প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালীর কলাপাড়ায় দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য নগদ অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজিত কাজের অংশ হিসেবে উপজেলা পরিষদের হলরুমে ৫৭ জন উপকার ভোগীর হাতে নগদ অর্থ সহায়তার চেক তুলে দেন পটুয়াখালী-৪, কলাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এমপি।
কলাপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এর সঞ্চালনায় এবং ইউএনও মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারন সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন, উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান প্রমুখ।
কলাপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানিয়েছেন, জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ৫৭ জন উপকারভোগী প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৫ লক্ষ ৭০ হাজার টাকার অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন