প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছেন যে, দেশের মন্ত্রী ও আমলারা সাধারণ জনগণের জন্য যে শিক্ষাব্যবস্থা তৈরি করেন, সেই সেবা তারা নিজেরা গ্রহণ করেন না এবং নিজেদের সন্তানদেরও এই শিক্ষাব্যবস্থায় পড়াতে চান না।
তিনি বুধবার অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরাম আয়োজিত একটি আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় এই মন্তব্য করেন।
আলোচনা সভায় দেশের শিক্ষাব্যবস্থার দ্বিমুখী চিত্র ও শিক্ষকদের জীবনমানের করুণ দশা তুলে ধরেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, "আমাদের দেশের মন্ত্রীরা, আমাদের দেশের আমলারা শিক্ষা সেবা জনগণের জন্য তৈরি করেন, শিক্ষকদের জন্য তৈরি করেন—যেই শিক্ষা সেবাটা তারা নিজেরা নেন না।" তিনি আরও বলেন, "তারা নিজেরাই আতঙ্কে থাকেন, তারা নিজেরা এটা নিতে ভয়ের মধ্যে থাকেন।" তার মতে, "শিক্ষা সেবাটা যদি ভালোই হতো, তাহলে আগে তারা তাদের নিজের সন্তানদেরকে এটা ব্যবহার করতে দিতেন।"
শিক্ষকদের আর্থিক ও সামাজিক অবস্থার প্রসঙ্গ টেনে তিনি বলেন, "শিক্ষকরা নিজেরা তৃতীয় শ্রেণির জীবন নির্বাহ করে শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের প্রথম শ্রেণির জীবনের স্বপ্ন দেখান।"
নীতিনির্ধারকদের সমালোচনা করে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ আরও বলেন, "আপনি মানুষকে একটা তাবিজ দেন, একটা ওষুধ দেন, কিন্তু এই ওষুধটা আপনি নিজেই ব্যবহার করেন না—এটার ওপর আপনার নিজেরই ঈমান নেই।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন