০৪:৩৬ এম
‘ভূত বাংলা’ ছবি মুক্তি পেয়েছে কিছু দিন আগেই। মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সেই ছবি। আর এখন অক্ষয় কুমার প্রস্তুতি নিচ্ছেন আসন্ন ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর। কিন্তু এর পরেই কি থামবেন অক্ষয়? অভিনয় থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন বলিউডের খিলাড়ি কুমার?
তিন দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রজগতে কাজ করছেন অক্ষয়। তাঁর ঝুলিতে রয়েছে ১৫০টিরও বেশি ছবি। তবে কি এ বার অবসরের কথা ভাবছেন অক্ষয়? এমন খবর বেশ কিছু দিন ধরেই ঘুরছে। কিন্তু সত্যিই কি তাই? অক্ষয় এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, এখনই অবসরের কথা ভাবছেন না। বলা ভাল, হয়তো কখনওই অবসর নেওয়ার কোনও পরিকল্পনা নেই তাঁর। সম্প্রতি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর ঝলক মুক্তি অনুষ্ঠানে অবসর নিয়ে প্রশ্নের জবাব দেন বলি তারকা। সেখানেই তিনি স্পষ্ট জানিয়ে দেন, কাজ ছেড়ে দেওয়ার কোনও পরিকল্পনা তাঁর নেই।
আরও পড়ুন: ফিলিস্তিনি সাংবাদিক আবেদ আবু শেহাদেহ: ‘ভয় পাওয়া চলবে না, আমরা সঠিক পথেই আছি’
তবে অক্ষয় স্বীকার করেছেন, মাঝে মাঝে অবসরের কথা তাঁর মাথায় আসে ঠিকই। কিন্তু সেই ভাবনা খুব অল্প সময়ের জন্যই মাথায় থাকে। অক্ষয় বলেন, “ভোর চারটেয় যখন ঘুম থেকে উঠি, তখন মাঝে মধ্যে এই চিন্তা মাথায় আসে। কিন্তু পাঁচ সেকেন্ডের মধ্যেই মনে পড়ে যায় যে, শুটিংয়ে যেতে হবে। তার পর মনে হয়, ৩০০ জন মানুষ আমার জন্য অপেক্ষা করছেন, আমাকে সেটে পৌঁছোতে হবে। তাই চিন্তাটা মাত্র পাঁচ সেকেন্ড থাকে। তার পর ভাবি, কাল অবসর নেব। পরদিন আবার ভোর চারটেয় উঠে একই ঘটনা ঘটে। এ ভাবেই ৩৬ বছর কেটে গিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন