প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তথ্য প্রযুক্তির এই যুগে ইন্টারনেট আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ইন্টারনেটের মাধ্যমে মুহূর্তের মধ্যে সারা বিশ্বের খবর আদান-প্রদান করা সম্ভব। এর ফলে ভালো এবং কল্যাণকর বিষয়গুলো সহজেই ছড়িয়ে দেয়া যায়। তবে, এর মাধ্যমে অন্যায় ও পাপাচারের বিষয়গুলোও ছড়িয়ে পড়তে পারে।
ইসলামের দৃষ্টিকোণ থেকে, যেসব ব্যবসায় হালাল ও হারামের সম্ভাবনা বিদ্যমান, সেগুলোর মূলনীতি হলো- যে বস্তু দ্বারা হারাম ও হালাল উভয় কাজ করা সম্ভব, তা বিক্রি বা প্রদান করা জায়েজ। এই দৃষ্টিকোণ থেকে দেখা গেলে, ইন্টারনেটের মাধ্যমে ভালো এবং মন্দ উভয় কাজ করা সম্ভব। তাই, ইন্টারনেটের ব্যবসা জায়েজ বলে বিবেচিত হয়।
যদি ক্রেতা গোনাহের কাজ করে, তবে সেই গোনাহের জন্য দায়ী হবে গোনাহকারী ব্যক্তি। তবে, যদি নিশ্চিতভাবে জানা যায় যে, ক্রেতা শুধুমাত্র গোনাহের কাজ করবে, তাহলে তার কাছে বিক্রয় করা জায়েজ হবে না।
পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন,
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
সৎকর্ম ও খোদাভীতিতে একে অপরের সাহায্য করো। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অপরের সহায়তা করো না। আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা। (সুরা মায়িদা, আয়াত: ০২)
ফতোয়ার কিতাবে উল্লেখ রয়েছে, যা কিছু উপকারী তা জায়েজ, তাই তা বিক্রি করা জায়েজ, কারণ প্রত্যেক বস্তু মানুষের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে। মহান আল্লাহ বলেন, ‘তিনিই জমিনে যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন।’ (আল-ফিকহুল ইসলামি ওয়া আদিল্লাতুহু: ৪/২১৭)
তবে মনে রাখতে হবে, যে বস্তুর মাধ্যমে অধিকাংশ কাজ হারাম হয়, তার ব্যবসা, বিক্রয় বা দান করা জায়েজ নয়। (ফতোয়ায়ে হিন্দিয়া: ৩/১১৬)
যেসব মাসয়ালায় হালাল-হারাম দুই দিকের সম্ভাবনা থাকে, সেখানে তাকওয়া হলো, যথাসম্ভব নিজেকে বিরত রাখার চেষ্টা করা। কারণ, কারও পক্ষে সবার সম্পর্কে জানা সম্ভব নয়- সে কোন কাজে ব্যবহার করবে? নিরাপদ হচ্ছে এমন ব্যবসা থেকে নিজেকে বিরত রাখা। অন্যদিকে, ভিন্ন দৃষ্টিকোণ থেকে ইন্টারনেটের ব্যবসা জায়েজ, কারণ এটি একটি সেবা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন