প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লাবুশানের নামের পাশে রয়েছে দুই অংকের সেঞ্চুরি। তবে, তার টেস্ট ক্যারিয়ারের ১১ সেঞ্চুরির মধ্যে সর্বশেষ সেঞ্চুরি এসেছিল ২০২৩ সালের জুলাই মাসে।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টারে করা ১১১ রানের ইনিংসের পরে ২১ টেস্ট পেরিয়ে গেলেও মারনাশ লাবুশানে আর সেঞ্চুরির দেখা পাননি।
অন্যদিকে, ২০২৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে সেঞ্চুরির খুব কাছাকাছি পৌঁছেছিলেন লাবুশানে। কিন্তু, ৯০ রানে থেমে যাওয়ার ফলে তার আর সেঞ্চুরি পাওয়া হয়নি। এখন তিনি সেই দীর্ঘ সেঞ্চুরির খরা কাটাতে চান। বাংলাদেশ দলের বিরুদ্ধে সেঞ্চুরি করতে তিনি আশাবাদী।
নিজের অফ ফর্ম সম্পর্কে লাবুশানে মন্তব্য করেন, ‘চার-পাঁচ বছর ধরে টেকনিক্যাল সমস্যাগুলো বাড়তেই থাকে। আমি সব সময় স্বল্পমেয়াদি সমাধান খোঁজার চেষ্টা করেছি। এখন দাবি করছি, নিজের সেরা ছন্দে ফেরার জন্য ঠিক কী প্রয়োজন, বিরতিটা সেটি বোঝার সুযোগ পেয়েছি।
এতে প্রস্তুতিও খুব ভালো হয়েছে। আশা করি, এই পরিশ্রমের পর ইতিবাচক ফল দেখতে পাব।’
বিরতির সময় মৌলিক বিষয়গুলো নিয়ে কাজ করার বিষয়টি উল্লেখ করে লাবুশানে বলেন, ‘গত আট সপ্তাহ আমি নিজের মৌলিক বিষয়গুলোতে মনোযোগ দিয়েছি এবং উন্নতির জন্য কাজ করেছি। ঘণ্টার পর ঘণ্টা সাধারণ বিষয়গুলো চর্চা করেছি।
নিজের ব্যাটিংয়ের ধরন এবং সার্বিক টেকনিক নিয়েও কাজ হয়েছে। এমন কিছু আমার কাছে খুব দরকার ছিল।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন