১২:১৯ এম
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পার্শ্ব থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ৮টার সময় কামারখোলার মাওয়ামুখী ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর রেলওভার ব্রিজে ওঠার ঢালে সার্ভিস রোড থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সার্ভিস রোডে একজন ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা শ্রীনগর ফায়ার সার্ভিসে খবর দেন। সংবাদ পাওয়ামাত্রই শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তাকে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে গুরুতর অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানিয়েছেন, নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় একটি গাড়ি চাপায় তিনি গুরুতর আহত হয়ে পড়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন