ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

ইরানের একাধিক শহরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ


ইরানের একাধিক শহরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সোমবার দেশটির তিনটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

আরও পড়ুন: মার্কিন সহায়তা বন্ধের পক্ষে এল-সায়েদ, ইসরায়েল ও পাকিস্তানের নাম উল্লেখ

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ‘রাজধানী তেহরান, তাবরিজ ও ইসফাহান শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমনিরহাটে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


লালমনিরহাটে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আলোচনা

সোমবার সকাল ১১টায় এই আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সভায় বক্তারা তামাকের ক্ষতিকর প্রভাব, জনস্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব এবং তামাক নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। আলোচনা সভায় একটি সুস্থ, নিরাপদ ও তামাকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদুল হক প্রধান।

সভায় অংশগ্রহণ করেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. কাওছার আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী ব্যক্তিরা।

সভায় তামাকের ব্যবহার নিরুৎসাহিত করার, তরুণ প্রজন্মকে তামাক থেকে দূরে রাখার এবং তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডোমিনিকান প্রজাতন্ত্রে ব্যক্তিগত জেট বিধ্বস্ত, ২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


ডোমিনিকান প্রজাতন্ত্রে ব্যক্তিগত জেট বিধ্বস্ত, ২ জনের মৃত্যু

ডোমিনিকান প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে একটি ব্যক্তিগত জেট বিমান বিধ্বস্ত হয়ে এটির পাইলট ও সহ-পাইলটের মৃত্যু ঘটেছে।

রোববার ঘটিত এই দুর্ঘটনায়, বিমানটি বেসবল কিংবদন্তি ইয়াদিয়ার মলিনার জন্য ভাড়া করা ছিল বলে কর্তৃপক্ষ ও সাবেক এই খেলোয়াড় জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, লা রোমানা ইন্টারন্যাশনাল এয়রিপোর্টের রানওয়েতে বিশাল ধোঁয়ার কু-লী উঠছে। দমকলের গাড়ি থেকে আগুন নিয়ন্ত্রণে আনতে পানি ছিটানো হচ্ছে।

সান্তো ডোমিনিগো থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

ডোমিনিকান সিভিল এভিয়েশন ইনস্টিটিউট জানিয়েছে, পাইলট ও সহ-পাইলট দুজনই যুক্তরাষ্ট্রের নাগরিক।

এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, বিমানে কোনো যাত্রী ছিলেন না।

বিবৃতিতে আরো বলা হয়, বিমানটি লা রোমানার প্রায় ১৬ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে থাকা অবস্থায় জরুরি পরিস্থিতির ঘোষণা দেয়। পরবর্তীতে বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় এটি বিধ্বস্ত হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বোচ্চ ১৮ জন যাত্রী বহনে সক্ষম গালফস্ট্রিম জি-২০০ মডেলের জেটটির দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।

মোলিনা ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘পাইলটদের ও তাদের পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা।’

পোস্টটির সঙ্গে তিনি বিমানটির জরুরি অবতরণের চেষ্টা এবং পরে আগুনে জ্বলে ওঠার একটি ভিডিও শেয়ার করেছেন।

মোলিনাকে মেজর লিগ বেসবলের ইতিহাসে অন্যতম সেরা রক্ষণাত্মক ক্যাচার হিসেবে বিবেচনা করা হয়। ২০০৪ থেকে ২০২২ সাল পর্যন্ত ক্যারিয়ারে তিনি সেন্ট লুইস কার্ডিনালস-এর হয়ে দুটি ওয়ার্ল্ড সিরিজ শিরোপা জিতেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ইসরাইলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ইসরাইলের হামলা

সোমবার ইসরাইল জানায় তারা ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই হামলার পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানকে উপেক্ষা করার ঘটনা ঘটেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে ইসরাইলকে পাল্টা হামলা না করতে অনুরোধ করেছিলেন। কিন্তু ট্রাম্পের সেই আহ্বানকে উড়িয়ে দিয়ে অভিযান চালিয়েছে ইসরাইল।

এটি একটি যুদ্ধের ১০০তম দিনে পদার্পণ করেছে এবং সাম্প্রতিক এই হামলার ফলে গত ৮ এপ্রিল থেকে চলমান নাজুক যুদ্ধবিরতি আরও ঝুঁকির মুখে পড়েছে। যদিও যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাত শেষ করতে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে, তবে এখনো সফলতা নেই।

ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেহরানসহ ইরানের তিনটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা ইরানের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

এই হামলা মূলত ইরানের গত রোববারের ১১টি ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়েছে। জানা গেছে, ক্ষেপণাস্ত্রগুলো সবই প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো প্রাণহানি ঘটেনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সংযত রাখতে চেষ্টা করে যাচ্ছিলেন। তিনি চাননি যে ইসরাইল ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা চালাক এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠুক।

ইসরাইল তেহরানকে ‘গুরুতর ভুল’ করেছে বলে অভিযুক্ত করেছে।

অ্যাক্সিওস-এর সাংবাদিক বারাক রাভিদকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প নেতানিয়াহুর ডাকনাম (বিবি) ব্যবহার করে বলেছেন, ‘আমি এখনই বিবি বা নেতানিয়াহুকে ফোন করব এবং তাকে প্রতিশোধ না নিতে বলব।’

তিনি আরও বলেন, দুই পক্ষই ইতিমধ্যে পাল্টাপাল্টি আঘাত করেছে। তাই পরিস্থিতি আরও না বাড়িয়ে নতুন করে আর কোনো হামলা না করাই ভালো। কারণ এই হামলা সংঘাতকে আরও বিস্তৃত করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেরুজালেমের আকাশে একাধিক বিস্ফোরণ, ফের ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


জেরুজালেমের আকাশে একাধিক বিস্ফোরণ, ফের ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি ইসরাইলের

ইসরাইল নতুন দফার ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে। এএফপি’র সাংবাদিকরা বলেছেন, সোমবার জেরুজালেমের আকাশে অন্তত আটটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরাইলি সেনাবাহিনী সোশ্যাল মিডিয়া টেলিগ্রামে একটি বার্তা প্রকাশ করে জানায়, তারা ‘ইরান থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে’ এবং এই হুমকি মোকাবিলায় তারা কাজ করছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

এএফপি’র একজন সাংবাদিক, যিনি জেরুজালেমে অবস্থান করছেন, জানিয়েছেন তিনি অন্তত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘটনা প্রত্যক্ষ করেছেন। একই সময়ে শহরের বাসিন্দাদের দ্রুত আশ্রয় কেন্দ্রে ছুটে যেতে দেখা গেছে।

ইসরাইলের জরুরি সেবাদানকারী সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার সন্ধ্যা থেকে ইরান একাধিক দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইসরাইলের দিকে। এ কারণে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে দুই দেশের মধ্যে বিদ্যমান নাজুক যুদ্ধবিরতি নতুন করে চাপে পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%