ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

টানা দুই দফায় স্বর্ণের দাম বাড়ল, ভরিতে ৬ হাজার টাকার বেশি


টানা দুই দফায় স্বর্ণের দাম বাড়ল, ভরিতে ৬ হাজার টাকার বেশি

দেশের বাজারে সবশেষ ৫ দফা দাম সমন্বয়ে ৪ বারই বেড়েছে স্বর্ণের দাম। এর মধ্যে সবশেষ টানা ২ দফায় বেড়েছে মোট ৬ হাজার ৭ টাকা।

সবশেষ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তি দিয়ে টানা ২য় দফা স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ বিমান মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ শেষ

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকায় বেচাকেনা হচ্ছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

এর আগে, সবশেষ গত ১৫ আগস্ট সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

আরও পড়ুন: চট্টগ্রামে সরকারি অফিসের সামনে ৩ পেট্রোলবোমা নিক্ষেপ, আতঙ্ক ছড়িয়েছে

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১০৫ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৫৩ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৫১ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

স্বর্ণের দাম বাড়ানোর সঙ্গে দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও। ভরিতে ২৩৩ টাকা বেড়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৩০৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩২৪ টাকায় বেচাকেনা হচ্ছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৬৩ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ৩৩ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ৩০ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

আরও পড়ুন: ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে আইজেনকোটকে সমর্থন জানাল আরব জোট, কোণঠাসা নেতানিয়াহু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুপার বাজারে টানা ঊর্ধ্বগতি, ৩ দফায় বাড়ল কত?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৯ এম


রুপার বাজারে টানা ঊর্ধ্বগতি, ৩ দফায় বাড়ল কত?

দেশের বাজারে সাম্প্রতিক সময়ের ৫ দফা সমন্বয়ের মধ্যে ৪ বারই বেড়েছে রুপার দাম। এর মধ্যে সবশেষ টানা ৩ দফায় মোট ৭০০ টাকা বাড়ানো হয়েছে।

গত বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) একটি বিজ্ঞপ্তির মাধ্যমে টানা ৩য় দফা রুপার দাম বৃদ্ধির ঘোষণা দেয়। এই দফায় সংগঠনটি ভরিতে ২৩৩ টাকা বাড়িয়েছে। আজ সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে তেজাবি রুপার (পিওর সিলভার) মূল্য বৃদ্ধি পেয়েছে। এ কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম হবে ৫ হাজার ৩০৭ টাকা। অন্যদিকে, ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতি অনুযায়ী প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানায়, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কার এবং রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া, সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ এবং পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

এর আগে, গত ১১ আগস্ট রুপার দাম সমন্বয় করা হয়েছিল। সেই সময় ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৫ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকে।

এভাবে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৬৩ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। এখানে ৩৩ দফা দাম বৃদ্ধি পেয়েছে; এবং ৩০ দফা কমানো হয়েছে। ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে দাম বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

এদিকে, ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছে বাজুস ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এভাবে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১০৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ৫৩ দফা দাম বাড়ানো হয়েছে, ৫১ দফা কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; এখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্দ্বীপের পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ১০ শয্যা হাসপাতাল দ্রুত সচলের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ(চট্টগ্রাম)প্রতিনিধি

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

১১:২১ এম


সন্দ্বীপের পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ১০ শয্যা হাসপাতাল দ্রুত সচলের দাবি

চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত ১০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। প্রায় ১৫–১৬ হাজার মানুষের চিকিৎসাসেবার জন্য গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত চিকিৎসক ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয়দের অভিযোগ, হাসপাতালে নিয়মিত চিকিৎসক না থাকায় সাধারণ রোগীদের কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি হাসপাতালের ওয়াশরুমসহ বিভিন্ন অবকাঠামোর অবস্থাও সন্তোষজনক নয়। ফলে গুরুত্বপূর্ণ এই চিকিৎসাকেন্দ্রটি থাকলেও এর পূর্ণাঙ্গ সুফল পাচ্ছেন না এলাকার মানুষ।

এ অবস্থায় হাসপাতালটির সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

তাদের দাবি, দ্রুত চিকিৎসক নিয়োগ, প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত সমস্যাগুলো সমাধানের মাধ্যমে ১০ শয্যার হাসপাতালটিকে পুনরায় কার্যকর ও জনবান্ধব চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিলে হাসপাতালটি আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসবে এবং ৩ নম্বর ওয়ার্ডসহ আশপাশের প্রায় ১৫–১৬ হাজার মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপন আস্তানায় অভিযান চালিয়ে ‘চুয়া সেলিম’ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

১১:২৩ এম


গোপন আস্তানায় অভিযান চালিয়ে ‘চুয়া সেলিম’ গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিমকে গোপন আস্তানা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (১৯ আগস্ট) ভোর রাতে, র‍্যাব-২ এর সিপিএসসির কোম্পানির কমান্ডার হাসান মুহতারিমের নেতৃত্বে এ অভিযান চালিয়ে চুয়া সেলিমকে গ্রেপ্তার করা হয়।

এখন জানা যাচ্ছে যে, জেনেভা ক্যাম্প থেকে সহজে আসামি ধরা যায় না এবং সেগুলোকে বের করে নিয়ে আসা সম্ভব হয় না। জেনেভা ক্যাম্পে শীর্ষ কয়েকজন মাদক কারবারির মধ্যে চুয়া সেলিম অন্যতম। তার বিরুদ্ধে মোহাম্মদপুরে হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

সম্প্রতি সিপিএসসি কোম্পানি কমান্ডার হাসান মুহতারিমের নেতৃত্বে অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী, বিভিন্ন নামধারী কিশোর গ্যাং লিডার ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হচ্ছে। মোহাম্মদপুর ও আদাবরের এসব অপরাধীদের আইনের আওতায় এনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ সদস্যদের জন্য ইসির ৯ নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

১১:২৫ এম


রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ সদস্যদের জন্য ইসির ৯ নির্দেশনা

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে এই ভোটগ্রহণের কার্যক্রম চলবে। এই নির্বাচনের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন ৩৫ বছরের বেশি সময় পর ভোটের মাধ্যমে।

আজকের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) ড. অলি আহমদ, বীর বিক্রম। নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করার উদ্দেশ্যে সংসদ সদস্যদের ভোট প্রদানের জন্য নির্বাচন কমিশন (ইসি) ৯ দফা নির্দেশনা প্রদান করেছে।

এগুলো হল—

১. সংসদ কক্ষে প্রবেশ

২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে সংসদ কক্ষে প্রবেশ করে ব্যালট সংগ্রহ করে ভোট দিতে হবে। এই সময়ের মধ্যে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলমান থাকবে।

২. আইডি কার্ড সঙ্গে রাখতে হবে

সংসদ কক্ষে প্রবেশের সময় সংসদ সচিবালয় থেকে সরবরাহ করা আইডি কার্ড নিত্য সঙ্গে রাখতে হবে।

৩. ব্যালট সংগ্রহ

নিজ আসনে বসার পর সহায়তাকারী কর্মকর্তার কাছ থেকে নিজের নাম ও বিভক্তি নম্বর মুদ্রিত ব্যালট পেপার গ্রহণ করতে হবে। ব্যালটের কাউন্টার ফয়েল বা চেকমুড়িতে নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে তা সহায়তাকারী কর্মকর্তার কাছে ফেরত প্রদান করতে হবে।

৪. পছন্দের প্রার্থীকে ভোট

ব্যালটের নির্ধারিত অংশে পছন্দের প্রার্থীর নামের বিপরীতে নির্দিষ্ট ফাঁকা স্থানে নিজের পূর্ণ নাম লিখে ভোট প্রদান করতে হবে।

৫. ব্যালট বাক্সে জমা

ভোট প্রদান শেষ হলে ব্যালট পেপার সংসদ কক্ষে নির্ধারিত ব্যালট বাক্সে জমা দিতে হবে।

৬. ব্যালট নষ্ট হলে

যদি কোনো কারণে ব্যালট পেপার নষ্ট হয়ে যায়, তবে তা ব্যালট বাক্সে রাখার আগে নির্বাচনকর্তার কাছে উপস্থাপন করতে হবে। নির্বাচনকর্তা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

৭. নির্বাচনী প্রচার নিষিদ্ধ

ভোট গ্রহণের সময় সংসদ সদস্যদের বৈঠকে কোনো ধরনের নির্বাচনী প্রচার, বক্তব্য বা ভাষণ প্রদান করা যাবে না।

৮. সমস্যায় চিফ হুইপের শরণাপন্ন

ভোট দেওয়ার সময় কোনো স্বরণীয় সমস্যা তৈরি হলে চিফ হুইপ ও বিরোধীদলের চিফ হুইপের শরণাপন্ন হতে হবে।

৯. পূর্ণ নাম লিখতে হবে

ব্যালট পেপারে যেখানে ভোটারের পূর্ণ স্বাক্ষরের কথা বলা রয়েছে, সেখানে অবশ্যই পূর্ণ নাম লিখতে হবে।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর সাথে সাথেই গণনা শুরু হবে। গণনায় দেখবেন কতজন ভোট দিয়েছেন, কতগুলি ব্যালট বৈধ ও বাতিল হয়েছে এবং কতগুলি ব্যালট অব্যবহৃত রয়েছে—এসব বিষয় হিসাব করা হবে। এর পর প্রার্থীদের প্রাপ্ত বৈধ ভোটগুলো গণনা করা হবে। যিনি সর্বাধিক বৈধ ভোট পাবেন, তাকেই বিজয়ী ঘোষণা করবেন নির্বাচনকর্তা। পরবর্তীকালে নির্বাচন কমিশন ফলাফলের গেজেট প্রকাশ করবে।

এর আগে, ২৪ জুলাই অসুস্থতার কারণে পদত্যাগ করেন ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের তফশিল ঘোষণা করে ইসি। এরপর ১৩ আগস্ট বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্য মনোনীত অলি আহমদ রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে নিজেদের মনোনয়নপত্র দাখিল করেন। ১৬ আগস্ট যাচাই-বাছাইয়ে উভয় প্রার্থীর মনোনয়ন বৈধ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%