ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

জলবায়ু পরিবর্তনের কারণে কানাডার দাবানলের ঝুঁকি বেড়ে গেছে দ্বিগুণ


জলবায়ু পরিবর্তনের কারণে কানাডার দাবানলের ঝুঁকি বেড়ে গেছে দ্বিগুণ

মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে কানাডায় এ বছরে দাবানলের মতো চরম প্রতিকূল আবহাওয়ার সৃষ্টির আশঙ্কা দ্বিগুণ বেড়ে গেছে।

এই তথ্য বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রকাশিত একটি গবেষণায় জানানো হয়েছে।

গবেষণায় আরও বলা হয়েছে, মৌসুমের শুরুতে দাবানলের তৎপরতা স্বাভাবিকের তুলনায় কম ছিল। তবে জুলাই মাস থেকে দীর্ঘস্থায়ী গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে দেশজুড়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। বর্তমানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্টারিও এবং নর্থওয়েস্ট টেরিটোরিজ।

আরও পড়ুন: মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা

চলতি বছরে এখন পর্যন্ত ৩৮ লাখ হেক্টরেরও অধিক এলাকা পুড়ে গেছে। এর ফলে হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। পাশাপাশি বিপজ্জনক মাত্রার ধোঁয়ার সংস্পর্শে এসেছে কোটি মানুষ।

ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন (ডব্লিউডব্লিউএ) গ্রুপের গবেষকরা জলবায়ু পরিবর্তনের ভূমিকা মূল্যায়ন করতে পর্যবেক্ষণ তথ্য ও জলবায়ু মডেল ব্যবহৃত করেছেন।

তারা বর্তমান পরিস্থিতির সঙ্গে একটি এমন পৃথিবীর তুলনা করেন, যা প্রাক-শিল্প যুগে জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস উষ্ণায়ন না ঘটলে দৃশ্যমান হত।

গবেষণায় অন্টারিও ও নর্থওয়েস্ট টেরিটোরিজে সবচেয়ে ভয়াবহ সাত দিন ও ৩০ দিনের ‘ফায়ার ওয়েদার’ বা দাবানল-অনুকূল আবহাওয়ার সময়কাল বিশ্লেষণ করা হয়েছে।

আরও পড়ুন: মদিনায় হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

এতে দেখা যাচ্ছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা প্রায় দ্বিগুণ হয়েছে। নর্থওয়েস্ট টেরিটোরিজে এটি প্রতি ২ থেকে ৬ বছরে একবার এবং অন্টারিওতে প্রতি ৬ থেকে ১৫ বছরে একবার ঘটতে পারে।

ডব্লিউডব্লিউএ জানায়, যদি জলবায়ু পরিবর্তন না হত, তখন এ ধরনের পরিস্থিতি প্রতি ৪০ বছরে একবার দেখা যেত। তথাপি শুধুমাত্র পর্যবেক্ষণ তথ্যের ভিত্তিতে বলা যায়, চলতি বছরের মতো দাবানল-অনুকূল আবহাওয়া বর্তমান জলবায়ুতে বিরল নয়।

গবেষণার প্রধান লেখক থিওডোর কিপিং বলেন, ২০২৩ সালের পর থেকে কানাডায় যে দাবানল দেখা গেছে, তা ব্যাপ্তি ও তীব্রতার দিক থেকে মৌলিকভাবে ভিন্ন। তিনি উল্লেখ করেন, দাবানল যেভাবে ভৌগোলিকভাবে ছড়িয়ে পড়ছে, তা উদ্বেগজনক। এটি দেখাচ্ছে যে, দাবানল মোকাবিলার প্রস্তুতি থাকলেও শুধুমাত্র অভিযোজন যথেষ্ট নয়।

তিনি আরও বলেন, ‘এ ধরণের ঘটনার আরও ভয়াবহ পরিণতি ঠেকাতে আমাদের দ্রুত জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসতে হবে।’

আরও পড়ুন: বাকৃবির শাহজালাল হলে ‘শাহী ক্রিকেট টুর্নামেন্ট ২.০’-এর উদ্বোধন

গবেষণায় বলা হয়েছে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি, দীর্ঘস্থায়ী খরা এবং বায়ুমণ্ডলের আর্দ্রতা শোষণক্ষমতা বেড়ে যাওয়ার কারণে জৈব পদার্থ দ্রুত শুকিয়ে যাচ্ছে। এর ফলে ঘন ঘন এবং আরও তীব্র দাবানলের অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে সিএনজিতে ১১ কেজি গাঁজা, গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

১০:৫২ এম


নোয়াখালীতে সিএনজিতে ১১ কেজি গাঁজা, গ্রেপ্তার ১

নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১১ কেজি গাঁজাসহ মো. জাহাঙ্গীর আলম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিয়ার পোল এলাকার হানুর চা দোকানের সামনে চৌমুহনী-ফেনী পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীর কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ডিমাতলী গ্রামের চিওরা সিরাজ মেম্বারের বাড়ির মো. আবুল কাশেমের ছেলে।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের এসআই অনুপ চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় একটি সিএনজি তল্লাশি করে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে গ্রেপ্তার আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়ালকে ‘না’ বলে বার্সেলোনাকে বেছে নিলেন রদ্রি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

১০:৫৮ এম


রিয়ালকে ‘না’ বলে বার্সেলোনাকে বেছে নিলেন রদ্রি

ইংল্যান্ড ছেড়ে জন্মভূমি স্পেনে ফেরার নিশ্চিত সিদ্ধান্ত নিয়েছেন রদ্রি হার্নান্দেস। স্পেনের এই বিশ্বকাপ জয়ী অধিনায়ককে নিজেদের দলে নিতে স্প্যানিশ ফুটবলের দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা নিজেদের দরজা খোলা রেখেছিল।

এই তারকা মিডফিল্ডারের সঙ্গে দুই ক্লাবের সঙ্গেই আলোচনা হয়েছিল। তবে শেষ পর্যন্ত তিনি রিয়ালের মোটা অঙ্কের প্রস্তাব ফিরিয়ে কাতালান ক্লাব বার্সেলোনাকেই বেছে নিয়েছেন।

বার্সায় যোগ দেওয়ার বিষয়টি ইতিমধ্যেই তিনি নিশ্চিত করেছেন। পাশাপাশি তিনি নিজের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদের শীর্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন।

রিয়ালের পরিচালকদের সঙ্গে কথা বলার সময় ক্লাবটির প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা প্রকাশ করেন রদ্রি।

সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেওয়ার ব্যাপারে তার মধ্যে শুরু থেকেই কিছুটা দ্বিধা কাজ করছিল, যা রিয়াল কর্তৃপক্ষও অনুধাবন করতে পেরেছিল। ফলস্বরূপ, রদ্রির সিদ্ধান্তকে তারা বেশ সাদরেই গ্রহণ ও সম্মান জানিয়েছে।

সম্প্রতি শেষ বৈঠকেও বার্সেলোনাকে বেছে নেওয়ার কারণ রিয়ালকে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন।

স্প্যানিশ মিডফিল্ডারের মতে, বার্সার খেলার ধরন, পেপ গার্দিওলার রেখে যাওয়া ফুটবলের প্রভাব এবং জাতীয় দলের সতীর্থদের সঙ্গে কাতালান ড্রেসিংরুমের চমৎকার রসায়ন সবকিছু মিলিয়েই তার এই সিদ্ধান্ত নেওয়া।

ভালদেবেবাসে রদ্রির এই যুক্তি যথেষ্ট পেশাদারিত্বের সঙ্গে রিয়াল মাদ্রিদ গ্রহণ করেছে এবং তার নতুন যাত্রার জন্য শুভকামনা জানিয়েছে। এমনকি অলরেডি চুক্তি নিয়ে জল্পনা-কল্পনার মধ্যে ম্যানচেস্টার সিটির সঙ্গে আলোচনা হলেও ট্রান্সফার ফি বা দেনদরবার নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করেনি রিয়াল। পর্তুগিজ মাস্টারমাইন্ড হোসে মরিনহোর হাতে বিষয়টি জানানো হলে তিনি বলেছেন, এই পজিশনের জন্য স্কোয়াডের ভিতরেই সমাধান রয়েছে।

স্প্যানিশ গণমাধ্যমের খবর, চার বছরের এই চুক্তির জন্য বার্সেলোনার খরচ হবে সর্বোচ্চ ৬ কোটি ইউরো।

চুক্তি অনুযায়ী, রদ্রির পেছনে ক্লাবটিকে প্রতি মৌসুমে ব্যয় করতে হবে প্রায় ৩ কোটি ইউরো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত পোস্ট, জাবি শিক্ষার্থী কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

১০:৫৯ এম


জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত পোস্ট, জাবি শিক্ষার্থী কারাগারে

জুলাই আন্দোলনকারীদের ‘জঙ্গি’ আখ্যা দেওয়ার পাশাপাশি আন্দোলনবিরোধী ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের অধীনে একটি মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারাফাত শারিক রোহানকে কারাগারে পাঠানোর জন্য আদালত নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এই আদেশ প্রদান করেন।

রোহান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫৪তম ব্যাচের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই বিশ্বজিৎ দেবনাথ, যিনি জানান, আসামিপক্ষ জামিন আবেদন করেছিল কিন্তু আদালত সেই আবেদন নামঞ্জুর করে রোহানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা, আশুলিয়া থানার এসআই মানষ ভদ্র বৃহস্পতিবার রোহানকে আদালতে হাজির করে বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখতে হবে।

আবেদনে উল্লেখ করা হয়েছে যে, আসামির বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

রোহান সন্দেহজনকভাবে উস্কানিমূলক ফেসবুক পোস্ট প্রকাশ করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছেন এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া জামিন পেলে তিনি পলাতক হতে পারেন, এমন আশঙ্কা থেকে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখার প্রয়োজনীয়তার কথা বলা হয়।

গত বুধবার (৫ আগস্ট) দুপুরে জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা এ কে ফজলুল হক হল থেকে রোহানকে আটক করে জাকসু, ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করে।

গতকাল বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) মোহাম্মদ আবু সৈয়দ আশুলিয়া থানায় সাইবার সুরক্ষা আইনে রোহানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, রোহান গেল ৫ আগস্ট ভোর ৪টার সময় নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস প্রকাশ করেন। ওই স্ট্যাটাসকে কেন্দ্র করে শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে হল ছাত্র সংসদের নেতারা তাকে আটক করে রাখেন। সংবাদ পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে প্রাণ গেল ৮ জনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

১১:০৩ এম


সিলেটে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে প্রাণ গেল ৮ জনের

সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষের ফলে ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকালে সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, কাশিকাপন এলাকায় সিলেটমুখী বেঙ্গল পরিবহনের একটি বাস ঢাকামুখী ইউনিক পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েএই ঘটনায় ইউনিক পরিবহনের বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ইউনিক পরিবহনের ৮ যাত্রী নিহত হন।

এছাড়া, সংঘর্ষের ফলে দুটি বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের অনেকেই উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসমানীনগর থানা থেকে জানানো হয়েছে, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে, তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%