প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
“ভূমি অফিসে সাংবাদিক আসলেই বেঁধে পেটানো হবে”—এমন হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে ময়মনসিংহ সদর ভূমি অফিসের নায়েব আবুল কালাম আজাদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তাঁর বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশ করা হলে সংশ্লিষ্ট সাংবাদিককে বাড়িতে থাকতে দেওয়া হবে না বলেও হুমকি দিয়েছেন তিনি। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এদিকে, বিগত সরকারের আমলে ভূমি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে রাজনৈতিক প্রভাববলয়ের সঙ্গে সংশ্লিষ্ট থেকে ময়মনসিংহের আকুয়া মৌজায় ভূমি-সংক্রান্ত বিভিন্ন অনিয়মে তাঁর সম্পৃক্ততার অভিযোগও উঠেছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট ভূমির দলিল, সরকারি রেকর্ড, নামজারি-সংক্রান্ত নথিপত্র এবং ভুক্তভোগীদের বক্তব্য পর্যালোচনার মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, ভূমি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আরও অনেক ব্যক্তি ভুক্তভোগী হয়ে থাকতে পারেন। তবে প্রভাব-প্রতিপত্তির ভয়ে তাঁদের অনেকে প্রকাশ্যে অভিযোগ করতে সাহস পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট ব্যক্তির নামে-বেনামে থাকা সম্পদের তথ্য এবং ভূমি-সংক্রান্ত অভিযোগগুলোর প্রকৃত সত্য উদ্ঘাটনে যথাযথ তদন্তের দাবি উঠেছে।
বিশিষ্টজনদের মতে, সরকারি দপ্তরে দায়িত্ব পালনকারী কোনো কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন। বিশেষ করে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, হুমকি বা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ থাকলে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা জরুরি। কারণ, সাংবাদিকরা জনস্বার্থে অনিয়ম-দুর্নীতি অনুসন্ধান এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশের দায়িত্ব পালন করেন।
এখন প্রশ্ন উঠেছে, ভূমি অফিস কি সাধারণ মানুষের ভূমিসংক্রান্ত সেবা পাওয়ার জায়গা, নাকি সেখানে অনিয়মের অভিযোগ অনুসন্ধান করতে গেলেই সাংবাদিকদের হুমকির মুখে পড়তে হবে? একই সঙ্গে সদর ভূমি অফিসে বহিরাগত ব্যক্তিদের অবাধ যাতায়াত এবং গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র আনা-নেওয়ার কাজে নিয়োজিত ব্যক্তিদের পরিচয় ও দায়িত্ব নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
তাঁরা কি অফিসের অনুমোদিত কর্মচারী, নাকি ব্যক্তিগতভাবে নিয়োগ করা লোকজন? তাঁদের নিয়োগ, দায়িত্ব ও কাজের বৈধতা কী? এসব বিষয়ও খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের দাবি, নায়েব আবুল কালাম আজাদের বিরুদ্ধে ওঠা সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ, আকুয়া মৌজার ভূমি-সংক্রান্ত অনিয়মের অভিযোগ এবং তাঁর ব্যক্তিগত সম্পদের বিষয়ে উত্থাপিত প্রশ্নগুলো নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। একই সঙ্গে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে জনসমক্ষে প্রকাশ এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন