ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

এমবাপ্পের আঘাতে প্রথম গোলে ম্যাচে ফিরল ফ্রান্স


এমবাপ্পের আঘাতে প্রথম  গোলে ম্যাচে ফিরল ফ্রান্স

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পিছিয়ে থাকলেও নিজের রেকর্ডের খাতা সমৃদ্ধ করেছেন কিলিয়ান এমবাপ্পে। মায়ামি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে ব্যবধান কমিয়েছেন ফরাসি অধিনায়ক।

ম্যাচের ৪৮তম মিনিটে মাইকেল অলিসের বাড়ানো বল থেকে দুর্দান্ত ফিনিশিংয়ের মাধ্যমে জাল খুঁজে পান এমবাপ্পে। এই গোলে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯-এ। ফলে বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক গোলদাতার তালিকায় লিওনেল মেসির সমান হয়ে গেলেন ফ্রান্সের এই তারকা।

তবে এমবাপ্পের এই গোল ফ্রান্সকে ম্যাচে ফেরাতে সক্ষম হয়নি। প্রথমার্ধে ডেকলান রাইস, এজরি কনসা এবং বুকায়ো সাকার জোড়া গোলে ইংল্যান্ড ৪-০ ব্যবধানে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে এমবাপ্পের গোল ব্যবধান কমালেও এখনও থ্রি লায়ন্সরা ৪-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ ময়মনসিংহে শুরু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বারকোলার গোলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ফ্রান্সের, ৪-২ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪২ এম


বারকোলার গোলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ফ্রান্সের, ৪-২ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দারুণ প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে ফ্রান্স। মায়ামি স্টেডিয়ামে ম্যাচের ৫৪তম মিনিটে ব্র্যাডলি বারকোলার গোলে ব্যবধান কমিয়ে ৪-২ করেছে দিদিয়ের দেশমের দল।

এর আগে আক্রমণে উঠে ইংল্যান্ডের এবেরেচি এজে দূরপাল্লার এক চিপ শটে গোলরক্ষক মাইক মেনিয়াঁকে পরাস্ত করার চেষ্টা করেন। তবে সেই চেষ্টা ব্যর্থ হলে দ্রুত পাল্টা আক্রমণে যায় ফ্রান্স।

পাল্টা আক্রমণে বল পেয়ে গতির ঝড় তোলেন বারকোলা। ইংল্যান্ডের রক্ষণভাগ ভেঙে ডিন হেন্ডারসনের সামনে পৌঁছে শান্তভাবে বল জালে পাঠান তিনি।

এর আগে কিলিয়ান এমবাপ্পের গোলে ৪-১ থেকে ব্যবধান কমিয়েছিল ফ্রান্স। বারকোলার এই গোলের পর ম্যাচে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ৫৪ মিনিট শেষে ইংল্যান্ড ৪-২ ব্যবধানে এগিয়ে থাকলেও ফ্রান্স এখন ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমবাপ্পের জোড়া গোলে ম্যাচে ফিরল ফ্রান্স, জমে উঠেছে লড়াই

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৫ এম


এমবাপ্পের জোড়া গোলে ম্যাচে ফিরল ফ্রান্স, জমে উঠেছে লড়াই

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে ফ্রান্স।

মায়ামি স্টেডিয়ামে, একসময় ৪-০ গোলে পিছিয়ে থাকা দলটি কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের সুবাদে ব্যবধান কমিয়ে এনেছে ৪-৩-এ।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০১ শয্যা চালুর উদ্যোগ: মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫২ এম


দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০১ শয্যা চালুর উদ্যোগ: মন্ত্রী

সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, "একাত্তরে একটি গোষ্ঠী আমাদের মা-বোনদের পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে। বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবীদের তুলে দিয়েছে হত্যার করার উদ্দেশ্যে। সেই রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে। নয়তো এই বাংলাদেশ থাকবে না। তাদের এবং পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা দেশটাকে স্বাধীন করেছি।"

শনিবার রাতে নরসিংদীর মনোহরদীর গাংকুলকান্দী ভূঁইয়া বাজার মাঠ-সংলগ্ন মাঠে নবদিগন্ত ক্লাব আয়োজিত মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, "বাংলাদেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র হচ্ছে। তাই আজকের কোমলমতি শিক্ষার্থীদের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। তাদেরকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে।"

তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারা দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হচ্ছে। স্বাস্থ্যসেবায় বিশাল নিয়োগ দেওয়া হচ্ছে। বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে গ্রাম পর্যন্ত নিশ্চিত করতে কাজ করছে।"

নবদিগন্ত ক্লাবের চেয়ারম্যান প্রফেসর মোস্তাক আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ, মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, সদস্য গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগ, লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন শাহীন মোড়ল ও সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম ফরহাদসহ প্রমুখ।

অনুষ্ঠানে ৪০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তির ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাকার হ্যাটট্রিকে ইংল্যান্ডের গোল উৎসব, পাঁচ গোলে এগিয়ে ইংল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৪ এম


সাকার হ্যাটট্রিকে ইংল্যান্ডের গোল উৎসব, পাঁচ গোলে এগিয়ে ইংল্যান্ড

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হ্যাটট্রিক সম্পন্ন করে ইংল্যান্ডকে আবারও আরামদায়ক ব্যবধান এনে দিয়েছেন বুকায়ো সাকা। ম্যাচের ৮৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে এই আর্সেনাল উইঙ্গার দলের পঞ্চম গোল করেন। ফলে মায়ামি স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে ইংল্যান্ড ৫-৩ ব্যবধানে এগিয়ে যায়।

পেনাল্টি আদায়ের পরে, প্রথমে মনে হয়েছিল জুড বেলিংহ্যাম শট নেবেন। তবে শেষ মুহূর্তে বল তুলে দেওয়া হয় সাকার হাতে। সংক্ষিপ্ত রান-আপ নিয়ে ডান দিক লক্ষ্য করে নিখুঁত শটে বল জালে পাঠিয়ে সাকা বিশ্বকাপে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন।

এর আগে ম্যাচের ৩৭তম মিনিটে তিনি প্রথম গোল এবং প্রথমার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় গোল করেছিলেন।

ম্যাচে ডেকলান রাইস, এজরি কনসা ও সাকার জোড়া গোলে এক সময় ইংল্যান্ড ৪-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল। পরে কিলিয়ান এমবাপ্পের দুই গোল ও ব্র্যাডলাই বারকোলার গোলে ফ্রান্স ব্যবধান কমিয়ে আনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%