ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জাফনা উৎসবে বাংলাদেশের তিন চলচ্চিত্র, জয়া আহসানের ছবিও অন্তর্ভুক্ত


জাফনা উৎসবে বাংলাদেশের তিন চলচ্চিত্র, জয়া আহসানের ছবিও অন্তর্ভুক্ত

শ্রীলঙ্কার দ্বাদশ জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র তিনটি পৃথক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। এই উৎসব আগামী ২ থেকে ৬ ডিসেম্বর শ্রীলঙ্কার জাফনায় অনুষ্ঠিত হবে। প্রথম ছবির নির্মাতাদের বিভাগে (ডেব্যু ফিল্মস) পিপলু আর খান পরিচালিত পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘জয়া আর শারমিন’ প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্য দুটি নির্বাচিত ছবির মধ্যে রয়েছে মাখবুল চৌধুরীর প্রামাণ্যচিত্র ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডো’ এবং মোহাম্মদ ফখরুল আলমের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেমোরিজ অ্যান্ড মিজারিজ’।

উৎসব কর্তৃপক্ষের প্রকাশিত আনুষ্ঠানিক প্রতিযোগিতার তালিকায় এই ছবিগুলোর নাম অন্তর্ভুক্ত হয়েছে। ‘জয়া আর শারমিন’-এর অন্যতম প্রযোজক ও নির্মাতা আবু শাহেদ ইমন নির্বাচনের খবরটি নিশ্চিত করেছেন। উৎসবের প্রথম ছবির নির্মাতাদের বিভাগে বাংলাদেশ থেকে একমাত্র ছবির প্রতিযোগিতা হচ্ছে ‘জয়া আর শারমিন’। এ বিভাগের অন্যান্য ছবির মধ্যে রয়েছে ভারতের ‘গণরাগ’, ‘মিউজিয়াম অব ড্রিমস’ ও ‘ভাসারা: দ্য চোজেন ডে’, ভারত ও সৌদি আরবের যৌথ প্রযোজনার ‘সেলভি’, শ্রীলঙ্কার ‘সিলিলারে’ এবং রাশিয়ার ‘অ্যানাদার ওয়ার্ল্ড’।

করোনা মহামারির লকডাউনের সময় মাত্র ১৫ দিনে অল্পসংখ্যক কলাকুশলী নিয়ে নির্মিত হয় ‘জয়া আর শারমিন’। ছবিটি দুই নারীর গল্প নিয়ে নির্মিত, যেখানে জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান এবং তার গৃহকর্মী শারমিনের ভূমিকায় রয়েছেন মহসিনা আক্তার। লকডাউনে একই বাড়িতে আটকা পড়ার পর তাদের সম্পর্ক ধীরে ধীরে বদলে যেতে থাকে। ছবিতে নিঃসঙ্গতা, শ্রেণিগত দূরত্ব, পারস্পরিক নির্ভরতা এবং না-বলা অনুভূতির নানা দিক তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন: চুম্বনপটু ইমরান হাশমির সম্পদের পরিমাণ ১০৫ কোটি টাকা

২০২৫ সালের ১৬ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর একই বছরের ২৫ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ছবিটির স্ট্রিমিং শুরু হয়। গত সেপ্টেম্বরে কলকাতার পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্র হিসেবে ‘বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড’ জেতার পাশাপাশি দেশে মেরিল-প্রথম আলো ও গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডেও পুরস্কৃত হয়েছে এটি।

অন্যদিকে উৎসবের ‘নিউ এশিয়ান কারেন্টস (ডকুমেন্টারি)’ বিভাগে নির্বাচিত হয়েছে মাখবুল চৌধুরীর ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডো’। বাংলাদেশ ও যুক্তরাজ্যের যৌথ প্রযোজনায় নির্মিত ৬০ মিনিটের এই প্রামাণ্যচিত্রে প্রখ্যাত আলোকচিত্রী নাসির আলী মামুনের চার দশকের শিল্পীজীবন তুলে ধরা হয়েছে। গত সেপ্টেম্বরে কলকাতার ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে জুরি মেনশন পাওয়া এই ছবিটি জাফনায় মোট সাতটি প্রামাণ্যচিত্রের সঙ্গে প্রতিযোগিতা করবে।

এছাড়া ‘শর্ট ফিল্মস ইন্টারন্যাশনাল’ বিভাগে মোহাম্মদ ফখরুল আলমের ১২ মিনিটের পরীক্ষামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেমোরিজ অ্যান্ড মিজারিজ’ প্রতিদ্বন্দ্বিতা করবে। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন শরীফ সিরাজ, খালিদ হাসান রুমি এবং নির্মাতা নিজেই; নেপথ্যে কণ্ঠ দিয়েছেন আরিক আনাম খান। বাংলাদেশসহ ভারত, রাশিয়া, কানাডা, তাইওয়ান, ইতালি ও ইরানের মোট ১৪টি চলচ্চিত্র রয়েছে এই প্রতিযোগিতায়।

উল্লেখ্য, স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাণকে উৎসাহ দেওয়া এবং নির্মাতা ও দর্শকদের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে ২০১৫ সালে যাত্রা শুরু করে জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসবের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন ‘এজেন্ডা ১৪’।

আরও পড়ুন: ‘আমি সহজে ভয় পাই না’: ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে বাঁধন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআইইউবি জব ফেয়ারে অংশগ্রহণ করলো এ্যাসেট ডেভেলপমেন্টস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


এআইইউবি জব ফেয়ারে অংশগ্রহণ করলো এ্যাসেট ডেভেলপমেন্টস

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) কর্তৃক আয়োজিত এআইইউবি জব ফেয়ার ২০২৬-এ অংশগ্রহণ করেছে এ্যাসেট ডেভেলপমেন্টস অ্যান্ড হোল্ডিংস লিমিটেড। এই আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও স্নাতক সম্পন্নকারী শিক্ষার্থীদের সঙ্গে প্রতিষ্ঠানটির একটি সংযোগ স্থাপন করা হয়।

এছাড়া, দেশের আবাসন খাতে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা তুলে ধরার সুযোগও সৃষ্টি হয় এবং সম্ভাবনাময় তরুণ মেধাবীদের খুঁজে বের করার ক্ষেত্রে সহায়তা করে।

প্রতিষ্ঠানটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মন্তব্য করেন, “আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের মানবসম্পদ। শুধু নিয়োগের মধ্যেই আমাদের অঙ্গীকার সীমাবদ্ধ নয়; বরং পরিকল্পিত প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রেও আমরা গুরুত্ব দিয়ে থাকি।”

এই উদ্যোগের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি তরুণ মেধাবীদের জন্য অর্থবহ কর্মসংস্থান ও পেশাগত বিকাশের সুযোগ সৃষ্টিতে এ্যাসেট ডেভেলপমেন্টস অ্যান্ড হোল্ডিংস লিমিটেড কাজ করে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুম্বনপটু ইমরান হাশমির সম্পদের পরিমাণ ১০৫ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


চুম্বনপটু ইমরান হাশমির সম্পদের পরিমাণ ১০৫ কোটি টাকা

বলিউডের ইমরান হাশমি দীর্ঘকাল ধরে 'সিরিয়াল কিসার' বা চুম্বন দৃশ্যে দক্ষ অভিনেতা হিসেবে পরিচিতি অর্জন করেছেন। ২০০৪ সালে 'মার্ডার' ছবির মাধ্যমে পর্দায় প্রবেশের পর থেকেই তার সাহসী ও ঘনিষ্ঠ দৃশ্যগুলো ব্যাপক আলোচনা সৃষ্টি করে এবং দর্শকদের মধ্যে একটি আলাদা পরিচিতি গড়ে তোলে। 'মার্ডার', 'জান্নাত', 'আশিক বানায়া আপনে' এবং 'রাজ থ্রি'-এর মতো ছবিতে চুম্বন দৃশ্যের জন্য তিনি দ্রুত এই তকমা লাভ করেন। তবে, চুম্বনপটু এই অভিনেতার সম্পদের পরিমাণ আপনাকে অবাক করবে।

বর্তমানে ‘গানমাস্টার জি৯’ ছবির জন্য পত্রিকার শিরোনামে থাকা ইমরান হাশমির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০৫ কোটি টাকা।

মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় ইমরানের একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ১৬ কোটি টাকা। বাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জায় তিনি জাঁকজমকের চেয়ে সরলতাকেই বেশি গুরুত্ব দিয়েছেন। হালকা রঙ, কাঠের কাজ এবং খোলামেলা স্থান বাড়িটির বিশেষ আকর্ষণ। এতে একটি ব্যক্তিগত জিম এবং বইয়ের সংগ্রহ নিয়ে সাজানো একটি পাঠাগারও রয়েছে।

শুধু মুম্বাই নয়, গোয়াতেও ইমরানের সম্পত্তি রয়েছে। ২০১০ সালে সমুদ্রের ধারে তিনি একটি চারতলা বিলাসবহুল পেন্টহাউস কিনেছিলেন। ওই বাড়িতে একটি সুইমিংপুল, জিম এবং ছাদবাগান রয়েছে। শুটিংয়ের ব্যস্ততার মাঝে কিছুটা বিরতি পেলেই গোয়ায় সময় কাটাতে পছন্দ করেন এই অভিনেতা। এছাড়াও, লোনাভলায় প্রায় ১২ কোটি টাকা মূল্যের একটি ভিলা থাকার খবরও শোনা যায়।

এছাড়াও, হিমাচল প্রদেশে ইমরানের একটি বাড়ি রয়েছে বলে জানা যায়। মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় তার বাণিজ্যিক সম্পত্তিতেও বিনিয়োগ রয়েছে।

গাড়ির প্রতি ইমরানের বিশেষ আগ্রহ রয়েছে। তার সংগ্রহে একাধিক দামি গাড়ি রয়েছে। তালিকায় রয়েছে প্রায় ৩.২ কোটি টাকা মূল্যের লামবোঘিনি হুরাকেন, মারসিডিজ মেব্যাশ এস৫৬০, অডি এ৮ এল এবং রেঞ্জ রোভার ভোগ। এই গাড়িগুলোর মোট মূল্য ১৩ কোটি টাকারও বেশি হতে পারে।

উল্লেখযোগ্য, ২৭ নভেম্বর মুক্তি পেয়েছে ‘গানমাস্টার জি৯’। এই ছবিতে ইমরানের সঙ্গে জুটি বেঁধেছেন জেনেলিয়া দেশমুখ। ছবির রোম্যান্টিক দৃশ্যে জুটির রসায়ন দর্শকদের নজর কেড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে আওয়ামী লীগের লকডাউন কার্যক্রম নিষিদ্ধ, কোনো প্রভাব নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


রাজধানীতে আওয়ামী লীগের লকডাউন কার্যক্রম নিষিদ্ধ, কোনো প্রভাব নেই

সিগন্যালে অপেক্ষমাণ গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে। যানজটে অনেকেই ভোগান্তিতে আছেন। পথচারীদের ব্যস্ততাও দৃশ্যমান। বাস থামলে দ্রুত উঠার জন্য যাত্রীদের মধ্যে প্রতিযোগিতা চলছে। গাড়ির ভেতরেও যাত্রীদের সংখ্যা উপচে পড়ছে।

রোববার (২৯ নভেম্বর) সারাদিনের রাজধানীর চিত্র ছিল এমন।

এদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোনো প্রভাব রাজধানীতে দেখা যায়নি। রাজধানীর সড়কগুলোতে যানবাহন স্বাভাবিকভাবে চলমান রয়েছে। বেশিরভাগ স্থানে চিরাচরিত যানজটের চিত্র দেখা যাচ্ছে। নগরবাসী অফিস, ব্যবসা এবং অন্যান্য স্বাভাবিক কর্মকাণ্ডে ব্যস্ত সময় কাটাচ্ছেন। দেশের মানুষের দীর্ঘ সময় ধরে শোষণ করা ফ্যাসিস্ট আওয়ামী লীগের ডাকা কথিত লকডাউন প্রত্যাখ্যান করার কথা বলছেন নগরবাসী।

রাজধানীর বনশ্রী থেকে বাংলামোটরে অফিস করতে যাওয়া যাত্রী রফিকুল ইসলাম মন্তব্য করেন, "অন্যান্য দিনের মতো আজও রাস্তায় গাড়ির চাপ রয়েছে। লকডাউনের কোনো প্রভাব তো দেখছি না। স্বাভাবিকভাবেই যানবাহন চলছে। পলাতক ফ্যাসিস্টদের ডাকা লকডাউন জনগণ প্রত্যাখ্যান করেছে বলেই রাস্তায় কোনো প্রভাব নেই।"

এদিকে গোপালগঞ্জ এলাকায় আওয়ামী লীগের জ্বালাও-পোড়াওয়ে ক্ষুব্ধ নগরবাসী। তারা গণতান্ত্রিক সরকারের কাছে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ভূমিকা রাখার দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে আমতলী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী(বরগুনা)প্রতিনিধি

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে আমতলী প্রেসক্লাবের সাংবাদিকদের  মতবিনিময় সভা অনুষ্ঠিত
 
 আমতলী উপজেলা বিএনপি নেতৃবৃন্দ রবিবার দুপুর ১২ টায়  আমতলী প্রেসক্লাবের সদস্যদের সাথে জেলা পরিষদ ডাক বাংলায় মতবিনিময় সভা আমতলী প্রেসক্লাব সভাপতি মো.রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির।
 বিশেষ অতিথি ছিলেন, আমতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা, আমতলী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জহিরুল ইসলাম মামুন, আমতলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. মকবুল হোসেন খান  আমতলী পৌর বিএনপির সাবেক সভাপতি মো. কবির উদ্দিন ফকির,বি আর ডিবির চেয়ারম্যান উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মাইনুদ্দিন মামুন সিকদার, আমতলী   উপজেলা কৃষকদলের সভাপতি মো. জাহাঙ্গির হোসেন মাষ্টার, আমতলী উপজেলা ছাত্রদল সদস্য সচিব মো. ইমরান খান, আমতলী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু সাইদ জুবেরী, 
আমতলী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান সুমন আকনের সঞ্চনালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায়  বক্তব্য রাখেন, সিনিয়নর সদস্য মো. জসিম উদ্দিন হাওলাদার, 
আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড: শাহাবুদ্দিন পান্না, মো. জাকির হোসেন, একে এম খায়রুল বাশার বুলবুল, আমতলী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজ,  সৈয়দ নুহু উল আলম নবীন,এস এম নাসির মাহমুদ. আবু সাইদ খোকন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. মহসিন মাতুব্বর, আব্দুর রহমান সালেহ, দপ্তর সম্পাদক  আবদুল্লাহ আল নোমান প্রমুখ।
 এ সময় উপস্থিত ছিলেন,আমতলী প্রেসক্লাবের সদস্য সাবেক সভাপতি মো, কবির দেওয়ান, সদস্য কে এম সোহেল,হাবিবুর রহমান, শাফায়েত, আল মামুন,   শিউলি মালা, নাসরিন শিপু,  সহযোগি সদস্য কাইয়ুম  ও আল মামুন প্রমুখ। 
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%