০৭:৪৫ পি.এম
শারদীয় দুর্গাপূজা উদযাপন সংক্রান্ত সরকারের স্পষ্ট সাফল্যকে অস্বীকার করার জন্য এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মন্তব্যকে সংকীর্ণ ও হীন মানসিকতার প্রকাশ হিসেবে উল্লেখ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
শনিবার (২৪ অক্টোবর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে মন্তব্য করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের ফলে সারা দেশে অভূতপূর্ব নিরাপত্তা ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে। এই সাফল্য দেশ ও বিদেশে সকলের কাছে পরিচিত এবং প্রশংসিত।
আরও পড়ুন: ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল, সদস্যসচিব জাহাঙ্গীর মনোনীত
অথচ অত্যন্ত দুঃখের বিষয়, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, ‘দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালিত হওয়াতে সরকারের বিন্দুমাত্র ক্রেডিট নেই’। একটি দায়িত্বশীল রাজনৈতিক অবস্থান থেকে সরকারের স্পষ্ট সাফল্যকে এভাবে অস্বীকার করা সংকীর্ণ ও হীন মানসিকতারই প্রকাশ, যোগ করেন নাছির।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের মানুষ যখন একটি নতুন ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির প্রত্যাশা করছে, যেখানে বিএনপি সরকার বিরোধীদলের প্রতিটি যৌক্তিক মতামতের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে; সেখানে বিরোধী রাজনীতির এমন সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ও দায়িত্বহীন মন্তব্য জনআকাঙ্ক্ষা ও রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থি।
নাছির বলেন, সরকারের সাফল্যকে স্বীকৃতি দেওয়া এবং ভুলত্রুটি নিয়ে যৌক্তিক সমালোচনা করাই হলো আধুনিক ও গঠনমূলক রাজনীতির সৌন্দর্য। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে কেবল সরকারি দলের রাজনীতিতে নয়, বিরোধী দলের রাজনীতিতেও ইতিবাচক পরিবর্তনের হাওয়া বইবে, এমনটাই সবার প্রত্যাশা।
একইসঙ্গে, কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা করার পুরোনো ধারা থেকে বেরিয়ে এসে বিরোধীদলকে অন্ধ বিরোধিতার সংকীর্ণ রাজনীতি পরিহার করে নতুন বাংলাদেশ গড়ার এই যাত্রায় আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান নাছির উদ্দীন।
আরও পড়ুন: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও উৎপাদন বাড়ানো গেলে সমস্যা সমাধান সম্ভব: জামায়াত আমির
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন