ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

পেনাল্টি মিসের পর হ্যারিংটনকে বার্তা দিলেন ইব্রাহিমোভিচ


পেনাল্টি মিসের পর হ্যারিংটনকে বার্তা দিলেন ইব্রাহিমোভিচ

বিশ্বকাপের রাউন্ড-৩২-এ পেনাল্টি শুটআউটে মিসরের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। এই পেনাল্টি মিস করার ফলে অস্ট্রেলিয়ান তরুণ খেলোয়াড় লুকাস হ্যারিংটন নিজের উপর চাপ অনুভব করছেন। অস্ট্রেলিয়ার যুব খেলোয়াড়টির পাশে দাঁড়িয়েছেন সুইডেনের তারকা ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ, যিনি উৎসাহমূলক বার্তা পাঠিয়েছেন।

সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার হয়ে চতুর্থ শট নিতে আসেন ১৮ বছর বয়সী এই সেন্টার ব্যাক। শটটি ক্রসবারে লেগে গোল মিস হয়ে যায় এবং এর ফলে মিসরের ফুটবলার হোসাম আবদেলমাগুইদের জন্য জয় নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হয়।

অবশ্য, এই সুযোগটি যথাযথভাবে কাজে লাগান হোসাম। এরপর হ্যারিংটনের পর সাউটারও স্পট-কিক মিস করেন।

আরও পড়ুন: জাতীয় ক্রিকেট লিগে সিলেট-ময়মনসিংহের ব্যাটারদের রাজত্বের দিন

ম্যাচটি অতিরিক্ত সময়ে ১-১ গোলে ড্র হওয়ায় অস্ট্রেলিয়া পেনাল্টিতে ৪-২ গোলে পরাজিত হয়। এর ফলে বৈশ্বিক টুর্নামেন্টে তাদের প্রথম নকআউট পর্বের জয়ের অপেক্ষা দীর্ঘায়িত হলো।

ফক্স টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে সুইডেনের তারকা ইব্রাহিমোভিচ বলেছেন, ‘পেনাল্টি অনেকটা লটারির মতো। গোল করলে নায়ক হন, আর গোল করতে না পারলে দুঃখজনকভাবে শূন্য হয়ে যান।’ তিনি হ্যারিংটনের উদ্দেশ্যে বলেন, ‘তোমার বয়স ১৮ বছর, তুমি তরুণ, এইতো তোমার ক্যারিয়ারের শুরু।’

এছাড়া তিনি বলেন, ‘শট নিতে তুমি অনেক সাহস দেখিয়েছ, সবাই এটা করে না। বন্ধু, তুমিই সেরা। তুমি যে কোন বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো।’

ইব্রাহিমোভিচের উৎসাহমূলক বার্তা সম্পর্কে জানতে চাইলে হ্যারিংটন বলেন, ‘সম্ভবত আমিই একমাত্র ব্যক্তি যে নিজেকে দোষারোপ করি এবং নিজের প্রতি কঠোর হই, কিন্তু কিংবদন্তির কাছ থেকে এমন উৎসাহমূলক বার্তা জীবনে নতুন আশা এনেছে।’

আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে গান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিক্ষোভে অচল পাকিস্তান কাশ্মীর, রাজপথে আজাদী ও অধিকারের চূড়ান্ত লড়াই

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


বিক্ষোভে অচল পাকিস্তান কাশ্মীর, রাজপথে আজাদী ও অধিকারের চূড়ান্ত লড়াই

টানা ২৬ দিনেরও বেশি সময় ধরে চলা তীব্র অসহযোগ আন্দোলনের ফলে পাকিস্তান অধ্যুষিত কাশ্মির (আজাদ কাশ্মির) কার্যত অচল হয়ে পড়েছে এবং সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ৩৮ দফা দাবিতে চলমান এই গণআন্দোলন দমাতে পাকিস্তান সরকার কঠোর দমননীতি গ্রহণ করেছে। নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষের ফলে গত জুনের শুরু থেকে এ পর্যন্ত অন্তত ২০ থেকে ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে, যার মধ্যে ৪ জন নিরাপত্তা কর্মীও রয়েছেন। তবে আন্দোলনকারীদের দাবি, মৃতের সংখ্যা ৩২ ছাড়িয়েছে। এই উত্তপ্ত অবস্থার মাঝেই ৩০ জুন আন্দোলনের শীর্ষ নেতা শওকত নওয়াজ মীর-কে গ্রেফতার করেছে পুলিশ।

আন্দোলনের পটভূমি

নিত্যপণ্যের দাম কমানো এবং বিদ্যুৎ বিলে ভর্তুকির দাবিতে ২০২৩ সালের মে মাসে এই আন্দোলনের সূত্রপাত হয়। এই আন্দোলনে বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্ম নিয়ে গঠিত ‘জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি’ (JAAC) নামে একটি অরাজনৈতিক সংগঠন নেতৃত্ব দিচ্ছে। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরেও কাশ্মিরে তীব্র শাটডাউন কর্মসূচির মাধ্যমে অচলাবস্থা তৈরি হয়েছিল। সেসময় সরকারের সাথে একটি চুক্তি হলেও তা বাস্তবায়ন না করার প্রতিবাদ হিসেবে গত ৯ জুন থেকে শুরু হয় আন্দোলনের নতুন ও চূড়ান্ত পর্যায়। এর আগেই, গত ৫ জুন পাকিস্তান সরকার সন্ত্রাসবিরোধী আইনে এই আন্দোলনকারী সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে এবং শীর্ষ ৪ নেতার মাথার দাম ১ কোটি (১০ মিলিয়ন) রুপি ঘোষণা করে।

এবারের আন্দোলনে দল-মত নির্বিশেষে নারী ও স্কুল শিশুসহ সর্বস্তরের লাখো মানুষ রাজপথে নেমে এসেছে। আন্দোলনকারীদের মুখে স্লোগান উঠছে—‘পাকিস্তানি বাহিনী দূর হটো’, ‘আমরা মৌলিক অধিকার চাই’, ‘আমাদের বিদ্যুৎ আমাদের দাও’। অ্যাকশন কমিটির নেতারা ইসলামাবাদের তীব্র বৈষম্যের ইতিহাস তুলে ধরে বাঙালি, বেলুচ ও পশতুদের সাথে পাকিস্তানের আচরণের উদাহরণ দিচ্ছেন। তারা দাবি না মানলে সরকারকে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ছাত্র-জনতার গণআন্দোলনের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে রাজধানী মুজাফফরাবাদের নিয়ন্ত্রণ নেওয়ার হুশিয়ারি দিয়েছেন।

সংকটের কেন্দ্রে বিদ্যুৎ ও সংরক্ষিত আসন

বিক্ষোভকারীদের প্রধান ক্ষোভ হলো—কাশ্মিরে উৎপাদিত সস্তা জলবিদ্যুৎ স্থানীয়দের চড়া দামে কিনতে হচ্ছে, অথচ পাকিস্তানের মূল ভূখণ্ডের মানুষ ও আমলারা বিশেষ সুবিধা পাচ্ছেন। এর পাশাপাশি আগামী ২৭ জুলাই অনুষ্ঠিতব্য কাশ্মির বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। বিধানসভায় কাশ্মিরের বাইরে (পাকিস্তানের বিভিন্ন প্রদেশে) থাকা শরণার্থীদের জন্য ১২টি আসন সংরক্ষিত রয়েছে। আন্দোলনকারীদের দাবি, এই ১২টি আসনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ইসলামাবাদ কাশ্মিরের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখে। তারা এই সংরক্ষিত আসন ব্যবস্থা সম্পূর্ণ বাতিলের দাবিতে অনড়। সম্প্রতি কাশ্মিরের সর্বোচ্চ আদালত এই আসন বাতিলের জন্য সাংবিধানিক সংশোধনীর কথা বললে আন্দোলন আরও বেগবান হয়।

তীব্র মানবিক সংকট ও বিচ্ছিন্ন উপত্যকা

অ্যাকশন কমিটির শাটডাউন ও লংমার্চ কর্মসূচির ফলে মুজাফফরাবাদ, রাওয়ালকোট ও মিরপুরসহ প্রধান শহরের সমস্ত দোকানপাট, কাঁচাবাজার এবং পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আন্দোলন রুখতে সরকার ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ায় ব্যাংকিং এবং এটিএম সেবা অচল হয়ে পড়েছে। কারফিউ এবং কঠোর মিডিয়া সেন্সরশিপের ফলে উপত্যকাটি বাইরের বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে খাদ্য, ওষুধ ও জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে, যা এলাকায় বড় ধরণের মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে।

সম্প্রতি এক বিশাল সমাবেশে কাশ্মিরি নেতা সরদার আমান খান স্পষ্ট ভাষায় বলেছেন, "পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মির কখনোই পাকিস্তানের সাংবিধানিক অংশ ছিল না। আমাদের চেয়ে পাকিস্তানেরই এই অঞ্চলের বেশি প্রয়োজন।"

আন্তর্জাতিক মহলের মনোযোগ কাড়তে বর্তমানে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে প্রবাসী কাশ্মিরিরা পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ শুরু করেছেন। সরকারের শীর্ষ নেতা গ্রেফতার এবং অনড় অবস্থানের বিপরীতে কাশ্মিরি জনগণের এই ঐতিহাসিক প্রতিরোধ পাকিস্তানের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকে ক্রমশ আলগা করে দিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি : তৌসিফ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি : তৌসিফ

বিশ্বকাপে কেপ ভার্ডের বিপরীতে আর্জেন্টিনার শ্বাসরুদ্ধকর জয়ের পর অসংখ্য সমর্থক উচ্ছ্বাসে ভেসেছেন। এই আবেগের ঢেউ ক্ষুদ্র পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবকেও স্পর্শ করেছে। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি মজার পোস্ট ইতোমধ্যে ভক্তদের নজর কেড়েছে।

নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় তিনি লিখেছেন, ‘আজকে জানলাম ১৩ মিনিট শ্বাস আটকে রেখেও আমি বেঁচে থাকতে পারি।’

এই সংক্ষিপ্ত মন্তব্যেই ফুটে উঠেছে ম্যাচের উত্তেজনা। শেষ মুহূর্ত পর্যন্ত চলা টানটান লড়াইয়ে অনেক দর্শকের মতো তৌসিফও যে রীতিমতো শ্বাসরুদ্ধকর সময় কাটিয়েছেন, তা তিনি রসিকতার ছলে প্রকাশ করেছেন।

তার পোস্টের পর ভক্তরা মন্তব্যের ঘরে মজার প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। অনেকেই নিজেদের অভিজ্ঞতার সঙ্গে মিল খুঁজে বলেন, আর্জেন্টিনার ম্যাচ দেখতে গিয়ে তাদের অবস্থাও প্রায় একই ছিল।

আবার অনেকেই মেজার ছলে খোঁচা দিয়ে মন্তব্য করেন, শক্তিশালী কেপ ভার্ডের বিপক্ষে বিশ্বচ্যাম্পিয়নদের এই অবস্থা!

উল্লেখ্য, কেপ ভার্ডেকে হারিয়ে বিশ্বকাপের পরবর্তী পর্বে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এই রোমাঞ্চকর জয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের উচ্ছ্বাসের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে অভিনেতা তৌসিফ মাহবুবের এই ব্যতিক্রমী মন্তব্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৯ বছরের মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগ সৎবাবার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়  ৯ বছরের মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগ সৎবাবার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে তার সৎবাবাকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বৃহষ্পতিবার (২ জুলাই) সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাধীন সিদলাই ৫ নং ওয়ার্ডের লাড়ুচৌ গ্রামের জাকিরের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, ভুক্তভোগী শিশুর মা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে জানান যে- তার ৯ বছরের মেয়েকে সৎবাবা ধর্ষণের চেষ্টা করেছে। পরে ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি ব্রাহ্মণপাড়া থানায় জানানো হলে ব্রাহ্মণপাড়া থানার একটি দল স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত মো. জলিলকে (৪৮) গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক ও দারিদ্রমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: এমপি বাবুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


মাদক ও দারিদ্রমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: এমপি বাবুল

শনিবার (৪ জুলাই) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ মিলনায়তনে সেলাই মেশিন, হুইল চেয়ার ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, মাদক ও দারিদ্রমমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার। তিনি আরও বলেন, বেকার হাতকে দক্ষকর্মীর হাতে পরিণত করতে আমরা বিনামূল্যে হতদরিদ্র নারীদের সেলাই মেশিন দেওয়ার কার্যক্রম শুরু করেছি। যাতে তারা শুধু স্বাবলম্বী হবেন না, বরং দেশের অর্থনীতিতে তাদের অবদান থাকবে।

শনিবার (৪ জুলাই) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ মিলনায়তনে সেলাই মেশিন, হুইল চেয়ার ও ক্রীড়া সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এমপি রোকন উদ্দিন বাবুল উল্লেখ করেন, মাদক ছেড়ে যুবকদের খেলার মাঠে নিয়ে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। তিনি বলেন, সুস্থ দেহ এবং সুস্থ মন গঠনে তরুণ যুবকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। যুবকরা খেলাধুলার মাধ্যমে দেশকে এগিয়ে নেবে।

আদিতমারী উপজেলার বার্ষিক উন্নয়ন তহবিল থেকে বিতরণ করা হয়েছে ১৩ জন হতদরিদ্র প্রশিক্ষক বেকার নারীকে সেলাই মেশিন, ১১ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, ৬৭ জন কৃষককে স্প্রে মেশিন, বিভিন্ন প্রতিষ্ঠানে ৫৯টি ফ্যান, বিভিন্ন বিদ্যালয়ের জন্য ড্রাম সেট এবং ক্লাবে ক্রীড়া সামগ্রী।

এসব বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস, উপজেলা প্রকৌশলী একেএম ফজলুল হক, ওসি নাজমুস সাকিব সজীব, কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু বিধান চন্দ্র এবং বিএনপির বিভিন্ন পর্যয়ের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%