ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে আলোচনা সভা ও দোয়া


জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে আলোচনা সভা ও দোয়া

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ কর্মসূচিটি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

আজহারুল ইসলাম মান্নান তার বক্তৃতায় প্রধান অতিথি হিসেবে বলেন, নির্বাচনের আগে তিনি সিদ্ধিরগঞ্জে হাসপাতাল, খেলাধুলার মাঠ, ঈদগাহ এবং কবরস্থানসহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের কথা বলেছেন, এবং তিনি কাজগুলো চলমান রয়েছে। তিনি উল্লেখ করেন, দেশের অর্থনৈতিক বাস্তবতার কারণে কিছুটা সময় লাগলেও দ্রুত এসব কাজ সম্পন্ন হওয়ার আশাবাদ প্রকাশ করেন।

আরও পড়ুন: প্রদীপের আলোয় আলোকিত এশিয়ার অন্যতম বৃহৎ বরিশালের কাউনিয়া মহাশ্মশান

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় সিদ্ধিরগঞ্জে ১০ হাজার এবং সোনারগাঁওয়ে ৩০ হাজার গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, ডিএনডি খালের দুই পাশে প্রায় এক লাখ গাছের চারা বিতরণের পরিকল্পনাও জানিয়েছেন তিনি। এ কাজে স্থানীয় নেতাকর্মী ও শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বানও জানান তিনি।

মাদকবিরোধী অবস্থানের বিষয়ে মান্নান বলেন, মাদক নির্মূলে সামাজিক সচেতনতা এবং পারিবারিক নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নেতাকর্মীদের মাদকবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক অকিল উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান

অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থলে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীর বাগমারায় পুকুরে বিষ প্রয়োগ করে ৪ লাখ টাকার মাছ নিধন: থানায় অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


রাজশাহীর বাগমারায় পুকুরে বিষ প্রয়োগ করে ৪ লাখ টাকার মাছ নিধন: থানায় অভিযোগ

রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের মাধাইমুড়ি গ্রামে একটি মাছের পুকুরে বিষ প্রয়োগ করার মাধ্যমে প্রায় ৪ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উত্থাপিত হয়েছে। এই ঘটনায় বাগমারা থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মাছচাষি রেজাউল করিম।

লিখিত অভিযোগের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে, উপজেলার ঝিকড়া মৌজার জেল নং-২২৮ এর ৭০ শতক আয়তনের একটি পুকুরে তিনি এবং তার অংশীদাররা প্রায় ১০ মাস ধরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। তবে পুকুরটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর কারণে মাধাইমুড়ি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আঃ আজিজ (৬০), মৃত আবুল হাসিমের ছেলে বাবুল (৫৫) এবং মৃত জব্বারের ছেলে কামরুজ্জামান (৫৫)-এর বিরুদ্ধে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে যে, গত ১৯ জুন রাতে স্থানীয়ভাবে একটি মীমাংসা বৈঠকে অভিযুক্তদের সঙ্গে সমঝোতা করা হয় ও নগদ ৭৭ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়। কিন্তু পর দিন ২০ জুন রাত আনুমানিক ৩টার দিকে অভিযুক্তরা পুকুরে বিষ প্রয়োগ করেছে, এই অভিযোগ করেছেন রেজাউল করিম।

তিনি আরও জানান, স্থানীয় বাসিন্দা সফর আলী ও ইব্রাহিম যখন ঘটনাস্থলে অভিযুক্তদের দেখতে পান, তখন তারা চিৎকার করতে থাকেন। এতে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান এবং দেখেন পুকুরের মাছ মরে ভেসে উঠছে। এতে রুই, কাতল, জাপানি, মৃগেল ও আইড়সহ বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়। তার দাবি মতে, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ লাখ টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরাগচিকে ইউরোপ ভ্রমণে সর্তকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


আরাগচিকে ইউরোপ ভ্রমণে সর্তকর্তা

চলমান উত্তেজনার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে দেখা করতে ইউরোপে ভ্রমণ না করার জন্য সতর্ক করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, লেবাননে ইসরায়েলি হামলায় দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক লঙ্ঘিত হয়েছে।

এ কারণে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া একটি বড় ভুল হবে এবং এটি যুক্তরাষ্ট্রকে সমঝোতা স্মারকটি লঙ্ঘনের পথে উসকে দিচ্ছে। স্থানীয় সময় (১৯ জুন) শুক্রবার আরাগচি ‘লেবাননসহ সকল রণাঙ্গনে যুদ্ধের অবসান ঘটানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দায়িত্বের’ ওপর জোর দিয়েছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইরানের কর্মকর্তাদের শুধু পরবর্তী সমস্ত আলোচনা স্থগিত করলেই চলবে না, বরং দ্রুত হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া উচিত বলেও ইঙ্গিত করা হয়েছে।

সিএনএন জানিয়েছে, চুক্তিটি ব্যাপকভাবে তেহরানের অনুকূলে মনে হলেও ইরানের কট্টরপন্থীরা এর বিরোধিতা করেছে। একজন সতর্ক করে বলেছেন, এটি দেশটিকে ‘যুক্তরাষ্ট্রের উপনিবেশে’ পরিণত করেছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা খামেনি বৃহস্পতিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, চুক্তিটি নিয়ে ভিন্নমত থাকা সত্ত্বেও তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে অনুমোদন দেন। খামেনির বরাত দিয়ে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ইরান এখন চুক্তিতে উল্লিখিত শর্তগুলো পূরণের জন্য অপেক্ষা করবে।

মার্কিন দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনায় যোগ দিতে চলতি সপ্তাহে সুইজারল্যান্ডে যাচ্ছেন বলে আশা করা হচ্ছে।

এদিকে কাতারভিত্তিক সংবাদমমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্বিজারল্যান্ডের বার্গেনস্টকে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা অব্যাহত রয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রাণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের বিষয়ে আলোচনা সহজতর করতে ‘বিচক্ষণ ও নির্ভরযোগ্য পরিবেশ’ প্রদান করবে।

মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, গোপনীয়তার কারণে অংশগ্রহণকারী বা আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না।

সূত্র: সিএনএন, আলজাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরভদ্রাসনে সাপের কামড়ে ছটফট করছিল আব্দুল্লাহ, ফকিরের আশ্বাসেই হারিয়ে গেল প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


চরভদ্রাসনে সাপের কামড়ে ছটফট করছিল আব্দুল্লাহ, ফকিরের আশ্বাসেই হারিয়ে গেল প্রাণ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে সেক আব্দুল্লাহ (৫) নামে একটি শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শনিবার (২০ জুন) দুপুর ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। নিহত আব্দুল্লাহ গাজিরটেক ইউনিয়নের চর অমরাপুর গ্রামের সেক শাহেদের পুত্র। সে দুই বোন ও এক ভাইয়ের মধ্যে ছিল পরিবারের সবার ছোট এবং অত্যন্ত আদরের সন্তান।

পরিবারের সূত্রে জানা যায়, শনিবার বিকেলে আব্দুল্লাহ বাড়ির পেছনে খেলাধুলা করছিল। সে সময় একটি কংক্রিটের স্ল্যাবের নিচে থাকা বিষাক্ত সাপটি তার পায়ে কামড় দেয়। কামড় খাওয়ার পর শিশুটি বাড়িতে এসে মাকে জানায়, তাকে ‘ব্যাঙে কামড় দিয়েছে’। প্রথমে বিষয়টিকে গুরুত্ব সহকারে না নিয়ে পরিবারের সদস্যরা স্থানীয় এক ব্যক্তির কাছে নিয়ে যান, যিনি নিজেকে ঝাড়ফুঁক ও চিকিৎসাজ্ঞানসম্পন্ন বলে পরিচিত করেন। শিশুটির চাচি আখি আক্তার জানান, স্থানীয় শহীদ ফকির নামে এক ব্যক্তির কাছে নিয়ে যাওয়ার পর তিনি কিছু পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বলেন, এটি সাপের কামড় নয়। তার কথায় আশ্বস্ত হয়ে কিছু সময় সেখানে কাটিয়ে দেওয়া হয়।

কিন্তু অল্প সময়ের মধ্যেই আব্দুল্লাহর শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটতে শুরু করে। এরপর পরিবারের সদস্যরা তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালালেও হাসপাতালে শিশুটির মৃত্যু ঘটে। গাজিরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রথমে শিশুটিকে স্থানীয় এক ফকিরের কাছে নেওয়া হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।” আব্দুল্লাহর অকাল মৃত্যুতে পুরো পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো চর অমরাপুর গ্রাম। প্রতিবেশীরাও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের দাদির ইন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের দাদির ইন্তেকাল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দাদি জোবেদা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত গভীর রাতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিজ গ্রাম আউলিয়াপুরে, তার নিজ বাড়িতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে জোবেদা খাতুনের বয়স ছিল ৭৫ বছর।

পারিবারিক সূত্র জানাচ্ছে, তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। জোবেদা খাতুন ছিলেন আউলিয়াপুর গ্রামের বাসিন্দা এবং মরহুম দানেশ আলী তালুকদারের স্ত্রী।

শনিবার বাদ জোহর আউলিয়াপুর গ্রামের একটি মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয় সূত্র জানায়, দাদির অসুস্থতার খবর পেয়ে শুক্রবার বিকেলে জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ তার গ্রামের বাড়িতে আসেন। দাদির মৃত্যুর সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন।

দাদির মৃত্যুতে মিরাজ ও তার পরিবারের সদস্যরা শোকাহত হয়ে পড়েছেন। পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বর্তমানে মেহেদী হাসান মিরাজ তার গ্রামের বাড়িতেই অবস্থান করছেন। দাদির জন্য দোয়া-মোনাজাত শেষে তিনি ঢাকায় ফিরবেন, এমনটাই জানিয়েছেন পারিবারিক সূত্র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%