাম গাড়ি দিয়ে পরিবহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। দিরাই উপজেলা থেকে জগন্নাথপুর উপজেলায় যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এই রাস্তাটি প্রতিদিন অসংখ্য মানুষ ব্যবহার করেন। কিন্তু রাস্তার বিভিন্ন স্থানে ভাঙন ও খানাখন্দের কারণে চলাচলে সৃষ্টি হচ্ছে নানা সমস্যা।

নলুয়ার হাওর শুধু কৃষির জন্যই নয়, মৎস্যসম্পদের জন্যও গুরুত্বপূর্ণ। বর্ষা মৌসুমে জেলেরা হাওরে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। হেমন্ত মৌসুমে হাওরের বিভিন্ন স্থানে থাকা ডুবা থেকেও মাছ আহরণ করা হয়। এসব জলাশয় ও হাওরের মৎস্যসম্পদের সঙ্গে জড়িয়ে রয়েছে স্থানীয় মানুষের জীবিকা এবং অর্থনৈতিক স্বার্থ।

অথচ এত গুরুত্বপূর্ণ একটি হাওরের মধ্য দিয়ে যাওয়া রাস্তার এমন বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে মানুষের দুর্ভ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ

যশোর, ২২ নভেম্বর, ২০২৬ : জেলা স্বেচ্ছাসেবক দল যশোরে বিক্ষোভ মিছিল আয়োজন করেছে, যা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, যিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকও।

আজ বিকেলে শহরের মণিহার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশ শেষে বক্তারা অভিযোগ করেন, "ফ্যাসিস্ট শেখ হাসিনার গুণ্ডা বাহিনী গোপালগঞ্জে সাধারণ মানুষের বাড়িঘর ও থানায় লুটপাট করেছে, তিনজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ করেছে।" বক্তারা আরও বলেন, "এভাবে মানুষের বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগ করে কিংবা ককটেল ফাটিয়ে বর্তমান গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো যাবে না।"

তারা উল্লেখ করেন, বিগত ১৭ বছর ধরে যশোরসহ সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ত্রাস ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

বক্তারা অবিলম্বে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আটক করার জোর দাবি জানান। এসময় তারা পাড়া-মহল্লায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%