প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে টানা অসন্তোষের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। কর্তৃপক্ষ বেশিরভাগ গার্মেন্টস কারখানা খুলে দিয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল থেকে বাইপাইল, জামগড়া, জিরাবো, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, কাঠগড়া ও হেমায়েতপুর এলাকায় শ্রমিকরা দলবেঁধে কারখানায় যোগদান শুরু করেন। তারা নির্ধারিত সময়ের আগেই কারখানার গেটে ভিড় করেন।
গত কয়েকদিন ধরে শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ থাকা অনেক কারখানার সামনে থেকে বন্ধের নোটিশ সরিয়ে নেওয়া হয়েছে। মূল ফটক খুলে দেওয়া হয়েছে। সকালের শিফটে কারখানাগুলো আবার মেশিনের শব্দে মুখর হয়ে উঠেছে।
শ্রমিকদের বক্তব্য, তারা কাজ করতে চান। তারা দাবি আদায়ের আলোচনা চালিয়ে যেতে চান, তবে কারখানা বন্ধ থাকুক এটা তারা চান না।
শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ, এস আর বি ও বিজিবি এখনও সতর্ক অবস্থানে রয়েছে। তবে আজ কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকালে আশুলিয়ার বেশ কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়ে কর্মবিরতি পালন করলে, কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন